বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
ইমা এলিস, নিউ ইয়র্ক : মার্কিন প্রেসিডেন্টদের ঈদের শুভেচ্ছা বার্তা দেওয়ায় রীতিনীতি বা রেওয়াজ থাকলেও বাংলাদেশের মহিষকান্ডের ফলে এবার ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদের জন্য কোন ঈদ শুভেচ্ছা বার্তা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৭ মে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। কিন্তু এবারের ঈদ উপলক্ষে তিনি কোন শুভেচ্ছা বার্তা জানাননি। গত রমজানের (রোজা) শুরুতেই ১৭ ফেব্রুয়ারি রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে এক শুচেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, যারা রমজান উদযাপন করছেন, তাঁদের সবাইকে আমি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই। এছাড়াও গত ১৮ মার্চ তিনি ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ঈদ শুভেচ্ছা জানান।
গত বছর হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করলেও গত ঈদুল ফিতরেও তিনি যুক্তরাষ্ট্র এবং বিশ্বের মুসলমানদের জন্য কোন বার্তা দেননি। কিন্তু চলতি বছরে বাংলাদেশের মহিষকান্ডে ট্রাম্পের গোস্বার ফলে মুসলমানদের জন্য দেননি ঈদের শুভেচ্ছা বার্তা দেননি বলে অনেকেই ধারণা করছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও এখন পর্যন্ত দেননি কোন বিবৃতি।
উল্লেখ্য, বাংলাদেশে ঈদুল আজহার আগে আলোচনায় আসে একটি মহিষ, যেটি ভাইরাল হয়েছিল 'ডোনাল্ড ট্রাম্প' নামে, সেটি এখন সরকারি হেফাজতে। মহিষটিকে ঈদে কোরবানি দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।
এ বছর ঈদুল আজহায় কোরবানির পশুর বাজারে ব্যাপকভাবে আলোচিত হয় এই অ্যালবিনো মহিষটি। সামাজিক মাধ্যমসহ দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও মহিষটিকে নিয়ে মানুষের আগ্রহ দেখা গেছে।
সম্প্রতি নানা আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে খামার থেকে নিজের বাড়িতেও নিয়ে যান প্রাণীটির মালিক।
কিন্তু ঈদের একদিন আগেই জানা গেল যে, মহিষটিকে কোরবানি না করে বরং সংরক্ষণের পরিকল্পনা নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বুধবার মহিষটিকে তার মালিকের বাসা থেকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা জানায় পুলিশ।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটিকে নিজেই কিনে নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলছেন, বিরল প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, 'ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল হওয়া মহিষটি বিরল প্রজাতির। কোরবানির ঈদে আগে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, কোরবানির সময় বিশৃঙ্খলা হতে পারে- এই চিন্তা থেকে মহিষটি আমি কিনে নিয়েছি। এটি এখন খামারে আছে, পরবর্তীতে চিড়িয়াখানায় রাখা হতে পারে।
ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময় ২০২০ সালের ২৩ মে প্রথমবার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই বছর ২৪ মে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এর একদিন আগে তিনি মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বার্তা পাঠান।
(আইএ/এসপি/মে ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে’
- পাকিস্তানের মাটিতে শেখ মুজিবের ‘জয় বাংলা’ ধ্বনি টিকবে না
- রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩
- ঝিনাইদহে ফেয়ারডিলসহ যুবক আটক
- ফারজানার দাফন সম্পন্ন হলেও সুমাইয়ার লাশ এখনো মর্গে
- ঝিনাইদহের বরুণ হত্যার নেপথ্যে বড়ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ
- জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় খানসামায় জাতীয় ক্যাম্পেইন
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- মাদারীপুরে মানবপাচারের অভিযোগে ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার
- জামালপুর আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ
- দিনাজপুরে অটোরিকশা-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- বন্যাকবলিত ৪ হাজার ৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডকে মোবাইল কোর্টের জরিমানা
- পাবনার ফরিদপুরে সরকারি বিধি না মেনে গাছ কাটলেন ওসি, সচেতন মহলে ক্ষোভ
- ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে মানববন্ধন
- পাবনায় মাদ্রাসা ছাত্রকে চুরির অপবাদে নির্যাতন, শিক্ষক আটক
- ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন
- জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন
- নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলন
- ধর্মে নয়, সংকট মানবিকতার
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য রাজনীতি
- আরও বাড়লো সোনা-রুপার দাম
- শিল্পকলায় চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- এমন যদি হতো
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








