নেপথ্যে কমিটি বাণিজ্যের ক্ষোভ
লন্ডনে বিএনপির জুম খোকনকে গণধোলাই
ইমা এলিস, নিউ ইয়র্ক : অবেশেষে নিজ দল বিএনপির নেতাকর্মীদের হাতেই গণধোলাই খেলেন কমিটি বাণিজ্যের হোতা বিএনপির কেন্দ্রিয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ওরফে জুম খোকন। গত শুক্রবার (২৬ জুলাই) লন্ডনের আলতাব আলী পার্কে নিজের দল বিএনপির নেতাকর্মীদের হাতে তিনি হামালার শিকার হন। তার ওপর এ হামলাকে বহির্বিশ্ব বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে অব্যাহত কমিটি বাণিজ্যের বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিএনপির জেষ্ঠ্য নেতারা।
লন্ডন বিএনপির একটি সুত্র জানান, গত শুক্রবার আলতাব আলী পার্কে কোটাবিরোধী আন্দোলনে নিহত ছাত্রজনতার গায়েবানা জানাজা অনুষ্ঠানে গিয়ে জুম খোকন ফুলেল শুভেচ্ছা গ্রহণে ব্যস্ত হয়ে উঠেন। তিনি ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিমায় অব্যাহত পোজ ও ফটো সেশন নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন। এর বিএনপির নেতাকর্মীসহ উপস্থিত প্রবাসীরা হতবাক হয়ে যান। কেউই এ ব্যাপারটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিলেন না। এ সময় যুক্তরাজ্য বিএনপির প্রভাবশালী নেতা শরফরাজ শরফু প্রতিবাদ জানান। তিনি জুম খোকনকে তার ফটো সেশন বন্ধ করতে বলেন। কিন্তু জুম খোকন ফটো সেশনে অনড় থাকলে পরিস্থিতির অবনতি ঘটে। শরফু তখন তার দিকে তেড়ে যান।
জানাজায় উপস্থিত লোকজন দুপক্ষকে শান্ত করার চেষ্টা করলে জুম খোকন শরফরাজ শরফুকে দেখে নেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় উত্তেজিত ছাত্রজনতা জুম খোকনকে মারধর করে তার পরনের টাই খুলে ফেলেন। অবস্থা বেগতিক দেখে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান জুম খোকন ও তার সঙ্গী।
এদিকে জানাজার অনুষ্ঠানে জুম খোকনের ফুলেল শুভেচ্ছা গ্রহণের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন যুক্তরাজ্যসহ বহির্বিশ্ব বিএনপির নেতাকর্মীরা।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুম খোকন দলের নাম বিক্রি করে সম্পদের পাহাড় গড়েছেন। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা গৌণ হলেও দলের ভেতর গ্রুপিং ও নিজস্ব বলয় সৃষ্টিতে জুড়ি নেই তার। বিভিন্ন দেশে ত্যাগী নেতাদের বাদ দিয়ে খন্ড খন্ড কমিটি গঠন করায় প্রবাসে বিএনপি এখন অকেজো হয়ে পড়েছে। জুম খোকনের চরম ব্যর্থতায় অ্যামেরিকা ও ইউরোপে বিএনপি এবার শেখ হাসিনা বিরোধী আন্দোলন সার্থক হয়নি। অথচ ২২ জুলাই জুম খোকন হাসিনাকে প্রতিরোধের নাম করে স্পেন ভ্রমণে যান, যদিও তার দুদিন আগেই শেখ হাসিনার স্পেন সফর বাতিল হয়। বাংলাদেশে তখন রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিলো। সবকিছু জেনেও শুধু এয়ারপোর্টে সংবর্ধনা নিতে ও মাদ্রিদের রাতের সৌন্দর্য় উপভোগ করতে লন্ডন ছাড়েন বিতর্কিত এ জুম নেতা।
জানা যায়, তার প্লেনের টিকেট কিনে দিয়েছিলেন স্পেনেরই এক বিএনপি নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি এ প্রতিবেদককে বলেন, খোকন নির্লজ্জ চরিত্রের মানুষ। সারাক্ষণ তারেক রহমান ও রিজভি আহমেদের অর্থ কামিয়ে নিজের আখের গোছাচ্ছেন।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ওরফে জুম খোকনের অনৈতিক কর্মকান্ডে ধ্বংসের পথে বহির্বিশ্ব বিএনপির রাজনীতি। বাংলাদেশ নির্বাচন কমিশনের আরপিও আইন অমান্য করে বিভিন্ন দেশে দলীয় গঠনতন্ত্র বহির্ভুত অবৈধভাবে বিএনপির কমিটি গঠন এবং কমিটি গঠনকে কেন্দ্র করে ‘টেবিলের নিচে’ কমিটি বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই জুম খোকন। একই সঙ্গে ফুলে উঠছেন যুক্তরাষ্ট্রসহ প্রবাসে অবস্থানরত বিভিন্ন দেশের বিএনপি নেতাকর্মীরাও। কোভিড-১৯ এর সময়কালে যে জুম মিটিং চালু করা হয়েছিল তিনি এখনও তা অব্যাহত রেখেছেন বলে বহির্বিশ্বের বিএনপির নেতাকর্মীরা তার নাম দিয়েছেন জুম খোকন।
দেশে এবং বিদেশে বিএনপির কর্মপন্থা সক্রিয় করার লক্ষ্যে লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছোটখাটো সকল কমিটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন। বিভিন্ন সময়ে কয়েকজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্র বিএনপি কমিটি গঠনের জন্য। তাঁরা সশরীরে চেষ্টা করে অল্পতেই হার মেনে যান অর্থাৎ যুক্তরাষ্ট্রের কমিটিগুলো ঢেলে সাজাতে ব্যর্থ হন। এদের মধ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহসানুল হক মিলন, মাহিদুর রহমান, ব্যারিস্টার আবু সায়েম উল্লেখযোগ্য। এভাবে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপির সময় কেটেছে অনেকগুলি বছর।
রাজনৈতিক কাজ করতে হলে সুশৃঙ্খল কমিটির প্রয়োজনীয়তা উপলব্ধি করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করেন যে কোন ভাবে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দেয়া হলে সবাই তা মেনে নেবেন। এই সুযোগ কাজে লাগিয়েছেন অখ্যাত এক বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকন ওরফে জুম খোকন। তিনি তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বুঝিয়ে নানা কৌশলে যুক্তরাষ্ট্র বিএনপি কমিটি গঠনের দায়িত্বভার বাগিয়ে নেন।
(আইএ/এসপি/জুলাই ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








