‘ছাগলের বাচ্চা’ বলা সেই গালবাজ বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান!
ইমা এলিস, নিউ ইয়র্ক : নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও চেয়ারম্যান পদকে 'ছাগলের তিন নম্বর বাচ্চা' বলে গালি দেওয়া সেই ব্যাক্তিকেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফলে চরম সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ সোসাইটি। এ নিয়ে সোসাইটির সদস্যসহ নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
২০২৪ সালের ২২ মে জ্যাকসন হাইটসের স্মার্ট টেক-এ অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেডের এক সভায় সাবেক আহবায়ক শাহ নেওয়াজ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনার এক পর্যায়ে নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও চেয়ারম্যান এম এ আজিজকে 'ছাগলের তিন নম্বর বাচ্চা' বলে গালি দেন। শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড হলো ছাগলের 'তিন নম্বর বাচ্চা'। তার এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব ও সাধারন সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। তারা এ ধরনের মন্তব্য তাৎক্ষণিকভাবে প্রত্যাহারেরও দাবি জানান। কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার তো দুরের কথা কারও কাছে দুঃখ প্রকাশও করেননি। পরদিন এ প্রসঙ্গটি তার কাছে তুলে ধরার পর বিব্রত অবস্থায় পড়েন সোসাইটির অপর এক নেতা সারোয়ার খান বাবু।
বাংলাদেশ সোসাইটির অন্যতম সদস্য সারোয়ার খান বাবু বলেন, ঘটনার পরদিন ২৩ মে ২০২৪ জ্যাকসন হাইটসে ব্যবসায়ী শাহ নেওয়াজের সাথে তার দেখা হয় নবান্ন রেস্টুরেন্টের সামনে।
সোসাইটিকে নিয়ে বিরুপ মন্তব্যের বিষয়টি তিনি শাহ নেওয়াজের কাছে তুলে ধরেন। বাবু শাহ নেওয়াজকে বলেন, আপনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি এবং নিজেও বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতির পদে নির্বাচন করেছেন। সোসাইটিকে নিয়ে এমন বাজে মন্তব্য করার অধিকার আপনার নাই। দু’য়েক কথার পর তিনি আজিজের ব্যক্তিগত, ব্যবসায়িক ও পারিবারিক বিষয়ে নানা কথা বলেন। এক পর্যায়ে শাহ নেওয়াজ উত্তেজিত হয়ে অনেক লোকের সামনেই বলেন ‘আই উইল শুট আজিজ’। এসময় আকতার হোসেন নামের নামে আরও একজন প্রবাসীসহ অনেকেই উপস্থিত ছিলেন বলে জানান সারোয়ার খান বাবু।
৪ জুন ২০২৪ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে সাংবাদিক সম্মেলনে নিউ ইয়র্কের হোম কেয়ার ব্যবসায়ী শাহ নেওয়াজ প্রকাশ্যে সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজকে গুলি করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে বাবু প্রকৃত ঘটনার বর্ণনা তুলে ধরে বলেন, প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে কেউ গুলি করার হুমকি দিতে পারেন না। বিশেষ করে যুক্তরাষ্ট্রে। এ বিষয়ে যদি আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হয় তিনি সাক্ষ্য দিবেন।
এদিকে বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল নির্ধারনের বিষয়ে আপত্তি করায় প্যারেডের যুগ্ম আহবায়ক সৈয়দ আকিকুর রহমান ফারুকের গায়ে হাত তোলেন আহবায়ক শাহ নেওয়াজের স্ত্রী রানো নেওয়াজ।
ফারুক বলেন, উপস্থিত সবার সামনেই একজন মহিলা তার গায়ে হাত তুলেছে। কিন্তু কেউই তেমনভাবে কোন প্রতিবাদ করেনি। তাকে অপমানিত করার জন্য তিনি বিচার চেয়েছিলেন। কিন্ত সেই বিচার আর কেউ করেননি।
অপরদিকে গত ৪ মে রোববার বাংলাদেশ সোসাইটি ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টির সদস্যদের যৌথ সভা এক সভায় বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও সাবেক চেয়ারম্যানকে 'ছাগলের তিন নম্বর বাচ্চা' বলে গালি দেওয়া সেই ব্যাক্তিকেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করায় চরম সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ সোসাইটি। সোসাইটির সদস্যসহ নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
(আইএ/এসপি/মে ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








