প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
ইমা এলিস, লস অ্যাঞ্জেলেস থেকে : বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসের নতুন প্রজন্মের জন্যে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার জন্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন একটি অনন্য ভূমিকা পালন করছেন। গত ৪০ বছর ধরে এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য ফোবানা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের বলরুমে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রবাসীমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রবাসীরা শুধুমাত্র রেমিট্যান্সযোদ্ধাই নন তারা বিদেশের মাটিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারক বাহকও বটে। বাংলাদেশের গৌরবময় ইতিহাস বিদেশিদের কাছে তুলে ধরার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।
একই সঙ্গে তিনি প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, উৎসাহী বিনিয়োগকারীদের সর্ব প্রকার সহকযোগিতার হাত বাড়িয়ে দেবে তাঁর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ক্ষেত্রে যেকোন সমস্যার সম্মুখিন হলে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করার জন্য প্রবাসীদের পরামর্শ দেন তিনি।
এরপর তিনি উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) লস অ্যাঞ্জেলেসের ৪০তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশি সমাজসেবী, মুলধারার রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শিল্পী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ, ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন রবিউল করিম বেলাল, সচিব খালেদ আহমেদ রউ্ আহবায়ক কমিটির আহবায়ক ড. জয়নাল আবেদীন, প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী,নির্বাহী সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক চেয়ারপারসন মাসুদ চৌধুরী রব, অ্যাটর্ন মোহাম্মদ আলমগীর, রেহান রেজা, সাবেক আহবায়ক হাসমত মোবিন, নার্গিস আহমেদ,জসিম উদ্দিন, ডিউক খান, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক আন্থনি গমেজ পিউস, পৃষ্ঠপোষক আবু হানিফ প্রমুখ ৪০তম সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেষে প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন যথাক্রমে- ভাবনা, অ্যাপোলো, পুলে বালা, কুতুবী, উর্মি আথার, মিতালী, সিম্মি, ঋতুপর্ণা এবং ব্যান্ড পরিবেশনা।
আগামীকাল শনিবার, ৫ সেপ্টেম্বর সকাল ১০:০০ – রাত ১১:০০ প্রদর্শনীবলরুম সার্কেল, সকাল ১০:০০ – দুপুর ১২:০০ নির্বাহী কমিটির (ইসি) সভা সেলন ৬ এবি, দুপুর ১২:৩০ – ২:৩০ হলিউড রেড কার্পেট লাঞ্চ সিয়েরা বলরুম এ ও বি, দুপুর ১:০০ – বিকেল ৫:০০ মেডিকেল সেমিনার ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্লিনিক হিরো রুম, দুপুর ২:০০ – বিকেল ৫:৩০ নারী ক্ষমতায়ন সেমিনার অর্কিড রুম, দুপুর ২:০০ – বিকেল ৫:০০ কবিতা পাঠ ও বইমেলা ক্লাব রুম, দুপুর ২:০০ – বিকেল ৫:০০ খালেদ মুহিউদ্দিনের সঙ্গে মিডিয়া আলোচনা সেলন ৬ এবি, বিকেল ৪:৩০ – রাত ১১:০০ সাংস্কৃতিক সন্ধ্যা–২ সিয়েরা বলরুম।
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ – রাত ১১:০০ প্রদর্শনী বলরুম সার্কেল, সকাল ১০:০০ – বিকেল ৫:৩০ নির্বাহী কমিটির (ইসি) সভা ক্লাব রুম, সকাল ১১:০০ – দুপুর ১:০০ বিশ্বে এআই ও সেমিকন্ডাক্টর সেমিনার হিরো রুম, দুপুর ১২:০০ – বিকেল ৫:৩০ যুব কর্মসূচি সেলন ৬এবি, দুপুর ২:০০ – বিকেল ৫:০০ মেডিকেল সেমিনার ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্লিনিক হিরো রুম, দুপুর ১২:০০ – বিকেল ৪:০০ কবিতা পাঠ ও বইমেলা অর্কিড রুম, বিকেল ৪:০০ – ৫:৩০ ইউএস বিবিএফ সেমিনারঅর্কিড রুম, বিকেল ৪:৩০ – রাত ১১:০০ সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা–৩ সিয়েরা বলরুম।
তিন দিনব্যাপী সম্মেলনে প্রতিদিন সন্ধ্যার পর মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, কাব্য জলসা, সাহিত্যালোচনা, ফোবানা গ্রন্থমেলা, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা সংক্রান্ত আলোচনা,তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলাশিপ অ্যাওয়ার্ড, কারুপণ্য শিল্পের প্রদর্শনী ও বর্ণীল ফ্যাশন শো থাকছে এবারের সম্মেলনে।
(আইএ/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- সন্দিগ্ধ হত্যাকারীকে ছেড়ে দিতে বাদিকে তদন্তকারি কর্মকর্তার নির্দেশ!
- ‘সম্প্রীতির বাংলাদেশে বিভেদ সৃষ্টির সুযোগ নেই’
- ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী
- ‘মাদক ব্যবসায়ী-ছিনতাইকারীদের দীর্ঘদিন আটক রাখা যায় না’
- ‘বিনিয়োগকারীদের আর ঘুরতে হবে না’
- ‘এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই বাংলাদেশী’
- পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত
- বিতর্কিত কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে
- ‘আজকের সব ফুল সাবিনা ইয়াসমিন আপার জন্য ফুটুক’
- ‘বিএনপি সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে’
- ‘লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় পরিণত হবে’
- মাদারীপুরে নানা আয়োজন শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত
- পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- সন্দিগ্ধ হত্যাকারীকে ছেড়ে দিতে বাদিকে তদন্তকারি কর্মকর্তার নির্দেশ!
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
-1.gif)








