লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
ইমা এলিস, নিউ ইয়র্ক : উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র ৪০তম সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) বিকেলে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলে ৪০তম ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি লস অ্যাঞ্জেলেস্থ কন্স্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ জাবেদ ইকবাল। ফোবানা নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল, নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, আহবায়ক ড. জয়নুল আবেদীন, কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল এবং দুতাবাসের প্রথম সচিব আরিফা আফরিন এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লস অ্যাঞ্জেলেস্থ কন্স্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ জাবেদ ইকবাল লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনে আয়োজন করায় ফোবানা সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ৪০তম সম্মেলনকে সফল করতে সকল প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
৪০তম সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক কমিটির নেতারা বলেন, দেশ ও প্রবাসের বাংলাদেশিদের ঐকান্তিক সহযোগিতা পেলেই চলতি বছর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনকে ইতিহাসের সেরা সম্মেলন করা সম্ভব হবে। বহির্বিশ্বে প্রবাসীদের সবচেয়ে বড় ফোবানা সম্মেলন এককভাবে কোন সংগঠন বা ব্যক্তির পক্ষে সফল বা সার্থক করা সম্ভব নয়। এর জন্য দেশ ও বিদেশের ব্যবসায়ী, সমাজসেবী ও জনহিতৈষী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতার জরুরি প্রয়োজন।
শনিবার (২৮ মার্চ) শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের মিলনায়তনের অনুষ্ঠিত সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক ড. জয়নুল আবেদীন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক) আয়োজিত উক্ত সভায় তিনি বলেন, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলেই আমাদের পাশে এসে দাঁড়ালে নিঃসন্দেহে আমরা ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন উপহার দিতে পারবো। এ জন্য আমাদের ফোবানা টিম বিগত বছরের ফোবানা সম্মেলনের ভুলগুলোকে পর্যালোচনা করবেন বলে তিনি উল্লেখ করেন।
ফোবানার চেয়ারপারসন রবিউল করিম বেলাল বলেন, বর্তমান আহবায়ক কমিটির ফোবানা সম্মেলন করার পুর্ব অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা আশা করছি এবারের সম্মেলন হবে একটি ভিন্নধর্মী সম্মেলন। তারা অনুষ্ঠানের সব কিছুই ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করবেন। আহবায়ক কমিটি ইতোমধ্যে একটি শক্তিশালী শাখা কমিটিও গঠন করেছে। এসব কমিটি তাদের পুর্ব অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে একটি ব্যতিক্রমী সম্মেলন উপহার দেবেন বলে তিনি আশা করেন।
সম্মেলনের নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ বলেন, লস অ্যাঞ্জেলেসের ফোবানা সম্মেলন হচ্ছে প্রকৃত ফোবানা সম্মেলন। প্রবাসের এ সম্মেলনকে ঘিরে প্রবাসীদের অনেক চাওয়া-পাওয়া রয়েছে। লস অ্যাঞ্জেলেসের ফোবানা সম্মেলন প্রবাসীদের সেই চাওয়া-পাওয়া পূরণ করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফোবানার নির্বাহী কমিটি ও আয়োজক সংগঠনের সুত্র জানিয়েছে চলতি বছর লেবার ডে সপ্তাহান্তে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন।
আয়োজক সংগঠনের নেতারা জানিয়েছেন ফোবানাকে ইতিহাসে স্বাক্ষী বানাতেই এবারে এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে যেখানে বিশ্ব পর্যটকতা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশি সমাজসেবী, মুলধারার রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শিল্পী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ উপস্থিত ছিলেন।
মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক চেয়ারপারসন মাসুদ চৌধুরী রব, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল, সাবেক কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকার, সাবেক আহবায়ক হাসমত মুবীন, সাবেক কর্মকর্তা মাহবুবুর রহমান ভুঁইয়া, কাজী নাহিদ প্রমুখ ৪০তম সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(আইএ/এসপি/মার্চ ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, চালক আটক
- কাপ্তাইয়ে খামারে অগ্নিকাণ্ডে পুড়ল ২ হাজার মুরগির বাচ্চা, দিশেহারা খামারি
- রাণীশংকৈলের সমস্যা সমাধানে স্মারকলিপি দিলেন গণঅধিকার পরিষদের নেতা মামুন
- শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের অবিনাশী কণ্ঠস্বর
- ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
- মাদক কারবারিদের নিত্যনতুন কৌশলে অসহায় প্রশাসন
- গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
- সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
- বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
- সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার
- সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে নেওয়ার নির্দেশ
- অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা
- ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- চাঁদাবাজির অভিযোগ প্রমাণ দিতে পারলে আত্মহত্যা করবো : বিএনপি নেতা খোকন
- ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য
- দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
- যুক্তরাষ্ট্রে কীভাবে ‘সবচেয়ে ভয়ংকর অপরাধী’ তালিকায় উঠে এল ১০ বাংলাদেশির নাম
- তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা
- দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
- কাপ্তাইয়ে প্রশাসনের কঠোর মনিটরিং জ্বালানি তেল বিক্রিতে ফিরেছে শৃঙ্খলা
- ফরিদপুর-খুলনা মহাসড়কে দু'টি পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা
- রমনা কালিবাড়িতে শতাধিক বাঙালি ইপিআরকে পাক সেনারা নৃশংসভাবে হত্যা করে
- কালিগঞ্জে অস্ত্রসহ ডাকাত সর্দার ইয়ার আলী ও তার সহযোগী উজ্জ্বল গ্রেপ্তার
- দিনাজপুরে জ্বালানি তেলের জন্য হাহাকার
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
২৯ মার্চ ২০২৬
- যুক্তরাষ্ট্রে কীভাবে ‘সবচেয়ে ভয়ংকর অপরাধী’ তালিকায় উঠে এল ১০ বাংলাদেশির নাম
- লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
-1.gif)








