নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
ইমা এলিস, নিউ ইয়র্ক : নিউ ইয়র্কের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে বৃহস্পতিবার বিকেলে 'আল্লাহু আকবার' বলে চিৎকার করতে করতে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, এক ভুক্তভোগীকে লক্ষ্য করে ঘৃণাজনিত অপরাধের (হেট ক্রাইম) অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, অভিযুক্ত রাউল মোরালেস (৫১)-কে শুক্রবার আদালতে নেওয়ার সময় (পার্প ওয়াক) তিনি সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে বলেন, 'রোমেরো পরিবারের জন্য বিচার চাই।' এ সময় তিনি এক অজ্ঞাত নারীর নাম উল্লেখ করে বলেন, 'তোমরা সারাজীবন তার নাম মনে রাখবে।' তবে ওই নারী কে বা তাঁর বক্তব্যের তাৎপর্য কী—তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ জানায়, পার্প ওয়াক শেষে মোরালেসকে ডাউনটাউন ম্যানহাটনের সেন্ট্রাল বুকিংয়ে নেওয়া হয়।
৫৭ বছর বয়সী এক এশীয় বংশোদ্ভূত ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় মোরালেসের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ, হামলা এবং অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া ৫০ বছর বয়সী এক ইহুদি ব্যক্তির ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ হিসেবে হত্যা চেষ্টার অভিযোগ, ঘৃণাজনিত হামলার অভিযোগ, হামলা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ দায়ের করা হয়েছে।
মোরালেসের এক রুমমেট নিউ ইয়র্ক পোস্ট-কে জানান, বৃহস্পতিবার বাসা থেকে বের হওয়ার আগে তিনি শান্তভাবে বলেছিলেন, 'আমি শুধু পার্কে হাঁটতে যাচ্ছি।' রুমমেটের দাবি, হামলার আগে তাঁর মধ্যে কোনো রাগ বা অস্বাভাবিক আচরণের লক্ষণ দেখা যায়নি।
প্রতিবেশীরাও অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, বহু বছর ধরে পরিচিত মোরালেসকে কখনো সহিংস বা অস্বাভাবিক আচরণ করতে দেখেননি।
পুলিশ জানায়, আপার ওয়েস্ট সাইডে অল্প দূরত্বের মধ্যে বৃহস্পতিবার বিকেলে দুটি পৃথক ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তদন্তে এখন পর্যন্ত মোরালেসের সঙ্গে কোনো ভুক্তভোগীর পূর্বপরিচয় কিংবা দুই ভুক্তভোগীর মধ্যে কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি।
শুক্রবার তদন্তকারীরা সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে মোরালেসের আপার ওয়েস্ট সাইডের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালান। তবে সেখান থেকে কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি।
পুলিশের দাবি, হামলার সময় মোরালেস 'আল্লাহু আকবার' বলে চিৎকার করেছিলেন। ঘটনায় বিদ্বেষমূলক উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করছে এনওয়াইপিডি।
পুলিশ জানায়, একজন ভুক্তভোগী ইহুদি এবং অন্যজন এশীয় বংশোদ্ভূত। আহত দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্তের মানসিক স্বাস্থ্য একটি ভূমিকা রাখতে পারে। তবে এনওয়াইপিডির নথিতে তাঁর কোনো পরিচিত মানসিক রোগের ইতিহাস নেই।
নিউ ইয়র্ক পোস্ট, আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে জানায়, ১৯৯০-এর দশকের শুরুতে মাদক-সংক্রান্ত মামলায় মোরালেস প্রায় দুই বছর কারাভোগ করেছিলেন এবং ওই দশকের বেশিরভাগ সময় প্রবেশনে ছিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে অন্তত দুটি মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার এবং পাঁচটি সিলগালা (sealed) গ্রেপ্তারি রেকর্ড রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এ হামলাকে 'ঘৃণ্য ও জঘন্য' বলে নিন্দা জানিয়েছেন। অন্যদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত বলে মনে হওয়া এই হামলায় তিনি 'অত্যন্ত ক্ষুব্ধ ও ঘৃণা প্রকাশ করছেন।'
(আইএ/এসপি/জুলাই ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








