যুক্তরাষ্ট্রে ভাবিকে হত্যার অভিযোগে বাংলাদেশি শহিদুলের মৃত্যুদণ্ড চায় ফ্লোরিডা
ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বহিষ্কৃত হওয়ার পর একাধিকবার অবৈধভাবে পুনরায় প্রবেশের অভিযোগ থাকা এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ফ্লোরিডায় তার ভাবিকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলায় প্রসিকিউটররা মৃত্যুদণ্ড চেয়েছেন।
ফ্লোরিডার লেক কাউন্টির একটি গ্র্যান্ড জুরি বুধবার ৪৪ বছর বয়সী শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ গঠন করে। ২০২৫ সালের ২ মে ৪৪ বছর বয়সী মনিকা ইসলামকে হত্যার ঘটনায় এ অভিযোগ আনা হয়েছে বলে স্টেট অ্যাটর্নি বিল গ্ল্যাডসন শুক্রবার জানান।
প্রসিকিউটরদের দাবি, অভিবাসন ব্যবস্থা যথাযথভাবে কাজ করলে এই হত্যাকাণ্ড এড়ানো সম্ভব হতো।
গ্ল্যাডসন বলেন, 'এই অপরাধ সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য ছিল।' তিনি শহিদুল ইসলামের দীর্ঘ অভিবাসন ইতিহাস তুলে ধরে এ মন্তব্য করেন।
তদন্তকারীদের অভিযোগ, মনিকার স্বামী রাশেদুল ইসলাম এবং তার ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে মনিকার ওপর পারিবারিক সহিংসতার অভিযোগ উঠেছিল। মনিকা সর্বশেষ তার মেয়ের কর্মস্থল একটি কনভেনিয়েন্স স্টোরে দেখা গিয়েছিলেন। নজরদারি ক্যামেরার ফুটেজে তাকে শহিদুল ইসলামের গাড়ির দিকে হেঁটে যেতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি নিখোঁজ হন। সকাল প্রায় ৭টার দিকে মাউন্ট ডোরার বাইরে একটি সড়কের পাশে এক পথচারী তার মরদেহ দেখতে পান। তার মাথায় গুলির আঘাত ছিল।
তদন্তকারীরা জানান, হত্যার দিন সকালে শহিদুল ইসলামের ফোন রেকর্ড ও অনলাইন কার্যক্রমে হত্যাকাণ্ড-সংক্রান্ত একাধিক 'সন্দেহজনক' অনুসন্ধানের তথ্য পাওয়া গেছে। তার গাড়িতে তল্লাশি চালিয়ে যাত্রীর পাশের ভাঙা জানালা, দরজায় আটকে থাকা একটি বুলেট এবং গাড়ির ভেতরে রক্তের দাগ পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় ওই রক্ত মনিকার বলে শনাক্ত হয়েছে বলে প্রসিকিউটররা জানান।
অভিযোগ অনুযায়ী, হত্যার পর শহিদুল ইসলাম আরেকটি গাড়ি ভাড়া করে নিউ ইয়র্ক সিটিতে পালিয়ে যান। গ্ল্যাডসনের ভাষ্য অনুযায়ী, শহিদুল ইসলাম পাঁচ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার বিভিন্ন ধাপের মধ্য দিয়ে গেছেন।
আদালত ও অভিবাসন নথির বরাত দিয়ে তিনি বলেন, শহিদুল ইসলামকে আগে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি অবৈধভাবে পুনরায় প্রবেশ করেন, অভিবাসন অপরাধে ১০ মাসের ফেডারেল কারাদণ্ড ভোগ করেন এবং পরবর্তীতে নজরদারির শর্তে মুক্তি পান।
প্রসিকিউটরদের অভিযোগ, তিনি প্রবেশন কর্মকর্তার কাছে হাজিরা দেননি এবং বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান।
ফ্লোরিডার প্রধান আর্থিক কর্মকর্তা ব্লেইস ইনগোগ্লিয়া এক বিবৃতিতে বলেন, এমন অর্থহীন ও ভয়াবহ সহিংসতার যন্ত্রণা কোনো পরিবারেরই সহ্য করা উচিত নয়। শহিদুল ইসলাম বহিষ্কৃত হওয়ার পর অবৈধভাবে দেশে প্রবেশ করেন, এই জঘন্য অপরাধ সংঘটিত করেন এবং পরে একটি ‘স্যাংচুয়ারি সিটিতে’ পালিয়ে যান।'
কর্তৃপক্ষ জানায়, যৌথ আইনশৃঙ্খলা অভিযানে শেষ পর্যন্ত তাকে নিউ ইয়র্কে শনাক্ত করা হয়। পরে ফেডারেল অভিবাসন মামলায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং হত্যার মামলার মুখোমুখি করতে তাকে লেক কাউন্টিতে ফিরিয়ে আনা হয়।
ইনগোগ্লিয়া বলেন, ফ্লোরিডা অপরাধ, স্যাংচুয়ারি সিটি এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে এবং আইন মেনে চলা পরিবারগুলোর নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য কখনো ক্ষমা চাইবে না।
(আইএ/এসপি/জুলাই ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- বাংলাদেশের কৃষি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন
- সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন : আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত
- দুর্গাপূজার নিরাপত্তায় জামালপুরে এসআরবি-১৪'র বিশেষ প্রস্তুতি
- ‘জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ’
- ‘তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ’
- ‘সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’
- ‘শিল্প তো শিল্পের পথে হাঁটবে, সে পথে যদি হোঁচট খাই, তাহলে আরো একটি কাজ বেড়ে গেল’
- কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৭
- পাকসেনাদের বাডিসা ঘাট অবস্থানের ওপর আক্রমণ করা হয়
- মাছ চুরি সন্দেহে মৎস্য চাষীকে পিটিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই
- কর্মস্থলে কর্মকর্তাদের নিরাপত্তা বাড়াতে ব্র্যাক ব্যাংকে অগ্নি নিরাপত্তা মহড়ার আয়োজন
- বাগেরহাটে পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দ্যুতি ছড়াচ্ছে
- অনলাইনে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য বিক্রি করতে কার্টআপ ও রিয়েলমির অংশীদারিত্ব
- চাটমোহরে গাছ কাটতে গিয়ে নিচে পড়ে যুবকের মৃত্যু
- দুই বিসিএসে সুপারিশ, তবু ৪৫তম বিসিএসের গেজেটে নেই সুমী আক্তারের নাম
- প্রেমের টানে চীনের যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে বিয়ে করতে চান
- বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ
- পিটিয়ে হত্যা, পুলিশের অভিযান অব্যহত, গ্রেপ্তারদের ৫ দিন করে রিমাণ্ড আবেদন
- গোপালগঞ্জে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে যুবকের হাত বিচ্ছিন্ন
- পরিবেশ রক্ষার দায়িত্ব নেবে কে?
- মাদকবিরোধী অভিযানে মধ্যরাতে আটক মাদকসেবী, ৬ মাসের কারাদণ্ড
- শ্যামনগরে দুর্গা পূজা উপলক্ষে ১৫১ কণ্ঠে পবিত্র গীতা পাঠ ও বস্ত্র বিতরণ
- সাংবাদিক হত্যা: আর কত লাশের পর রাষ্ট্রের ঘুম ভাঙবে?
- গোপালগঞ্জে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- ঝালকাঠিতে মাঠ দিবস পালন
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- পর্দা উঠলো কপ২৬ জলবায়ু সম্মেলনের
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- বৃষ্টির ছড়া
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- পাকসেনাদের বাডিসা ঘাট অবস্থানের ওপর আক্রমণ করা হয়
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
-1.gif)








