অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়
ইমা এলিস, নিউ ইয়র্ক : ৩৮তম ফোবানা সম্মেলন হবে ইতিহাসের সেরা সম্মেলন। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর নির্বাহী কমিটি ও আয়োজক সংগঠন এবারের সম্মেলন তিন দশকের সেরা সম্মেলন করতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) আয়োজিত গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের হলিডে ইন হোটেলে অনুষ্ঠিত সাক্ষাত ও অভিবাদন (মিট অ্যান্ড গ্রিট) প্রস্তুতি সভায় এ আশা ব্যক্ত করেন ফোবানা নেতারা।
চলতি বছর গ্রেটার ওয়াশিংটন ডিসিতে লেবার ডে উইকেন্ডে ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ভার্জিনিয়া আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়টে অনুষ্ঠিত হবে ৩৮তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি। আয়োজক সংগঠন এবং ফোবানা এক্সিকিউটিভ কমিটি একটি সফল সম্মেলন করবার জন্য ইতিমধ্যেই সকল প্রকার কর্মকাণ্ড শুরু করেছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের হলিডে ইন হোটেলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নির্বাহী কমিটি ও আয়োজক সংগঠনে নেতারা।
৩৮তম ফোবানা সম্মেলনের কনভেনার রোকসানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃহস্পতিবার সাক্ষাত ও অভিবাদন (মিট অ্যান্ড গ্রিট) প্রস্তুতি সভায় বক্তারা বলেন, অতীতের সকল সফল ও বিফল ফোবানা সম্মেলনের ভুল-ক্রুটি পর্যালোচনা এবারের ফোবানা সম্মেলনকে সাজানো হবে। অতীতের কোন ভুলের যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে অবশ্যই তারা খেয়াল রাখবেন। নতুন প্রজন্মকে উদ্বৃত্ত করতে তাদের জন্য আকর্ষণীয় সব বিষয়ের বন্দোবস্ত করা হবে।
বক্তারা বলেন, ফোবানা একটি সম্মেলন, এটাকে শুধুমাত্র বিনোদন হিসেবে দেখলে হবে না। বহির্বিশ্বে বাংলাদেশিদের সর্ববৃহৎ সম্মেলন হচ্ছে ফোবানা। এ বিষয়টিকে সবসময় মাথায় রাখতে হবে। অতীতের সমস্ত ভুল-ক্রুটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতে যেসব ভুলের কারণে ফোবানা সম্মেলন বিফল হয়েছিলে সে সমস্ত ভুল আগেই শোধরাতে হবে, তাহলেই একটি সফল ফোবানা সম্মেলন আমরা আশা করতে পারবো বলে উল্লেখ করেন বক্তারা। তবে এবারেই সবচেয়ে বেশী যুক্তরাষ্ট্রের অন্যন্য অঙ্গরাজ্য থেকে সাক্ষাত ও অভিবাদন (মিট অ্যান্ড গ্রিট) সভায় ফোবানার নেতারা যোগ দিয়েছেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফোবানার চেয়ারপারসন মোহাম্মদ আলমগীর ও এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর, মাসুদ রব চৌধুরী, কনভেনার রোকসানা পারভীন, মেম্বার সেক্রেটারি আবু রুমি, প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু, চিফ কোঅর্ডিনেটর এন্থনি পিউস গোমেজ, প্রিয়লাল কর্মকার, কালচারাল কমিটির চেয়ারম্যান তাসকিন বিনতে সিদ্দিক, এটিএম অলম, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম স্বপন, গোলাম মোস্তফা, কচি খান, সুমন চৌধুরী, ডিউক খান, জয়নাল আবেদীন, মাহবুব রেজা রহিম, রবিউল করিম বেলাল, রেহান রেজা, নাহিদুল খান সাহেল, এম মাওলা দিলু, মাহবুবুর ভুঁইয়া, মহিন উদ্দিন দুলাল, কাজী নাহিদ, বাবুল হাই, খালেদ আহমেদ রউফ, শামসুদ্দিন মাহমুদ, মইন কাজী, সেলিম আকতার, নাসিমা খান, নাজনীন আখতার, সুলতানা, দোলা হোসেন, শিমুল ঘোষ, নাজমিন মেরী প্রমুখ।
আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকায় সাক্ষাতে অভিবাদন (মিট অ্যান্ড গ্রিট) অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভার্জিনিয়ার মিট এন্ড গ্রিট অনুষ্ঠানটি হবে ঢাকার সাক্ষাত ও অভিবাদন মিট এন্ড গ্রিট অনুষ্ঠানটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর বলরুমে। ভার্জিনিয়ায় সাক্ষাত ও অভিবাদন (মিট অ্যান্ড গ্রিট) অনুষ্ঠানে অংশগ্রহন করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ফোবানার নেতৃত্ববৃন্দরা অনুষ্ঠানটি সফল করতে ঢাকায় যাচ্ছেন হোস্ট কমিটি এবং এক্সিকিউটিভ কমিটিসহ বেশ কয়েকজন সিনিয়র ফোবানার নেতৃত্ববৃন্দ। ঢাকার মিট এন্ড গ্রিট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সুধীজন, শিল্পী এবং বিভিন্ন মিডিয়ার কর্তা ব্যক্তিরাসহ বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ব্যক্তিবর্গ।
(আইএ/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ
- পুষ্টি চাল উৎপাদন প্রতিষ্ঠানে তৈরি হয় আটা, পেয়েছে সরকারি বরাদ্দও!
- সোনাতলায় গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু
- এমপি গাজী নজরুলের শাস্তি ও পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল শ্যামনগর
- তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক
- ফুলপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
- শকুন এবং আমি
- বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা?
- ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দু’টি ট্রাক ডাকাতি, রাতভর অভিযানে উদ্ধার
- ‘সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে’
- বাংলাদেশ পিপলস লীগকে ৩ মাসের মধ্যে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
- ‘হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে আগ্রহ নেই’
- গানে গানে নিউইয়র্ক মাতাবেন অভিনেতা অপূর্ব
- এবার বয়সভিত্তিক ক্রিকেটে পরামর্শকের দায়িত্বে সুজন
- কাপ্তাই লেকে বিএফডিসির অভিযান, ৪টি নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ
- ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে’
- ‘ছানিজনিত অন্ধত্ব নির্মূলে ৫ বছরের লক্ষ্য নির্ধারণ’
- ‘দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই’
- নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কায় ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সংকেত
- কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ, ১০৮ ঘণ্টা পর স্বস্তি
- ‘সরকারের ব্যর্থতায় দেশ ভীতির জনপদে পরিণত হয়েছে’
- ‘১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে’
- পাকিস্তানের মাটিতে শেখ মুজিবের ‘জয় বাংলা’ ধ্বনি টিকবে না
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- এমন যদি হতো
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা?
- ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- ‘সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে’
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়
-1.gif)








