ইউকে ওয়েলস আ.লীগের প্রতিবাদ
ইতিহাসকে নিষিদ্ধ করা যায় না, বাংলাদেশের জনগণ জবাব দেবে
প্রবাস ডেস্ক : ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-কে নিষিদ্ধ করার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ।
এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এই পদক্ষেপকে গণতন্ত্রবিরোধী ও ইতিহাসবিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা আব্দুল মালিকসহ অন্যান্য নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিল পাসের মাধ্যমে জাতীয় সংসদকে কলঙ্কিত করা হয়েছে, যা ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশকে পরবর্তীতে কথিত জাতীয় সংসদের মাধ্যমে আইনে পরিণত করা হয়েছে, যা কেবল একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে নয়, বরং দেশের গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক বহুমত এবং জনগণের মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত রাষ্ট্রকে একদলীয় বা স্বৈরতান্ত্রিক ধারার দিকে ঠেলে দেয় এবং গণতন্ত্রের মূল চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে।
বিবৃতিতে আরও বলা হয়, একটি রাজনৈতিক দলের অস্তিত্ব নির্ভর করে জনগণের সমর্থনের ওপর। জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া কোনো সংগঠনকে দমন-পীড়ন, নিষেধাজ্ঞা বা আইনের অপপ্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। বরং এসব পদক্ষেপ সমাজে অস্থিরতা, বিভাজন এবং অনাস্থা সৃষ্টি করে।
নেতৃবৃন্দ আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে উল্লেখ করেন, দলটি তার দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রায় একাধিকবার নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের শিকার হয়েছে। ১৯৫৮ সালে সামরিক শাসক আইয়ুব খানের আমলে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ অধ্যাদেশের আওতায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং ১৯৭০ সালের নির্বাচনে জনগণ আওয়ামী লীগের প্রতি নিরঙ্কুশ সমর্থন দেয়।
১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে নিষিদ্ধ করলেও, সেই দমন-পীড়ন বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে পারেনি। একইভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক হামলা ও ষড়যন্ত্রের মধ্য দিয়েও দলটি ঘুরে দাঁড়িয়েছে।
ইতিহাসকে নিষিদ্ধ করা যায় না—বাংলাদেশের শেকড়ের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্তের জবাব দেবে জনগণ বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা গণমানুষের সংগঠন। এদেশের কোটি মানুষের হৃদয়ে যার স্থান—কোনো কাগুজে আইনে তা মুছে ফেলা সম্ভব নয়।
বাংলাদেশের নাম, মানচিত্র, স্বাধীনতা, সংবিধান—এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এগুলো এক দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ফল, যেখানে নেতৃত্ব, ত্যাগ আর সংগ্রাম মিলেই রাষ্ট্র গঠিত হয়েছে বলে অভিমত ব্যাক্ত করে বিবৃতিতে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতীতের ধারাবাহিকতায় সব বাধা অতিক্রম করে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে তারা গণতন্ত্র, রাজনৈতিক অধিকার ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
(পিআর/এসপি/এপ্রিল ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুদ্দিন পাঠানের স্মরণে দোয়া ও স্মরণ সভা
- পেট্রোল মজুূদ ও অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- আমরা ৮৮'র জমকালো ঈদ পুনর্মিলনী
- ফরিদপুরের বাকচরে ৯ দিনব্যাপী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব শুরু ১৮ এপ্রিল
- গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- জামালপুরে ইয়াবা ও হেরোইন উদ্ধার, ৫ মাদক কারবারি গ্রেপ্তার
- ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৫ জনের হামের উপসর্গ
- জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা: কেন্দ্রীয় বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৭৮ জন মনোনীত
- সুবর্ণচরে অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশ দেখলেই পালাতেন, কৃষকের ছদ্মবেশে ধরা পড়লেন পলাতক ডাকাত
- স্বামী-স্ত্রীর কলহে গৃহবধূর আত্মহত্যা, ফরিদপুরে চাঞ্চল্য
- সাতক্ষীরায় বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- প্রলোভন দেখিয়ে গণধর্ষণ ও ছিনতাই: ফরিদপুরে প্রধান আসামি গ্রেফতার
- মুজিবনগর সরকার গঠন: বাঙালির সার্বভৌমত্বের প্রথম আইনি ভিত্তি
- গোবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- উৎসব-অর্থনীতি: প্রান্তিক কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তার ক্ষমতায়ন
- সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ
- জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
- অগ্নিযুগের শেষ নক্ষত্র: বিনোদ বিহারী চৌধুরী ও আমাদের দায়বদ্ধতা
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু
- নড়াইলে শিশু হত্যার দায় স্বীকার করে মায়ের জবানবন্দি
- জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০
- ফুলপুরে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- ইউটিউব দেখে ‘ব্ল্যাক রাইস’ চাষে কৃষক রহমত আলীর বাজিমাত
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- কুমিল্লায় দায়িত্ব পালনকালে গাড়িচাপায় এসআই নিহত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
১০ এপ্রিল ২০২৬
- যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে মিথ্যা তথ্য প্রদান, নারীর কারাদণ্ড
- এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের
- পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর
- ইতিহাসকে নিষিদ্ধ করা যায় না, বাংলাদেশের জনগণ জবাব দেবে
- যুক্তরাষ্ট্রে ডিপফেক আইনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ ব্যবহারকারী ব্যক্তি দোষী সাব্যস্ত
-1.gif)








