নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
শিতাংশু গুহ : নিউ হ্যাম্পশায়ারে ২য় রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্প জয়ী হয়েছেন। আধুনিক মার্কিন ইতিহাসে সিটিং প্রেসিডেন্ট ব্যতিত একসাথে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ার জেতার রেকর্ড নেই। এই জয় ট্রাম্পের দলীয় মনোনয়ন আরো মজবুত করলো। নিকি হেলি বিজয়ী ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন, তবে বলেছেন, ‘প্রতিযোগিতা শেষ হয়ে যায়নি, রেস্ চলছে, চলবে’। ৯৭% ভোট গণনায় ট্রাম্প ৫৪.৩% (১৭৪৯৪৮ভোট) এবং ১২টি ডেলিগেট জিতেছেন। নিকি হেলি ৪৩.৩% (১৩৯৪৬৯ভোট) ও ৯টি ডেলিগেট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এ ষ্টেটে রিপাবলিকান ডেলিগেট ২২টি। কমপক্ষে ১০% ভোট পেলে প্রার্থীদের মধ্যে ভোটের % (শতাংশ) অনুযায়ী ডেলিগেট বন্টন হয়ে থাকে।
নিউ হ্যাম্পশায়ার রিপাবলিকান প্রাইমারি অনুষ্ঠিত হয় মঙ্গলবার ২৩শে জানুয়ারি ২০২৪। একই দিন ডেমোক্রেট প্রাইমারিও অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট জো বাইডেন বিপুলভাবে জিতেছেন। এতে কোন ডেলিগেট নেই, এর কোন গুরুত্ব নেই, শুধু নিয়ম রক্ষা। এমনকি ব্যালটে বাইডেন-এর নাম ছিলোনা, ভোটার বাইডেনের নাম লিখে (রাইট-ইন ভোট) ভোট দেন্। ৯৬% ভোট গণনায় বাইডেন ৫৫.৮% (৬৫৬৪৫ভোট) রাইট-ইন ভোট পেয়েছেন। প্রতিদ্ধন্ধী ডিন ফিলিপস ১৯.৫%; মারিয়ানা উইলিয়ামসন ৪.৬% ভোট পেয়েছেন। সচরাচর এদেশে সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে দলীয় নেতারা প্রতিদ্ধন্ধিতা করেন না? যদিও বাইডেনের স্বাস্থ্য নিয়ে ডেমোক্রেটরা কিছুটা ইতস্তত: করছেন।
ইতোপূর্বে ফ্লোরিডার গভর্নর রণ ডিসান্টিস রবিবার ২১শে জানুয়ারি তাঁর ক্যাম্পেইন স্থগিত ঘোষণা করেন এবং ট্রাম্পের প্রতি তার সমর্থন জানান। তিনি বলেন, জয়ের সম্ভবনা দেখছি না, তাই সরে দাঁড়াচ্ছি। আরো বলেন, বাইডেন থেকে ট্রাম্প উপযুক্ত, তাই তাকে সমর্থন জানাচ্ছি। রণ ডিসান্টিসকে সবাই ট্রাম্পের ‘অল্টারনেটিভ’ ভেবেছিলো। আইওয়া ককাসে তিনি ২য় হ’ন, তবে ট্রাম্প থেকে প্রায় ৩০% ভোটে পিছিয়ে থাকেন। নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলিনায় তাঁর অবস্থান ভালো ছিলোনা? গভর্নর রণ ডিসান্টিস সরে দাঁড়ানোর ফলে ট্রাম্পের জন্যে ভালো হয়েছে।
রিপাবলিকান প্রাইমারিতে এখন মাত্র দু’জন প্রার্থী, ট্রাম্প ও নিকি হেলি। হেলি বলেছেন, এখন শুধু আমরা দু’জন, একজন পুরুষ, একজন মহিলা। হেলি আইওয়াতে তৃতীয় হয়েছেন। ভোটের আগে সিএনএন জরিপ বলেছে, ট্রাম্প ৫০, হেলি ৩৯%। হেলি নিউ হ্যাম্পশায়ারে ব্যাপক প্রচার চালান। গভর্নর সুনুনু তার সাথে ছিলেন। ট্রাম্প প্রচারণায় নিকি’র ভারতীয় পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প আরো বলেছেন, নিকি যতটা না রিপাবলিকান, এরচেয়ে ঢের বেশি ডেমোক্রেট।
ট্রাম্প শিবির রিপাবলিকান প্রার্থীদের ট্রাম্পের পেছনে দাঁড়ানোর আহবান জানিয়েছে। তারা বলছেন, প্রাইমারি শেষ করে সবাই মিলে জো বাইডেনকে হারাতে হবে। ট্রাম্প শিবির ইতোপূর্বে বলেছিলো যে, ট্রাম্প হয়তো এপ্রিলের মধ্যেই দলীয় মনোনয়ন নিশ্চিত করবেন। রণ ডিসান্টিস সরে দাঁড়ানো, এবং নিউ হ্যাম্পশায়ার জেতার পর তারা আশাবাদী যে, ফেব্রুয়ারির মধ্যেই তা ঘটবে। নিকি হেলি নিউ হ্যাম্পশায়ারে হেরেছেন, এবং তাঁর হোম টাউন সাউথ ক্যারোলিনাতে জয়ী হতে ব্যর্থ হলে তাঁর ওপর সরে দাঁড়ানোর জন্যে চাপ বাড়বে।
হোয়াট এ ক্যাম্পেইন? শুরু হতে না হতেই শেষ! ট্রাম্প-বাইডেন জরিপে ট্রাম্প এগিয়ে আছেন। ট্রাম্পের বিরুদ্ধে আনীত ফৌজদারি মামলা এখনো শুরু হয়নি। ট্রাম্প রিপাবলিকান প্রার্থী নিশ্চিত হয়ে গেলে ঐসব মামলা নিয়ে এগুনো সমস্যা হবে। নিকি হেলি নিজ রাজ্য সাউথ ক্যারোলিনার গভর্নর ছিলেন, এখানেই তার ভাগ্য নির্ভরশীল, জয়ী হতে হবে। সাউথ ক্যারোলিনার বর্তমান গভর্নর হেনরি ম্যাকমাষ্টার ইতিমধ্যে ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। এরআগে বৃহস্পতিবার ১৮ই জানুয়ারি ২০২৪ রিপাবলিকানদের মধ্যেকার বিতর্ক অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়, কারণ ট্রাম ও হেলি তাতে যোগ দিতে অস্বীকৃতি জানায়।
রাজনৈতিক বিশ্লেষক মার্ক হ্ল্পেরিন সোমবার (২২ জানুয়ারি ২০২৪) নিউজম্যাক্সকে বলেছেন, ট্রাম্পের ভাইস-প্রেসিডেন্ট হচ্ছেন খুব সম্ভবত: আলাবামার সিনেটর কেটি ব্রিট। রণ ডিসান্টিসের সরে দাঁড়ানো সম্পর্কে তিনি বলেন, এছাড়া কোন উপায় ছিলোনা। রণ প্রতিযোগিতায় ছিলেন শুধুমাত্র এজন্যে যে, ট্রাম্প আইনি প্রক্রিয়ায় নির্বাচন করতে ব্যর্থ হলে তিনি হবেন জিওপি প্রার্থী। মার্ক হ্ল্পেরিন বলেন, এক্ষণে দেখা যাচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হয়তো নির্বাচনে আগে শুরুই হবেনা। তারমতে নিকি হেলি প্রতিযোগিতায় থাকবেন, যদি কিছু ঘটে যায়! মার্ক হ্ল্পেরিন বলেছেন, রণ ডিসান্টিস সরে যাওয়া ট্রাম্পের জন্যে সুবিধা হয়েছে।
(এসজি/এসপি/জানুয়ারি ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সৎ ছেলেদের বিরুদ্ধে
- উদ্বোধনের ২ বছরেও চালু হয়নি ঈশ্বরদী পৌর মার্কেট
- মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক যুবকের মৃত্যু
- গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা শুভ্রা
- গোপালগঞ্জে ২৪ ঘন্টায় হামের উপসর্গে হাসপাতালে ১৫ রোগী
- হাতির পায়ে পিষ্ট হয়ে কাপ্তাই চিৎমরমে মংখ্যাচিং মারমার মৃত্যু
- ফরিদপুরে যৌনপল্লীতে বসত ঘর ভাঙচুর ও লুটপাট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
-1.gif)








