পূর্বের স্থগিতের সিদ্ধান্ত বাতিল
ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
ইমা এলিস, নিউ ইয়র্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে ট্রাফিক স্টপ (যানবাহন থামিয়ে তল্লাশি) অব্যাহত রাখতে হবে। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর সাম্প্রতিক সেই সিদ্ধান্ত বাতিল করেন, যেখানে কর্মকর্তাদের চলন্ত গাড়ি থামিয়ে অভিবাসীদের আটক বা জিজ্ঞাসাবাদ না করার নির্দেশ দেওয়া হয়েছিল।
গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমাদের শক্ত, কঠোর ও বিচক্ষণ হতে হবে। আইসিইর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর অপরাধ দমন পদ্ধতিগুলোর একটি—ট্রাফিক স্টপ—আমরা কোনোভাবেই পরিত্যাগ করতে পারি না। এটি বন্ধ করলে আমরা অপরাধীদেরই সুবিধা করে দেব।
তিনি আইসিই কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বিচক্ষণ, ন্যায়সঙ্গত ও স্মার্টভাবে কাজ করুন এবং আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরে যান। তবে হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সচিব মার্কওয়েন মুলিন প্রেসিডেন্টের ঘোষণার বিষয়ে সরাসরি মন্তব্য করেননি।
এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের এক নম্বর লক্ষ্য হলো আমাদের কর্মকর্তাদের নিরাপদ রাখা এবং অপরাধীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের যেখানেই পাওয়া যাবে গ্রেপ্তার করে বহিষ্কার করা হবে। আপনি যদি অবৈধভাবে এখানে থাকেন, এখনই দেশ ছেড়ে চলে যান।
হোয়াইট হাউস ও ডিএইচএস এ বিষয়ে অতিরিক্ত মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে চলতি সপ্তাহে আইসিই নেতৃত্ব কর্মকর্তাদের চলন্ত যানবাহন থামিয়ে যাত্রীদের আটক বা জিজ্ঞাসাবাদ না করার নির্দেশ দিয়েছিল বলে বর্তমান ও সাবেক কর্মকর্তারা জানিয়েছেন।
এই সিদ্ধান্ত আসে মেইন অঙ্গরাজ্যের উপকূলীয় শহর বিডেফোর্ডে এক অভিযানে ২৬ বছর বয়সী এক ব্যক্তি ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত হওয়ার পর। ডিএইচএস জানায়, চূড়ান্ত বহিষ্কার আদেশ কার্যকর করতে কর্মকর্তারা একটি বাসভবনে অভিযান চালাচ্ছিলেন। সেখান থেকে একটি গাড়ি বেরিয়ে যাওয়ার সময় সেটি থামানোর চেষ্টা করা হলে, একজন কর্মকর্তা “জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে” মনে করে গুলি চালান।
এরও এক সপ্তাহ আগে টেক্সাসের হিউস্টনে আরেকটি অভিবাসন অভিযানে একজন ব্যক্তি নিহত হন। ডিএইচএস প্রথমে দাবি করেছিল, ওই ব্যক্তি তার গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন এবং আত্মরক্ষার্থে একজন কর্মকর্তা গুলি চালিয়েছিলেন। তবে মেইন ও টেক্সাসের আইনপ্রণেতারা বলেছেন, নিহত দুজনের কেউই অভিযানের মূল লক্ষ্য ছিলেন না।
অভিবাসন কর্মকর্তাদের গ্রেপ্তার অভিযানে ট্রাফিক স্টপ দীর্ঘদিন ধরেই সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতিগুলোর একটি।
মেইনের ঘটনার পর ডিএইচএস সচিব মার্কওয়েন মুলিন সিনেটর সুসান কলিন্সের সঙ্গে কথা বলেন এবং ট্রাফিক স্টপ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি আলোচনা করেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ডেমোক্র্যাটদের জন্য সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লড়াইয়ে মেইনকে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে দেখা হচ্ছে এবং কলিন্স সেখানে পুনর্নির্বাচনের মুখোমুখি।
সাম্প্রতিক দুটি প্রাণঘাতী অভিযানের পর ডিএইচএসের অভিবাসন প্রয়োগ নীতি আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছে। চলতি বছরের শুরুতে মিনেসোটায় পৃথক ঘটনায় দুই মার্কিন নাগরিক—অ্যালেক্স প্রেটি ও রেনি গুড—ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে নিহত হন, যা দেশজুড়ে ব্যাপক জনসমালোচনার জন্ম দেয়।
নিজের নিশ্চিতকরণ শুনানিতে মার্কওয়েন মুলিন বলেছিলেন, তিনি ডিএইচএসকে বিতর্কের শিরোনাম থেকে দূরে রাখতে চান। তবে একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের গণহারে অভিবাসী বহিষ্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সংস্থাটির ওপর গ্রেপ্তারের সংখ্যা বাড়ানোরও চাপ রয়েছে।
(আইএ/এসপি/জুলাই ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- বাংলাদেশের কৃষি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন
- সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন : আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত
- দুর্গাপূজার নিরাপত্তায় জামালপুরে এসআরবি-১৪'র বিশেষ প্রস্তুতি
- ‘জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ’
- ‘তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ’
- ‘সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’
- ‘শিল্প তো শিল্পের পথে হাঁটবে, সে পথে যদি হোঁচট খাই, তাহলে আরো একটি কাজ বেড়ে গেল’
- কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৭
- পাকসেনাদের বাডিসা ঘাট অবস্থানের ওপর আক্রমণ করা হয়
- মাছ চুরি সন্দেহে মৎস্য চাষীকে পিটিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই
- কর্মস্থলে কর্মকর্তাদের নিরাপত্তা বাড়াতে ব্র্যাক ব্যাংকে অগ্নি নিরাপত্তা মহড়ার আয়োজন
- বাগেরহাটে পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দ্যুতি ছড়াচ্ছে
- অনলাইনে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য বিক্রি করতে কার্টআপ ও রিয়েলমির অংশীদারিত্ব
- চাটমোহরে গাছ কাটতে গিয়ে নিচে পড়ে যুবকের মৃত্যু
- দুই বিসিএসে সুপারিশ, তবু ৪৫তম বিসিএসের গেজেটে নেই সুমী আক্তারের নাম
- প্রেমের টানে চীনের যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে বিয়ে করতে চান
- বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ
- পিটিয়ে হত্যা, পুলিশের অভিযান অব্যহত, গ্রেপ্তারদের ৫ দিন করে রিমাণ্ড আবেদন
- গোপালগঞ্জে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে যুবকের হাত বিচ্ছিন্ন
- পরিবেশ রক্ষার দায়িত্ব নেবে কে?
- মাদকবিরোধী অভিযানে মধ্যরাতে আটক মাদকসেবী, ৬ মাসের কারাদণ্ড
- শ্যামনগরে দুর্গা পূজা উপলক্ষে ১৫১ কণ্ঠে পবিত্র গীতা পাঠ ও বস্ত্র বিতরণ
- সাংবাদিক হত্যা: আর কত লাশের পর রাষ্ট্রের ঘুম ভাঙবে?
- গোপালগঞ্জে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- ঝালকাঠিতে মাঠ দিবস পালন
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- পর্দা উঠলো কপ২৬ জলবায়ু সম্মেলনের
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- বৃষ্টির ছড়া
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- পাকসেনাদের বাডিসা ঘাট অবস্থানের ওপর আক্রমণ করা হয়
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
-1.gif)








