মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
ইমা এলিস, নিউ ইয়র্ক : নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে তাঁর সিটি হল ট্রানজিশন টিমে এক সাবেক দণ্ডপ্রাপ্ত র্যাপারকে অন্তর্ভুক্ত করার চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গোটা নিউ ইয়র্কে।
নভেম্বরের নির্বাচনে প্রগতিবাদী নীতি নিয়ে জয়ী হওয়ার পর মামদানি বর্তমানে তাঁর ট্রানজিশন টিম গঠন করছেন। এর মধ্যেই সাবেক বন্দি ও র্যাপার মাইসন লাইনেন (৪৯)-কে দলে নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে দারুণ আলোচনার জন্ম হয়েছে।
গত ২৬ নভেম্বর উনটিল ফ্রিডম নামের নিউ ইয়র্কভিত্তিক সামাজিক ন্যায় ও নাগরিক অধিকার সংগঠনের একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইনেনকে মামদানির দলের সদস্য হিসেবে ঘোষণা করা হয়। পোস্টে তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের অপর দুই নেতা তামিকা ম্যালোরি ও অ্যাঞ্জেলো পিন্টো।
পোস্টে বলা হয়, আমরা গর্বিত যে উনটিল ফ্রিডম-এর নেতারা মেয়র-ইলেক্ট জোহরান মামদানির ট্রানজিশন টিমে পাবলিক সেফটি এবং ক্রিমিনাল জাস্টিস কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এটি কৃষ্ণাঙ্গ ও বাদামি জনগোষ্ঠীর অধিকার আদায়ে আমাদের দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি এবং বন্দুক-সহিংসতা প্রতিরোধ, আইন প্রণয়ন ও ফৌজদারি বিচারব্যবস্থা সংস্কারে আমাদের অভিজ্ঞতার প্রতিফলন। আমরা নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি করছি।
লাইনেন গত কয়েক বছরে কমিউনিটি অ্যাকটিভিস্ট হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি নিয়মিত সহিংসতা প্রতিরোধ, নাগরিক অংশগ্রহণ এবং উনটিল ফ্রিডম-এর কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে কাজ প্রচার করে আসছেন।
প্রতিবেদন অনুযায়ী, ব্রঙ্কস-এ জন্ম নেওয়া ও একসময় ডেফ জ্যাম-এর সঙ্গে চুক্তিবদ্ধ লাইনেন ১৯৯০-এর দশকের শেষভাগে দুটি সশস্ত্র ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হন।
নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানায়, ১৯৯৯ সালে ব্রঙ্কসের একটি জুরি তাঁকে দুই ট্যাক্সিক্যাব চালকের ওপর সশস্ত্র হামলা ও ডাকাতিতে দোষী সাব্যস্ত করে।
অভিযোগে বলা হয়, ৮ জুন ১৯৯৭ সালে জোসেফ এক্সিরি নামের এক ট্যাক্সিচালককে বিয়ার বোতল দিয়ে আঘাত করে লুট, ৩১ মার্চ ১৯৯৮-এ আরেক চালক ফ্রান্সিসকো মনসান্তোকে বন্দুক দেখিয়ে নগদ অর্থ ও আংটি ছিনিয়ে পালিয়ে যায়। দুই চালকই আদালতে সাক্ষ্য দিয়ে লাইনেনকে হামলাকারী হিসেবে শনাক্ত করেন।
ডেইলি নিউজের প্রতিবেদনে উল্লেখ আছে, লাইনেনের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন তৎকালীন জনপ্রিয় র্যাপ শিল্পী লিল’ কিম ও ম্যাস-এর জন্য গান লিখে তিনি ভাল আয় করতেন, এমনকি তাঁর গান এলএল কুল জে, বাস্টা রাইমস ও কিউ-টিপসহ তারকাদের অ্যালবামে প্রকাশের কথা ছিল; তাই অপরাধে জড়ানোর প্রয়োজন ছিল না।
তাঁর সর্বোচ্চ ২৫ বছরের সাজা হতে পারত, তবে শেষ পর্যন্ত তিনি সাত বছর কারাভোগ করেন। লাইনেন সে সময় নিজেকে মিথ্যা অভিযোগের শিকার দাবি করেছিলেন।
আনটিল ফ্রিডম-এর ওয়েবসাইটে, যেখানে লাইনেন নেতৃত্বের পদে আছেন, সংগঠনটিকে বলা হয়েছে-অন্যায়ের ফলে সৃষ্ট ট্র্যাজেডির বিরুদ্ধে কমিউনিটি অ্যাক্টিভিজম, শিক্ষা ও দ্রুত প্রতিক্রিয়ার সর্বোচ্চ নিবেদিত অ-লাভজনক সংগঠন।
ওয়েবসাইটে অনুদান নয়, বরং ‘আন্দোলনে বিনিয়োগ’ করার আহ্বান জানানো হয়েছে এবং ক্যাশ অ্যাপ ও ভেনমোসহ অর্থ প্রদানের বিভিন্ন উপায় দেওয়া রয়েছে।
মামদানি তাঁর পাবলিক সেফটি টিমে লাইনেনকে রাখার সিদ্ধান্ত ঘোষণার পর সমালোচনা শুরু হয়। জুইস ফাইট ব্যাক নামের একটি দল এক্স-এ লিখে— নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির অপরাধ ও পুলিশিং নীতির ভবিষ্যত নির্ধারণে একজন দণ্ডপ্রাপ্ত সশস্ত্র ডাকাতকে নিয়োগ করেছেন এটি সম্পূর্ণ অবিশ্বাস্য।
লাইনেন এ সপ্তাহেই আবার ইনস্টাগ্রামে তাঁর বহুল ব্যবহৃত বক্তব্য পুনরাবৃত্তি করে 'লেখেন আমরা ভিন্ন কিছু নির্মাণ করছি। ফক্স নিউজ ডিজিটাল লাইনেন, আনটিল ফ্রিডম এবং মামদানি টিমের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তর মেলেনি।
(আইএ/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








