নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
ইমা এলিস, নিউ ইয়র্ক : নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের নেতৃত্বাধীন নিউ ইয়র্ক অঙ্গরাজ্য প্রশাসন ২৬৮ বিলিয়ন ডলারের একটি বাজেট চুক্তির ঘোষণা দিয়েছে, যেখানে নিউ ইয়র্ক সিটিতে দ্বিতীয় বাড়ির ওপর নতুন কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে অঙ্গরাজ্যের জলবায়ু আইনও কিছুটা শিথিল করা হবে বলে জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঘোষিত এ চুক্তির মাধ্যমে নিউ ইয়র্ক সিটির ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের দুই বছরের বাজেট ঘাটতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। বাজেট আলোচনায় দীর্ঘদিন ধরে এ বিষয়টি বড় বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল।
প্রস্তাবিত 'শহরের ছোট বাসা 'বা দ্বিতীয় বাড়ির কর মূলত নিউ ইয়র্ক সিটিতে বসবাস না করেও সেখানে দামী সম্পত্তির মালিক ধনী ব্যক্তিদের লক্ষ্য করে করা হয়েছে। তবে করটি কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।
গভর্নর হকুল জানান, ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে। তবে কার্ল ই. হেস্টি বলেন, বাজেট চুক্তিটি তাড়াহুড়ো করে করা হয়েছে এবং তিনি এখনো আনুষ্ঠানিকভাবে এতে সম্মতি দেননি।
গত এপ্রিল মাসে হকুল প্রস্তাব দিয়েছিলেন, নিউ ইয়র্ক সিটিতে ৫০ লাখ ডলারের বেশি মূল্যের দ্বিতীয় বাড়ির ওপর এই কর আরোপ করা হবে, যা থেকে বছরে প্রায় ৫০০ মিলিয়ন ডলার রাজস্ব আসতে পারে।
তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির সম্পত্তি কর নির্ধারণ পদ্ধতি 'অদ্ভুত ধরনের' হওয়ায় নতুন কর কাঠামো নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।
বর্তমানে শহরের অর্থ বিভাগ কনডো ও কো-অপ অ্যাপার্টমেন্টের কর নির্ধারণ করে তাদের বাজারমূল্যের ভিত্তিতে নয়, বরং আয় উৎপাদনের সম্ভাবনার ভিত্তিতে। ফলে বহু বিলাসবহুল অ্যাপার্টমেন্টের করমূল্য প্রকৃত বিক্রয়মূল্যের তুলনায় অনেক কম নির্ধারিত হয়।
হকুল জানান, বর্তমানে ২০০ মিলিয়ন ডলার মূল্যের কোনো সম্পত্তির করমূল্য মাত্র ৭ মিলিয়ন ডলার হিসেবে নির্ধারিত হতে পারে।
এদিকে, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ধনী ব্যবসায়ীদের জন্য ব্যবহৃত 'পাস-থ্রু এন্টিটি ট্যাক্স ক্রেডিট' কমানোর শেষ মুহূর্তের একটি প্রস্তাব দিয়েছিলেন, তবে হকুল তা প্রত্যাখ্যান করেছেন।
বাজেট চুক্তিতে নিউ ইয়র্ক সিটির জন্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলার পরিচালন সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে, যা শহরের বাজেট সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া আবাসন উন্নয়ন দ্রুততর করতে পরিবেশগত পর্যালোচনা প্রক্রিয়ায় কিছু ছাড় দেওয়া এবং আবাসিক খরচ কমাতে বীমা পরিশোধ ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাবও রাখা হয়েছে।
(আইএ/এসপি/মে ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







