বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই
ইমা এলিস, নিউ ইয়র্ক : বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর থেকে নিষিদ্ধ আকাশসীমায় অবৈধভাবে উড়ানো ড্রোনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এফবিআই ৬০০টিরও বেশি ড্রোন জব্দ করেছে। সংস্থাটি জানিয়েছে, ১১ জুন টুর্নামেন্ট শুরুর পর থেকে বিশ্বকাপ ভেন্যুগুলোর আশপাশে এসব ড্রোন উড়ানো হচ্ছিল, যা অস্থায়ী উড়ান-নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।
এফবিআই জানায়, স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর অনুমোদিত অপারেটরদের সঙ্গে সমন্বয় করে তারা বিশ্বকাপের ম্যাচ ভেন্যু এবং ফ্যান ফেস্ট এলাকায় ড্রোন তৎপরতা নজরদারি করছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আকাশসীমা নিয়ন্ত্রণ করে এবং ড্রোন পরিচালনাকারীদের সংশ্লিষ্ট বিধিনিষেধ মেনে চলার দায়িত্ব তাদের নিজেদের। অধিকাংশ লঙ্ঘনের ঘটনায় জরিমানা এবং ড্রোন জব্দ করা হয়েছে।
এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয়ে ড্রোনবিরোধী নিরাপত্তা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে এফবিআই।
শুধু কানসাস সিটিতেই বিশ্বকাপ-সংক্রান্ত অনুষ্ঠানের বাইরে এখন পর্যন্ত ৩২টি ড্রোন জব্দ করা হয়েছে।
মার্কিন অ্যাটর্নি আর. ম্যাথিউ প্রাইস বলেন, নিষিদ্ধ আকাশসীমায় ড্রোন ওড়ানো শুধু অবৈধ নয়, এটি অত্যন্ত বিপজ্জনকও। আমাদের কমিউনিটি এবং বিশ্বকাপ দেখতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আকাশকে ড্রোনমুক্ত রাখতে বদ্ধপরিকর। কেউ নিয়ম ভঙ্গ করলে তা কর্তৃপক্ষকে জানান। আর অবৈধভাবে ড্রোন ওড়ানোর আগে দু’বার ভাবুন—আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিচার বিভাগ ব্যবস্থা নেবে।
এদিকে, জুনের মাঝামাঝি ডালাসে বিশ্বকাপ ম্যাচ চলাকালে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামের আকাশসীমায় নিবন্ধনবিহীন ড্রোন উড়ানোর অভিযোগে হন্ডুরাসের নাগরিক ৩৩ বছর বয়সী লুইস মরিসিও ফ্লোরেস অর্ডোনেজের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, তিনি একটি নিবন্ধনবিহীন ডিজেআই মিনি ৩ প্রো ড্রোন ব্যবহার করে ম্যাচ চলাকালে নিষিদ্ধ আকাশসীমায় উড়ান পরিচালনা করেন। এফবিআই কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রোনটি শনাক্ত করে এবং টাস্কফোর্সের সদস্যরা ড্রোন পরিচালনাকারীকে খুঁজে বের করেন। বর্তমানে তিনি বিচার শেষ না হওয়া পর্যন্ত আটক রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বিশ্বকাপ ম্যাচের তিন ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট স্টেডিয়ামের আকাশসীমায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ থাকে এবং ম্যাচ শেষ হওয়ার পর আরও তিন ঘণ্টা পর্যন্ত সেই নিষেধাজ্ঞা কার্যকর থাকে।
(আইএ/এসপি/জুলাই ৬, ২০২৬)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








