বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
ইমা এলিস, নিউ ইয়র্ক : বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ ব্যাপকভাবে স্থগিত করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে একদল নাগরিক অধিকার সংগঠন ও মার্কিন নাগরিক। তাঁদের অভিযোগ, নতুন এই নীতি 'দশকের পর দশক ধরে প্রতিষ্ঠিত অভিবাসন আইনকে কার্যত খর্ব করার চেষ্টা।'
২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের ভিসা নিষেধাজ্ঞা আফগানিস্তান, সোমালিয়া, ব্রাজিল, কলম্বিয়া, থাইল্যান্ড, রাশিয়া, কম্বোডিয়া ও বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের ওপর প্রযোজ্য। নীতিটির লক্ষ্য হিসেবে বলা হয়েছে—যেসব দেশ থেকে আগত অভিবাসীরা 'অগ্রহণযোগ্য হারে মার্কিন কল্যাণ সুবিধা গ্রহণ করে' সেসব দেশ থেকে অভিবাসন নিয়ন্ত্রণ করা। তবে সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, এটি কার্যত জাতীয়তা-ভিত্তিক আইনি অভিবাসনে নিষেধাজ্ঞা আরোপ করছে, যা পরিবার ও কর্মজীবী মানুষকে আইনে নিশ্চয়তা দেওয়া প্রক্রিয়া থেকে বঞ্চিত করছে।
মামলায় বলা হয়, 'আইন কখনোই কাউকে কেবল এই কারণে অযোগ্য ঘোষণা করেনি যে তিনি অতীতে বা ভবিষ্যতে নগদ নয় এমন কোনো সরকারি সহায়তা বা বেসরকারি দাতব্য সাহায্য পেয়েছেন বা পেতে পারেন। বরং এমন সাময়িক সহায়তাকে বরাবরই বৈধ একীভূতকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশ হিসেবে দেখা হয়েছে।'
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আগের পোস্টে দপ্তরটি বলেছিল, এই অস্থায়ী নিষেধাজ্ঞা 'যুক্তরাষ্ট্র নিশ্চিত না হওয়া পর্যন্ত বহাল থাকবে যে নতুন অভিবাসীরা মার্কিন জনগণের সম্পদ শোষণ করবে না।' অভিযোগে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা অধিকাংশ দেশের জনসংখ্যা ইউরোপের বাইরে এবং সংখ্যাগরিষ্ঠভাবে অ-শ্বেতাঙ্গ।
মামলাটি দায়ের করেছে ন্যাশনাল ইমিগ্রেশন ল’ সেন্টার, ডেমোক্রেসি ফরওয়ার্ড এবং দ্য লিগ্যাল এইড সোসাইটিসহ একাধিক সংগঠন। মামলার বাদীদের মধ্যে এমন মার্কিন নাগরিকরাও রয়েছেন, যারা এই নীতির কারণে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে দাবি করেছেন।
ন্যাশনাল ইমিগ্রেশন ল’ সেন্টারের লিটিগেশনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এফ্রেন অলিভারেস এনপিআরকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও–এর নির্দেশনায় পররাষ্ট্র দপ্তর অভিবাসী ভিসায় সার্বিক স্থগিতাদেশ জারির আগে প্রয়োজনীয় বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করেনি। তিনি বলেন, পুরো একটি দেশের প্রতিটি মানুষই ‘পাবলিক চার্জ’ হয়ে উঠবে এমন ধারণা অবিশ্বাস্য।'
বাদীদের মধ্যে রয়েছেন কলম্বিয়ার একজন চিকিৎসক ও এন্ডোক্রিনোলজিস্ট, যিনি ২০০০ সালে হার্ভার্ড মেডিকেল স্কুলের ব্রিঘাম অ্যান্ড উইমেনস হাসপাতালে পোস্টডক্টরাল প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি ২০২৫ সালের জানুয়ারিতে ‘অসাধারণ দক্ষতা’সম্পন্ন ব্যক্তিদের জন্য নির্ধারিত তথাকথিত ‘আইনস্টাইন ভিসা’তে অনুমোদন পান। কিন্তু গত সপ্তাহে জানতে পারেন, কলম্বিয়া নিষেধাজ্ঞার আওতায় পড়ায় তিনি কর্মসংস্থানভিত্তিক প্রথম অগ্রাধিকার অভিবাসী ভিসার জন্য অযোগ্য।
এদিকে, কাটো ইনস্টিটিউট–এর গত সপ্তাহে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, 'প্রতি ব্যক্তি হিসেবে অভিবাসীরা দেশজ আমেরিকানদের তুলনায় প্রায় ২৪ শতাংশ কম কল্যাণ সুবিধা ব্যবহার করেন যা অস্বাভাবিক নয়, কারণ কম দক্ষ অভিবাসীরাও সাধারণত ইতিবাচকভাবে নির্বাচিত হন এবং তাঁদের কল্যাণ সুবিধায় আইনি প্রবেশাধিকার সীমিত।'
অলিভারেস বলেন, 'আমাদের একমাত্র দাবি হলো সরকার আইন মেনে চলুক, ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে ব্যক্তিভিত্তিক মূল্যায়ন করুক এবং বিশ্বের প্রায় অর্ধেক দেশের নাগরিকদের বিরুদ্ধে জাতীয়তার ভিত্তিতে বৈষম্য না করুক।'
(আইএ/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ’
- পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর ৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
- ‘কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিনত করা হবে’
- রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার
- ‘একাত্তরের পরাজিত শক্তি চব্বিশকে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট সফলভাবে সম্পন্ন
- উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
- বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’
- ফের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান
- নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট
- সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ
- ‘খালি কলসি বাজে বেশি, পাকিস্তান আসলে ভয় পেয়েছে’
- মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
- হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনীর ‘ধাওয়া’
- আসন্ন নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে চান
- ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ির উদ্দেশ্য হলো ক্ষমতা’
- নিলামের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর
- রাজবাড়ীতে ট্রেন আটকে বিক্ষোভ
- পাংশার সরিষায় মহাশ্মশান কালীমন্দিরের কালী প্রতিমা ভাঙচুর
- পেশার বাইরেও শিক্ষকরা ৩৭ কাজ করেন
- সন্ধ্যায় নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াত
- লাইটার জাহাজ থেকে পণ্য খালাস না হলে আইনানুগ ব্যবস্থা
- ফরিদপুরে দলীয় লিফলেট আনতে যাওয়ার পথে জায়ামাত নেতাকে কোপালো দুর্বৃত্তরা
- পাকিস্তানের সামরিক বিমান চলাচলের ওপর ভারতের নিষেধাজ্ঞা
- নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- আওয়ামী লীগের প্রতি দলীয় নেতাকর্মীদের আনুগত্য : একটি ঐতিহাসিক প্রেক্ষাপট
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আ.লীগ কর্মী গ্রেপ্তার
- মাসউদ হত্যায় ৯ সাংবাদিকসহ ১৩ জনকে আসামি করে বরগুনা থানায় ‘হত্যা’ মামলা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- বিসিবি প্রধানকে হুমকি, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
- রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- হেমন্ত এলো
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ‘বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ’
০৪ ফেব্রুয়ারি ২০২৬
- উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
- বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’
-1.gif)








