আবারও আদালতের ধাক্কায় ট্রাম্পের শুল্কনীতি, বাড়ছে অনিশ্চয়তা
ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ও শুল্কনীতি আবারও আদালতের বাধার মুখে পড়েছে। সর্বশেষ এক ফেডারেল আদালতের রায়ে ট্রাম্প প্রশাসনের আরোপিত ১০ শতাংশ বৈশ্বিক আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা করা হয়েছে, যা তার বাণিজ্য নীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত-এর তিন বিচারকের ট্রাইব্যুনাল রায়ে বলেছে, ট্রাম্পের আরোপিত শুল্ক 'আইন দ্বারা অনুমোদিত নয়'। এই শুল্ক প্রায় সব আমদানিকৃত পণ্যের ওপর আরোপ করা হয়েছিল এবং এটি সেই আগের বৈশ্বিক শুল্ক ব্যবস্থার বিকল্প ছিল, যেটি ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল।
প্রথম মেয়াদে সীমিত ও নির্দিষ্ট শুল্ক আরোপ করলেও দ্বিতীয় মেয়াদে ট্রাম্প অনেক বেশি আক্রমণাত্মক ও বিস্তৃত শুল্কনীতি গ্রহণ করেছেন। তবে আদালত বারবার বলছে, তিনি বাণিজ্য আইনকে আইনি সীমার বাইরে প্রসারিত করছেন।
আদালতের এসব রায়ে ট্রাম্প স্পষ্টতই বিরক্ত হলেও তিনি পিছু হটার কোনো ইঙ্গিত দেননি।
বৃহস্পতিবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তির শর্ত পূরণ না করে, তবে তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে। গত সপ্তাহে তিনি ইউরোপ থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছেন।
এ পরিস্থিতি এমন সময় তৈরি হয়েছে, যখন ইরান যুদ্ধ ইস্যুতে ইউরোপীয় মিত্রদের সমর্থন না পাওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ।
বিশ্লেষকদের মতে, আদালতের এই রায় ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায় ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বাড়তি সুবিধা দিতে পারে।
ক্যাটো ইনস্টিটিউট-এর অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট স্কট লিনসিকোম বলেন, গত এক বছরে যেসব দেশ ট্রাম্প প্রশাসনের চাপে ছিল, তাদের জন্য এটি নিঃসন্দেহে নতুন কৌশলগত সুবিধা।
তিনি বলেন, দেশগুলো হয়তো ট্রাম্পের সঙ্গে করা চুক্তি পুরোপুরি বাতিল করবে না, তবে তারা এখন আরও কঠোর অবস্থানে দরকষাকষি করতে পারবে।
প্যাসিফিক গবেষণা ইনস্টিটিউট-এর অর্থনীতি বিশেষজ্ঞ ওয়েন ওয়াইনগার্ডেন ট্রাম্পের শুল্ক হুমকিকে জনপ্রিয় কার্টুন চরিত্র 'চার্লি ব্রাউন' ও 'লুসি'-র ফুটবল দৃশ্যের সঙ্গে তুলনা করেন।
তার ভাষায়, একসময় আপনি আর বল কিক করতে যান না, কারণ জানেন লুসি আবার বল সরিয়ে নেবে। ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়ার কিছু অংশীদার এখন ঠিক সেই অনুভূতিই করছে।
তবে হোয়াইট হাউস আদালতের রায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই বলেন, কংগ্রেস যে ক্ষমতা দিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বৈধভাবেই তা ব্যবহার করেছেন। প্রশাসন এখন আইনি বিকল্পগুলো পর্যালোচনা করছে এবং শেষ পর্যন্ত জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
ট্রাম্প নিজেও আদালতের রায়ে বিস্মিত নন বলে জানান। তিনি উগ্র বামপন্থী বিচারকদের” সমালোচনা করে বলেন, “আদালত নিয়ে আমাকে কিছুই আর অবাক করে না। আমরা একভাবে বাধা পেলে অন্যভাবে এগোব।
তিনি পুনরায় দাবি করেন, শুল্কের কারণে যুক্তরাষ্ট্র 'শত শত বিলিয়ন ডলার' আয় করছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, প্রশাসন তাদের আপিলে জয়ী হবে বলে আশাবাদী। তার দাবি, আদালত এমন একটি আইনকে অকার্যকর বলছে, যা কংগ্রেস কার্যকর করার জন্যই পাস করেছিল।
বর্তমানে ট্রাম্প প্রশাসনের আরোপিত ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক ২৪ জুলাইয়ের মধ্যে মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন অন্য আইনি পথ ব্যবহার করে নতুন করে শুল্ক আরোপের চেষ্টা করবে।
ব্রুকিংস ইন টিটিউশন-এর বাণিজ্য বিশেষজ্ঞ কারি হেরম্যান বলেন, প্রশাসনের হাতে এখনও আরও কয়েকটি শুল্ক আরোপের আইনি উপায় রয়েছে।
অন্যদিকে সমালোচকরা বলছেন, ট্রাম্প যদি সত্যিই শুল্কনীতিকে কার্যকর মনে করেন, তাহলে তার উচিত কংগ্রেসের মাধ্যমে আইন পাস করিয়ে সেটিকে স্থায়ী রূপ দেওয়া।
(আইএ/এসপি/মে ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








