বিতর্কিত বক্তব্যের জের
অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার হচ্ছেন মিজানুর রহমান আজহারী
ইমা এলিস, নিউ ইয়র্ক : ইহুদিদের বিরুদ্ধে অ্যাডলফ হিটলারকে 'ঈশ্বরের শাস্তি' হিসেবে প্রশংসা করার অভিযোগে বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হচ্ছে। দেশজুড়ে তার নির্ধারিত বক্তৃতা সফরের মাঝপথেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেইলি মেইল প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি বক্তা মিজানুর রহমান আজহারীর সামাজিক মাধ্যমে প্রায় এক কোটির বেশি অনুসারী রয়েছে এবং তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সমাজে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন।
‘লেগেসি অব ফেইথ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে ইস্টার উপলক্ষে তিনি অস্ট্রেলিয়া সফরে ছিলেন। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তার বক্তব্য দেওয়ার কথা ছিল।
সূত্র মতে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়েছে এবং বর্তমানে তিনি বহিষ্কারের অপেক্ষায় রয়েছেন।
এর আগে যুক্তরাজ্যে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল এবং বাংলাদেশেও উগ্র ঘৃণাত্মক বক্তব্যের অভিযোগে তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হয়েছিল।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, বিভিন্ন কমিউনিটি সংগঠন তার অস্ট্রেলিয়া সফর নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছিল।
তিনি বলেন, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারি ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন, হলোকাস্টের প্রশংসা করেন এবং ইহুদিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। তিনি ইহুদিদের 'বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী' এবং 'বিষাক্ত কলঙ্ক' বলেও উল্লেখ করেন।
এছাড়া তিনি দাবি করেন, বিশ্বে নানা সমস্যার জন্য ইহুদিরা দায়ী, এমনকি এইডস রোগও তাদের তৈরি—এমন অভিযোগও তুলেছিলেন।
ডুনিয়াম বলেন, আজহারির বক্তব্য কেবল একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং একাধিক সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের ধারাবাহিক উদাহরণ।
তিনি আরও জানান, যুক্তরাজ্যে ২০২১ সালে তার প্রবেশ বাতিল করা হয়েছিল এবং বাংলাদেশেও তাকে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়।
অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ সংগঠনটি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তারা সতর্ক করে যে, আজহারির বক্তব্য ধর্মীয় উত্তেজনা বাড়াতে পারে এবং উগ্র বক্তব্যকে বৈধতা দিতে পারে।
তবে এই অভিযোগগুলোর বিষয়ে আজহারি বা তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
(আইএ/এসপি/এপ্রিল ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- মহম্মদপুরে কলেজ অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
০১ এপ্রিল ২০২৬
- অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার হচ্ছেন মিজানুর রহমান আজহারী
- যুক্তরাজ্য নিউপোর্ট যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
-1.gif)








