চিকিৎসার জন্য দেড় লাখ টাকার সহায়তা
কবি রাধাপদের ওপর হামলার ঘটনায় নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ
ইমা এলিস, নিউ ইয়র্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চারণ কবি রাধাপদ রায়ের ওপর দুর্বৃত্তের হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় অনুষ্ঠিত পৃথক দুটি প্রতিবাদ সভা থেকে ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
যুক্তরাষ্ট্রস্থ লালন পরিষদ আয়োজিত নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় পৃথক দুটি সাংস্কৃতিক সমাবেশে অংশ নেন অংশ নেন কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অঙ্গনের বিপুল সংখ্যক মানুষ। তারা বাদ্যযন্ত্র, ব্যানার ও প্লাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশের নিপীড়িত নিরীহ, দরিদ্র সৃষ্টিশীল মানুষের ওপর হামলা বন্ধে বাংলাদেশের প্রশাসনকে আরও সচেষ্ট হতে হবে। নিউ ইয়র্কের অভিবাসীরা শুধু প্রতিবাদই করেননি আহত চারণ কবি রাধাপদ রায়ের সুচিকিৎসায় আর্থিক ভাবে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন। এ সময় টেলিফোনে প্রবাসী সংস্কৃতিকর্মীদের পক্ষে রাধাপদ রায়ের সাথে কথা বলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও বীর মুক্তিযোদ্ধা কন্ঠশিল্পী তাজুল ইমাম।
কবি রাধাপদের চিকিৎসার জন্য উত্তোলনকৃত অর্থ সমাবেশস্থল থেকেই বিশেষ ব্যবস্থায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাধাপদ রায়ের হাতে দেড় লাখ টাকা হস্তান্তর করা হয়। এ বিষয়ে কুড়িগ্রামের স্থানীয় সংবাদকর্মীরা সহযোগিতা করেন। তারা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলায় গিয়ে কবির হাতে নিউ ইয়র্কের বাংলাদেশিদের পাঠানো অর্থ তুলে দেন। এ সময় কবি রাধাপদ রায়ের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অভাব-অনটনে থাকা স্বভাব কবি রাধাপদ রায় দেড় লাখ টাকা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
যুক্তরাষ্ট্র লালন পরিষদের আহ্বায়ক আবদুল হামিদের সভাপতিত্বে দুটি সাংস্কৃতিক সমাবেশে সঞ্চালক ছিলেন সাংস্কৃতিক কর্মী গোপাল সান্যাল ও স্বীকৃতি বড়ুয়া। বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, লেখক বেলাল বেগ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, উদীচীর সভাপতি সুব্রত বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, সরাফ সরকার, নবেন্দু বিকাশ দত্ত, ওবায়দুল্লাহ মামুন, মিনহাজ আহমেদ শাম্মু, ফকির ইলিয়াস, খুরশিদ আনোয়ার বাবলু, রেজাউল করিম চৌধুরী, হাকিকুল ইসলাম খোকন, সারোয়ার রাফী, সুলতান বোখারী, খাইরুল ইসলাম পাখি, নূরুল আমিন বাবু, ইব্রাহিম চৌধুরী খোকন, আহসান উদ্দিন হাসান, সুলতান আহমেদ, জাকির হোসেন বাচ্চু, পলাশ সাহা, নূরে আলম জিকু, আশরাফুল হাসান বুলবুল, আসলাম খান, মনিকা রায়, সালেহা ইসলাম, মনিকা মোদক, দীলিপ মোদক, আল্পনা গুহ, মনিজা রহমান, জাহেদ শরীফ, শাহাব উদ্দিন সাগর, সাদিয়া খন্দকার, সূতপা সান্যাল, মাহফুজা হাসান, জেবুন্নেছা জোৎস্না, বেনজীর সিকদার, নাসির শিকাদার, পিনাকী তালুকদার, হিরু চৌধুরী, স্বাধীন মজুমদার, ঝর্না চৌধুরী, ও জয়তুর্য্য চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর (শনিবার) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোদ্দারের পাড় এলাকায় নিজ বাড়িতে রাধাপদ রায় হামলার শিকার হন। পাশের এলাকার দুই ভাই মো. রফিকুল ইসলাম ও কদুর আলীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে। কবিকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
(আইএল/এসপি/অক্টোবর ০৬, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








