যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল ফিতর উদযাপন
ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা একই দিনে উদযাপন করেছে পবিত্র ঈদুল ফিতর। স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রব্যাপী সকল দেশীয় মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নেন। যুক্তরাষ্ট্রের ৩ সহস্রাধিক মসজিদ ও ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় এবারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তিন হাজারেরও বেশি ঈদের জামাতগুলো খোলা মাঠ ছাড়াও মসজিদ ও গির্জার মিনলায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দ্য অ্যাসোসিয়েশ অব স্টাটিস্টিশিয়ান্স অব আমেরিকান রিলিজিয়াস বডিস’র সূত্রে জানা যায়, গত দুই দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালের যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল ১ হাজার ২ শ’ ৯টি, মসজিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১১ সালে পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১শ’ ৬টি এবং ২০২০ সালের সর্বশেষ গণনায় যুক্তরাষ্ট্রে মোট মসজিদের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৭শ’ ৯৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ৩৪৩টি, ক্যালিফোর্নিয়ায় ৩০৪টি, টেক্সাসে ২২৪টি, ফ্লোরিডায় ১৫৭টি ইলিনয়সে ১০৯টি এবং নিউ জার্সিতে ১৪১টি মসজিদ রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠে ও গির্জার মিনলায়তনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যেসব এলাকায় মসজিদ নেই সেসব এলাকায় দীর্ঘদিন ধরে গির্জার মিনলায়তনেই জুমা ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের পরিচালনাধীন দুই শতাধিক মসজিদ বা তৎসংলগ্ন মাঠে ঈদ জামাত করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল ৮টা থেকে শুরু হয় জামাত এবং মসজিদগুলোতে পর্যায়ক্রমে চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। নিউ ইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। এ ছাড়া জ্যামাইকার অন্য মসজিদ, জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া, ম্যানহাটনসহ প্রায় সব এলাকার মসজিদ ও মসজিদ সংলগ্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার ও দেড় শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
(আইএ/এসপি/মার্চ ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- কবে চালু হবে ৬৩ কোটি টাকার গড়াই সেতু, জানালেন আইনমন্ত্রী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ইরান যুদ্ধে কূল-কিনারা না পেয়ে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুড়িগ্রামে শাবল দিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক
- ‘ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হতো তবে শেষ হতো না’
- ‘এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে’
- আশাশুনিতে ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে জখম
- জামায়াতের দুর্গখ্যাত আগরদাঁড়িতে আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা
- মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস
- ‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’
- বিয়ের শেরওয়ানি পড়ার স্বপ্ন ছিল কাল, আজ গায়ে কাফন
- দার্শনিক ইবনে তাইমিয়ার ধর্মতাত্ত্বিক ভাবনা: আধুনিক যুদ্ধবিগ্রহ ও হৃদয়বৃত্তির রক্তক্ষরণ
- ৬ ঘণ্টারও কম সময়ে সড়কে ঝরল ১৯ প্রাণ
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল ফিতর উদযাপন
- বন্দুক, কামান, মেশিনগান কিছুই জনগণের স্বাধীনতা রোধ করতে পারবে না
- গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওজোপাডিকো কর্মকর্তা নিহত
- জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত
- ঈদের দিনে সড়কে ঝরলো যুবকের প্রাণ
- ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় মসজিদে নামাজ আদায়
- হিলি সীমান্তে ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফের মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়
- ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে
- আজ বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী
- ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- দিনাজপুরে দেশের অন্যতম বুহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- বন্দুক, কামান, মেশিনগান কিছুই জনগণের স্বাধীনতা রোধ করতে পারবে না
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- ১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- বিয়ের শেরওয়ানি পড়ার স্বপ্ন ছিল কাল, আজ গায়ে কাফন
-1.gif)








