যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
ইমা এলিস, নিউ ইয়র্ক : চলতি বছরের শুরুতে মিনেসোটায় দুই আলোচিত বিক্ষোভকারী নিহত হওয়ার পর অভিযান কিছুটা শিথিল করেছিল যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। তবে এখন সংস্থাটির কর্মকর্তারা রেকর্ড গতিতে গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন।
কংগ্রেসের কাছে পাঠানো আইসিইর অভ্যন্তরীণ পরিসংখ্যানের বরাত দিয়ে শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, জুলাইয়ের প্রথম ১২ দিনে প্রতিদিন গড়ে ১,৪০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা পত্রিকাটিকে জানান, চলতি মাসে কয়েক দিন আইসিই দৈনিক অন্তত ২,০০০ গ্রেপ্তারের লক্ষ্য পূরণ করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এ সর্বোচ্চ দৈনিক গড় রেকর্ড হয়েছে।
চলতি মাসে টেক্সাস ও মেইনে আইসিই কর্মকর্তাদের গুলিতে দুই গাড়িচালক নিহত হওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ছাড়া মঙ্গলবার ফ্লোরিডায় অভিবাসন ও অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের কাছ থেকে পালানোর সময় একটি ট্রাক্টর-ট্রেইলারের ধাক্কায় আরেক ব্যক্তি নিহত হন।
এ বিষয়ে মন্তব্যের জন্য আইসিই ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।
গত বছর ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বছরে ১০ লাখ অভিবাসীকে বহিষ্কারের লক্ষ্য ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে 'অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ' বন্ধ করা হবে। এই লক্ষ্য পূরণ করতে হলে প্রতিদিন গড়ে প্রায় ২,৮০০ জনকে গ্রেপ্তার করতে হবে।
আইসিইর তথ্য অনুযায়ী, জুন মাসে ৩৯ হাজার ৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করে আটককেন্দ্রে পাঠানো হয়। দৈনিক গড় গ্রেপ্তার ছিল ১,৩১৯ জন। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে হওয়া আগের রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
বর্তমানে দৈনিক গড় গ্রেপ্তারের সংখ্যা ১,৪৩৩। এ ধারা মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকলে জুলাইয়ে মোট গ্রেপ্তার ৪৪ হাজার ছাড়িয়ে যাবে।
ফেডারেল কর্মকর্তাদের গুলিতে মিনিয়াপোলিসে রেনি গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর দৈনিক গড় গ্রেপ্তার জানুয়ারির ১,১৬৪ থেকে ফেব্রুয়ারিতে ১,০২৫-এ নেমে আসে।
মার্চে তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন, নিহত দুজনই অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিলেন। এর পর ট্রাম্প তাঁকে বরখাস্ত করেন।
একই মাসে আইসিইর দৈনিক গ্রেপ্তার গড়ে ৯৫৪ জনে নেমে আসে, যা চলতি বছরের সর্বনিম্ন। এরপর কয়েক মাস তা প্রায় ১,০০০-এর কাছাকাছি থাকলেও জুনে গ্রেপ্তার ৩৩ শতাংশের বেশি বেড়ে যায়।
(আইএ/এসপি/জুলাই ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








