আম কূটনীতি
স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
কবির আল মাহমুদ, স্পেন : সরকারের 'আম কূটনীতির' অংশ হিসেবে স্পেনসহ ৩ দেশের রাষ্ট্র, সরকারপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাংলাদেশের সুস্বাদু আম্রপালি আম উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বাকি ২ দেশ হলো দক্ষিণ-পশ্চিম ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা ও মধ্য আফ্রিকার দেশ ইক্যুয়েটরিয়াল গিনি, যা আগে স্প্যানিশ উপনিবেশ ছিল।
মঙ্গলবার ও বুধবার (১৮-১৯ জুলাই) বাংলাদেশ দূতাবাস থেকে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, ২ উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের কাছে আম পৌঁছে দেওয়া হয়।
এ ছাড়া স্পেনে বন্ধুপ্রতীম দেশসমূহের রাষ্ট্রদূত, গণমাধ্যম, থিংক ট্যাংক ও সিভিল সোসাইটির অংশীজনকে আম উপহার দেওয়া হয়েছে।
একই সময়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বাধীন দেশ অ্যান্ডোরা ও ইক্যুয়েটরিয়াল গিনির রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্র মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের কাছে বাংলাদেশের সুস্বাদু আম্রপালি আম উপহার পৌছে দেওয়া হয়।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, 'আমাদের বিশ্বাস, এই স্মারক উপহার স্পেনসহ ৩ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সংহতকরণে অনুঘটকের ভূমিকা পালনের পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতির বৃহত্তর পরিসরে 'বাংলাদেশ ব্র্যান্ডিং' হবে।
'বহির্বিশ্বে বাংলাদেশের সুস্বাদু ও পুষ্টিকর ফল বিপণন এবং অন্যান্য কৃষিপণ্যের বাজার সৃষ্টিতে সুদূরপ্রসারী অবদান রাখবে', যোগ করেন রাষ্ট্রদূত।'
তিনি জানান, ‘সম্প্রতি স্পেনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ বহুমাত্রিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই প্রেক্ষাপটে শুভেচ্ছা ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে দূতাবাসের আম বিতরণ উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন উপহারগ্রহীতা সকলেই।
প্রসঙ্গত, স্পেনের রানী সোফিয়া বাংলাদেশকে ভালোবাসেন। গত ১৮ মার্চ মাদ্রিদে ডিপ্লোম্যাটিক চ্যারিটি বাজারে দূতাবাস আয়োজিত বর্ণাঢ্য বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত রাণী সোফিয়া আবেগভরে বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’
(কেএম/এসপি/জুলাই ২২, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
- স্বর্ণের দাম আড়াই লাখ ছুঁইছুঁই
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








