আগামী বছর হিউস্টনে, ২০২৮ সালে মিশিগানে
লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
ইমা এলিস, লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে : যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। তিন দিনব্যাপী ৪০তম ঐতিহাসিক ফোবানা সম্মেলন সফল হয়েছে বলে দাবি করছেন আয়োজক কমিটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক) কর্মকর্তারা, কিন্তু বহিরাগত অতিথিরা কম সংখ্যক দর্শকশ্রোতার উপস্থিতি দেখে অনেকটাই হতাশ হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের বলরুমে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, প্রবাসের নতুন প্রজন্মের জন্যে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার জন্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন একটি অনন্য ভূমিকা পালন করছেন। গত ৪০ বছর ধরে এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য ফোবানা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি।
প্রবাসীমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রবাসীরা শুধুমাত্র রেমিট্যান্সযোদ্ধাই নন তারা বিদেশের মাটিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারক বাহকও বটে। বাংলাদেশের গৌরবময় ইতিহাস বিদেশিদের কাছে তুলে ধরার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।
একই সঙ্গে তিনি প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, উৎসাহী বিনিয়োগকারীদের সর্ব প্রকার সহকযোগিতার হাত বাড়িয়ে দেবে তাঁর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ক্ষেত্রে যেকোন সমস্যার সম্মুখিন হলে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করার জন্য প্রবাসীদের পরামর্শ দেন তিনি।
এরপর তিনি উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) লস অ্যাঞ্জেলেসের ৪০তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এবারের ফোবানা সম্মেলনে ছিল কোন উল্লেখযোগ্য শিল্পী তবুও দ্বিতীয় দিনে দর্শকশ্রোতাদের মাতালেন ফিফা ওয়ার্ডকাপখ্যাত তরুণ প্রজন্মের শিল্পী সঞ্জয় ও ঝিলিক। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত স্থানীয় ও বিভিন্ন অঙ্গরাজ্যের সামাজিক-সাংস্ক্তিক সংগঠনের পরিবেশনা শেষে মঞ্চে আসেন শিল্পী ঝিলিক ও সঞ্জয়। তার গানে উন্মাদ হয়ে পড়েন উপস্থিত দর্শকশ্রোতা। তিনি পরপর বেশ কয়েকটি গান গেয়ে শোনান।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশি সমাজসেবী, মুলধারার রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শিল্পী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ, ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন রবিউল করিম বেলাল, সচিব খালেদ আহমেদ রউ্ আহবায়ক কমিটির আহবায়ক ড. জয়নাল আবেদীন, প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী, নির্বাহী সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক চেয়ারপারসন মাসুদ চৌধুরী রব, অ্যাটর্ন মোহাম্মদ আলমগীর, রেহান রেজা, সাবেক আহবায়ক হাসমত মোবিন, নার্গিস আহমেদ, জসিম উদ্দিন, ডিউক খান, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক আন্থনি গমেজ পিউস, পৃষ্ঠপোষক আবু হানিফ প্রমুখ ৪০তম সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(আইএ/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মায়ের মৃত্যু
- রূপপুরে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক রয়েছে নির্মাণ ও কমিশনিং কার্যক্রম
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা
- ‘অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশনে পাঠানো অযৌক্তিক’
- ‘ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল’
- স্ক্র্যাপের নামে অন্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যত্যয়ে কঠোর ব্যবস্থা
- হংকংয়ের বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন দণ্ড
- জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ
- ‘রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়’
- ‘জুলাইযোদ্ধা শব্দটা বিকৃত করে অনেকে ফায়দা লুটেছে’
- ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যেতে চায় বাংলাদেশ
- স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি
- এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী
- মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর
- হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিলেন ট্রাম্প
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী নয়াপাড়ার পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- সাংবাদিক ও রিয়েল এস্টেট কোম্পানীর পরিচালক ছিদ্দিকুর রহমানের উপর হামলা ও অপহরনের চেষ্টা
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘জুলাইযোদ্ধা শব্দটা বিকৃত করে অনেকে ফায়দা লুটেছে’
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল’
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
-1.gif)








