প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা-মামদানি
ইমা এলিস, নিউ ইয়র্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি শনিবার প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন। মামদানির দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্ণ হওয়ার এক সপ্তাহের কিছু পরেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এদিন তারা ব্রঙ্কসের একটি প্রি-স্কুল সেন্টার-এ শিশুদের সঙ্গে সময় কাটান। সেখানে তারা শিশুদের গল্প পড়ে শোনান এবং জনপ্রিয় শিশুতোষ গান 'বাসের চাকা' (হুইলস অন দ্য বাস) গেয়ে সবাইকে আনন্দ দেন। এই কেন্দ্রটি নিউ ইয়র্ক সিটির ৩ ও ৪ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যের প্রি-স্কুল কর্মসূচির অংশ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওবামা ও মামদানি একে অপরের সঙ্গে হাস্যরস করছেন। এক পর্যায়ে শিশুদের একটি গানের কথা না চিনতে পারায় ওবামা মজার ছলে মামদানিকে খোঁচা দেন।
শিশুরা যখন গান শেষ করে, মামদানি জিজ্ঞেস করেন, 'এটা কোন গান? শিশুরা উত্তরে বলে, 'সোডা পপ।' তখন ওবামা হাসতে হাসতে বলেন, 'আমি শুধু বলতে চাই, তোমরা মেয়রকে খুব বুড়ো মনে করিয়ে দিলে—এটা দারুণ! এর জবাবে মামদানি বলেন, 'অত্যন্ত বুড়ো'!
সাক্ষাতের আগে তাদের মধ্যে ব্যক্তিগত বৈঠক হলেও, সেখানে কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে মামদানি জানান,'বাসের গান গাওয়ার ফাঁকে আমরা আমাদের প্রশাসনের ভিশন নিয়ে আলোচনা করেছি যেখানে নিউ ইয়র্কের সবচেয়ে ছোটদের জন্য শক্ত ভিত্তি তৈরি করা হবে।'
প্রতিবেদন অনুযায়ী, এই সাক্ষাৎ আয়োজনের জন্য মামদানির সহযোগীরা কয়েক মাস ধরে কাজ করেছেন। ২০২৫ সালের নভেম্বরে নির্বাচনের আগে ফোনালাপে ওবামা মামদানিকে সহায়ক পরামর্শদাতা হিসেবে পাশে থাকার প্রস্তাব দিয়েছিলেন এবং তার নির্বাচনী প্রচারণাকে 'প্রশংসনীয়' বলে উল্লেখ করেছিলেন।
এই সাক্ষাৎ এমন সময়ে হলো, যখন মামদানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গেও কাজের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। নির্বাচিত হওয়ার পর তিনি দুইবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তবে সম্প্রতি ট্রাম্প মামদানির কিছু নীতির সমালোচনা করেছেন। বিশেষ করে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপের প্রস্তাবকে তিনি 'নিউ ইয়র্ক সিটিকে ধ্বংস করছে' বলে মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, 'দুঃখজনকভাবে, মেয়র মামদানি নিউ ইয়র্ককে ধ্বংস করছেন। এই শহরের কোনো ভবিষ্যৎ নেই। যুক্তরাষ্ট্রের উচিত নয় এর ব্যর্থতায় সহায়তা করা।'
তিনি আরও বলেন, এই করনীতিগুলো সম্পূর্ণ ভুল। মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে। দ্রুত পরিবর্তন না আনলে পরিস্থিতি আরও খারাপ হবে।
(আইএ/এসপি/এপ্রিল ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই
- কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- বিএনপির মনোনয়ন পেলেন খ্রিস্টান-নৃগোষ্ঠী নেত্রী আন্না ও ছাত্রদল নেত্রী তুলি
- বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল: প্রতিমন্ত্রী টুকু
- এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
- নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
- এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- সিলেটি সংসদ সদস্যদের কাছে খোলা চিঠি
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক
- উদ্ভাবনী শক্তিতে আসুক বৈশ্বিক মুক্তি ও সমৃদ্ধি
- দিনাজপুরে প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা
- জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
- প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা-মামদানি
- দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- ‘জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী’
- ‘দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
- শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা, ২৯ শিক্ষককে মাউশির শোকজ
- গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু
- দৌলতদিয়ায় এক কাতল ৬৮ হাজারে বিক্রি
- সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
২০ এপ্রিল ২০২৬
- লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
- প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা-মামদানি
-1.gif)








