বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
প্রবাস ডেস্ক : যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে শোকার্ত হৃদয়ের স্রদ্ধা জানিয়ে ভাবগাম্ভীর্যের সাথে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর দীপ্ত শপথ নিয়ে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে ২৫ আগষ্ট স্থানীয় সময় ১২টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় গোলাম মর্তুজা, শেখ মোহাম্মদ আনোয়ার, আবুল কালাম মুমিন, আনোয়ার আলী, ডা:মো ইরফান উদ্দিন,আব্দুর রুউফ, জহির আলী, জুয়েল মিয়া, সাজেল আহমেদ, ইমরান মিয়া,সোয়ানুর রহমান, ইফতেখার আহমেদ,সুমন রহমান, বাবুল ইসলাম, আমিনুর রহমান চৌধুরী, কবির উদ্দিন, সেবুল আলী, শাহেদ মিয়া, কামরুল ইসলাম সহ কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি ও পটলবাট থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা, শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগষ্ট, ৩রা নভেম্বরের নিষ্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামীলীগের সভাপতি এবং ওয়েলস ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন সত্য চিরন্তন সত্য সত্যকে কখনো ও মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না, আওয়ামীলীগ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন, বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব চীর অম্লান হয়ে থাকবেন বলে বক্তারা অভিমত ব্যাক্ত করেছেন।
ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ.মালিক সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন,মাতৃভূমির সাম্প্রতিক ঘটনাবলিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন বলে উল্লেখ করে বক্তারা দেশের ইতিহাস-ঐতিহ্য, জাতীয় বীর ও মহান মুক্তিযুদ্ধের স্মারকসমূহের ওপর যেসব হামলা হচ্ছে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজ শকুনের খামচিতে চিহ্ন ভিন্ন হয়ে যাচ্ছে! আমাদের প্রাণের বাংলাদেশ। কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, এই ঘটনা জাতি কখনো ভুলে যাবে না। যা ঘটছে তা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংসের শামিল। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা যারা করেন, তারা কেন বুঝতে চান না যে ইতিহাস কখনও মোছা যায় না। ইতিহাস তৈরির কারিগরদের নিজের প্রয়োজনেই ইতিহাস তার বুকে আগলে রাখে। বঙ্গবন্ধু এমনই এক ইতিহাস, বাঙালির অস্থিমজ্জায় যিনি মিশে আছেন।
(এম/এসপি/আগস্ট ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- বাংলাদেশের কৃষি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন
- সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন : আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত
- দুর্গাপূজার নিরাপত্তায় জামালপুরে এসআরবি-১৪'র বিশেষ প্রস্তুতি
- ‘জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ’
- ‘তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ’
- ‘সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’
- ‘শিল্প তো শিল্পের পথে হাঁটবে, সে পথে যদি হোঁচট খাই, তাহলে আরো একটি কাজ বেড়ে গেল’
- কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৭
- পাকসেনাদের বাডিসা ঘাট অবস্থানের ওপর আক্রমণ করা হয়
- মাছ চুরি সন্দেহে মৎস্য চাষীকে পিটিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই
- কর্মস্থলে কর্মকর্তাদের নিরাপত্তা বাড়াতে ব্র্যাক ব্যাংকে অগ্নি নিরাপত্তা মহড়ার আয়োজন
- বাগেরহাটে পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দ্যুতি ছড়াচ্ছে
- অনলাইনে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য বিক্রি করতে কার্টআপ ও রিয়েলমির অংশীদারিত্ব
- চাটমোহরে গাছ কাটতে গিয়ে নিচে পড়ে যুবকের মৃত্যু
- দুই বিসিএসে সুপারিশ, তবু ৪৫তম বিসিএসের গেজেটে নেই সুমী আক্তারের নাম
- প্রেমের টানে চীনের যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে বিয়ে করতে চান
- বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ
- পিটিয়ে হত্যা, পুলিশের অভিযান অব্যহত, গ্রেপ্তারদের ৫ দিন করে রিমাণ্ড আবেদন
- গোপালগঞ্জে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে যুবকের হাত বিচ্ছিন্ন
- পরিবেশ রক্ষার দায়িত্ব নেবে কে?
- মাদকবিরোধী অভিযানে মধ্যরাতে আটক মাদকসেবী, ৬ মাসের কারাদণ্ড
- শ্যামনগরে দুর্গা পূজা উপলক্ষে ১৫১ কণ্ঠে পবিত্র গীতা পাঠ ও বস্ত্র বিতরণ
- সাংবাদিক হত্যা: আর কত লাশের পর রাষ্ট্রের ঘুম ভাঙবে?
- গোপালগঞ্জে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- ঝালকাঠিতে মাঠ দিবস পালন
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- পর্দা উঠলো কপ২৬ জলবায়ু সম্মেলনের
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- বৃষ্টির ছড়া
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- পাকসেনাদের বাডিসা ঘাট অবস্থানের ওপর আক্রমণ করা হয়
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
-1.gif)








