যুক্তরাষ্ট্রে বইছে সবচেয়ে ভয়াবহ তুষারঝড়
দুর্ঘটনা ও শীতজনিত কারণে ৯০ জনের মৃত্যু
ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড় প্রবাহিত হচ্ছে। চলতি বছরের সবচেয়ে বড় এই তুষারঝড় স্থানীয় সময় গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার প্রায় ৩০টি অঙ্গরাজ্যে ইতোমধ্যে ১২ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমেছে। শীত মৌসুমের শুরু থেকেই বিভিন্ন দুর্ঘটনা ও শীতজনিত কারণে এ পর্যন্ত ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দিনব্যাপী তুষারঝড় অব্যাহত থাকবে বলে এক আবহাওয়া দপ্তর এক বার্তায় জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ৩০টির বেশী অঙ্গরাজ্যে জরুরী অবস্থা ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
নিউ ইয়র্ক ছাড়াও তুষার ঝড়টি আঘাত হানবে নিউ জার্সী অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলসহ হাডসন ভ্যালী এবং কানেকটিকাট অঙ্গরাজ্যে। সম্ভাব্য প্রাকৃতিক দূর্যোগের ফলে সিটির পাবলিক স্কুলগুলো খোলা থাকলেও ইনপার্সন কোন ক্লাশ হবে না। তবে ক্লাশ চলবে রিমোর্টে। সিটির ক্যাথলিক এলিমেন্টারি স্কুলগুলোও বন্ধ থাকবে। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে জনগনের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় বার্তার পাশাপাশি সকল ব্যবস্থা গ্রহণ করেছে সিটি প্রশাসন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য নিউ ইয়র্কারদের প্রতি সতর্কবার্তা জানিয়ে প্রশাসন।
নিউ ইয়র্কের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, মঙ্গলবার ২৫/৩০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। প্রবল বাতাসের তীব্রতা শেষ বিকেলের মধ্যে শেষ হলেও উপকূলীয় এলাকায় দুই ফুট পর্যন্ত বন্যা দেখা দিতে পারে। সম্ভাব্য পরিস্থিতি নিয়ে মেয়র এরিক এডামস সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। এসময় স্যানিটেশন বিভাগের কমিশনার জেসিকা টিশ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে ষ্টেট গভর্ণর ক্যাথি হোকল দূর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষন করছেন। তার অফিস আর সিটি মেয়র অফিস যৌথভাবে পরিস্থিতি পর্যক্ষেণ করছে।
মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার বিমান বাতিল ও সময়সূচি পরিবর্তন হয়েছে প্রায় ৭ হাজার বিমান। বরফ সরানোর জন্য বন্ধ করা হয় নিউ ইয়র্কের জেএফকে, লাগোর্ডিয়া, ফিলাডেলফিয়ার আন্তর্জাতিক ও নিউজার্সির নিউওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দর। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক পথের ভ্রমণও। তুষারঝড়ের কারণে মঙ্গলবার সকালে প্রায় ৩০টি অঙ্গরাজ্যের স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়। প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর জানায়, আজ মঙ্গবার বিকেল থেকে রাত জুড়ে উত্তর-পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া থেকে নিউ ইয়র্কের হাডসন উপত্যকা হয়ে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলজুড়ে ২০ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের স্তর জমতে পারে।
(আইএ/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৪)
পাঠকের মতামত:
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- দেশের প্রথম ব্যাংক হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক
- দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ
- বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, মসজিদের ইমামের যাবজ্জীবন
- ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
- ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক
- গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা
- লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
- আরও কমলো সোনার দাম
- হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন
- নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
-1.gif)








