টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
ইমা এলিস, নিউ ইয়র্ক : পেশাগত দায়িত্ব পালনে সাহসী ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’সম্মাননা পেলেন প্রবাসী সাংবাদিক ও বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী। গত ৫ বছর ধরে ফোবানা সম্মেলনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ নির্বাহী কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিরোধ ও ফোবানা সংক্রান্ত ইতিবাচক সংবাদ প্রকাশে অনন্য অবদানের জন্য তাকে ফোবানা পুরুস্কার ২০২৬ প্রদান করা হয়। এর আগেও ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে তাকে একই সম্মাননা প্রদান করা হয়।
স্থানীয় সময় রবিবার (৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের বলরুমে তিন দিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলনের তৃতীয় দিনে তার হাতে এ পুরুস্কার তুলে দেন ৪০তম ফোবানা সম্মেলনের পুরস্কার ও অতিথি নির্বাচন কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন। গত শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) শুরু হয় তিন দিনব্যাপী এ সম্মেলন এবং শেষ হয় রবিবার (৬ সেপ্টেম্বর)।
বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ পরবর্তী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র নির্বাহী কমিটি গঠন নিয়ে চরম বিরোধ দেখা দেয়। চলে বহিস্কার ও পাল্টা বহিস্কার খেলা। নির্বাচনে পরাজিত হয়ে একটি কুচক্রী মহল এক পর্যায়ে পাল্টা কমিটি করে অন্য একটি ফোবানা সম্মেলনের আয়োজন করেন। ছাবেদ সাথী'র শক্তিশালী লিখনিতে পরাস্ত হয়ে প্রতিপক্ষ ফ্লোরিডার জনৈক ব্যক্তি তাকে মামলার হুমকি দিয়ে দফায় দফায় আইনি নোটিশ পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।
১৯৮৭ সালে সূচনালগ্ন ও প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ফোবানা বহুবার আক্রমণের শিকার হয়েছে এবং ভবিষ্যতেও হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই, ক্রমাগত আঘাতের জন্য ফোবানার অগ্রগতি আশানুরুপ হয়নি তবে থেমেও থাকেনি। যেকোনো সুন্দর ও মহৎ সৃষ্টিকে ধংস করার প্রচেষ্টা ছিল, আছে এবং থাকবে।
অনেক বছর থেকে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী ফোবানাকে ব্যক্তিস্বার্থে এবং সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সিড়ি হিসেবে ব্যাবহার করতে চেয়েছে কেউ পেরেছে কেউবা পারেনি। ২৪ জুলাই ২০২৩ তারিখে ফোবানার নির্বাহী কমিটি গঠনতন্ত্র বিরোধী ও ফোবানার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে দুটি সংগঠনকে বহিষ্কার করে। সংগঠন দুটি যথাক্রমে: বাংলাদেশ আমেরিক উমেন অ্যাসোসিয়েশন অব টেক্সাস ও ইউনাইটেড বাংলাদেশ আমেরিকান কমিউনিটি অব টেক্সাস। বহিষ্কার হবার পর তারা ফোবানার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন।
গত ৫ বছর ধরে ফোবানা সম্মেলনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ নির্বাহী কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিরোধ ও ফোবানা সংক্রান্ত সংবাদ প্রকাশে অনন্য অবদানের জন্য এবারও বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীকে সাহসী সাংবাদিকতার সম্মাননা ২০২৬ প্রদান করা হয়েছে। এর আগে তিনি ২০২২ সালে শিকাগো (ইলিনয়স), ২০২৩ সালে ডালাস (টেক্সাস), ২০২৪ সালে ভার্জিনিয়া এবং ২০২৫ সালে আটলান্টা (জর্জিয়া) ফোবানা কর্তৃপক্ষ তাকে ‘সাহসী সাংবাদিকতার সম্মাননা’ প্রদান করেন।
ফোবানা সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাংবাদিক ও বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী বলেন, সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব ছিল ঘটনাকে যেমন দেখেছি, তেমনভাবেই পাঠকের সামনে তুলে ধরা। প্রশংসা যেমন লিখেছি, তেমনি প্রয়োজনে কঠিন প্রশ্নও করেছি। কারণ সাংবাদিকতার প্রথম শর্ত ব্যক্তি নয়, সত্যের প্রতি দায়বদ্ধতা। অনেক সময় আমার লেখা কারও কাছে অস্বস্তির কারণ হয়েছে, আবার অনেকেই সেই লেখায় নিজের বক্তব্যের প্রতিফলন খুঁজে পেয়েছেন। আমি বিশ্বাস করি, যুক্তি ও তথ্যভিত্তিক সমালোচনা কোনো সংগঠনের শত্রু নয়; বরং সেটিই তাকে আরও পরিণত ও শক্তিশালী করে।
কোভিড-১৯ মহামারি শুধু বিশ্বকে থামিয়ে দেয়নি, প্রবাসী সংগঠনগুলোকেও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। ফোবানাও তার ব্যতিক্রম ছিল না। নেতৃত্ব, দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন সামনে আসে। সেই সময় আমি নীরব দর্শক হয়ে থাকিনি। একজন সাংবাদিক হিসেবে যা দেখেছি, যা যাচাই করেছি এবং যা কমিউনিটির জন্য প্রয়োজনীয় মনে করেছি, তাই লিখেছি। আজ ফিরে তাকিয়ে মনে হয়, সেই কঠিন সময়ে কলম ছিল আমার একমাত্র শক্তি, আর সত্য ছিল আমার একমাত্র সাহস।
(আইএ/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার-হয়রানি বন্ধে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট
- ‘মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে’
- ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়’
- মির্জা ফখরুলের শূন্য আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
- ‘চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম’
- ‘এমবাপ্পে সেরা, কিন্তু ব্যালন ডি’অর আমার প্রাপ্য’
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
- লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের
- আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
- সারাদেশে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
- মুক্তিবাহিনী পাকসেনাদের ফেনী অবস্থানের ওপর মর্টার আক্রমণ চালায়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটারে বিজয়ী টুকু ফুটবল একাডেমি
- শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে
- মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, ১৫ দিনের আল্টিমেটাম
- চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭টি ল্যাপটপ চুরি
- বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
-1.gif)








