মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত
আন্তর্জাতিক ডেস্ক : মুক্তিযুদ্ধ ও সমাজ সেবায় অবদানের জন্যে নিউইয়র্কের হিন্দু সম্প্রদায় শুক্রবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় কুইন্সে মুক্তিযোদ্ধা ৮৬ বছর বয়স্ক অবিনাশ আচার্য্য এবং ৮৩ বছর বয়স্ক সমাজ সেবক সুশীল সাহা-কে সম্বর্ধনা দিয়েছে। এতে সভাপতিত্ব করেন ডাক্তার ভোলানাথ বণিক। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশী হিন্দু সম্প্রদায়, নিউইয়র্ক। শুরুতে গীতা পাঠ করেন শ্রীনিত্যনন্দ কিশোর দাস প্রভু। সভাপতি ও সম্বর্ধিতদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন সুবর্ণা সেনগুপ্ত, সুলেখা পাল, ও রিনা সাহা। অবিনাশ আচার্য্য ও সুশীল সাহাকে ক্রেষ্ট প্রদান করেন ড. দ্বিজেন ভট্টাচার্য্য ও অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত।
আলপনা গুহ ও সুমিত্রা সেন দু’জনকে দু’টি শাল পরিয়ে দেন্। শীতাংশু গুহ তিনজনকে তাঁর সদ্য প্রকাশিত বই, ‘বাংলাদেশ: এক্সটিনসন অফ হিন্দুজ ইন গ্লোবাল কন্টেস্ট’ বইটি উপহার দেন্। এরপর অতিথিত্রয় প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং সবাই সমবেত কণ্ঠে ‘আগুনের পরশ মনি–’ গানটি পরিবেশন করেন। অবিনাশ আচার্য্য ও সুশীল সাহাকে কংগ্রেশনাল প্রক্লেমেশন উপহার দেন এবং সেটি পড়ে শোনান ড. দিলীপ নাথ ও দীপা নাথ। শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সুভাষ কুমার সাহা ও অর্ধেন্দ্র কিশোর বিশ্বাস।
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ইংরেজীতে তাঁর জীবনের আলেখ্য তুলে ধরেন, বিশেষত: মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার কথা দর্শকদের বর্ণনা করেন। দর্শক-শ্রোতা পিনপতন নিস্তব্ধতায় তাঁর বক্তব্য শুনেন। সমাজ সেবক সুশীল সাহা তার বক্তব্যে সমাজসেবা, রাজনীতি, ব্যক্তিগত জীবনের বহু ঘটনা তুলে ধরেন। সম্বর্ধিত বিশিষ্ট্য ব্যক্তিদ্বয় এ সময়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন, তাঁরা বারবার অয়োজকদের ধন্যবাদ জানান। নিউইয়র্কে এধরণের ঘটনা এ প্রথম, উপস্থিত সবাই এটিকে স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৮০-উর্দ্ধ ২জন মানুষকে সম্মানিত করে আমরা ধন্য, এবং এটি সমাজে তাদের অবদানের স্বীকৃতি। অনুষ্ঠানে ২জন আলোকিত মানুষের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করা হয় যাতে তাঁরা সমাজের জন্যে আরো কাজ করতে পারেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার প্রভাত দাস, চন্দন সেনগুপ্ত, নবেন্দু দত্ত, ড: দ্বিজেন ভট্টাচার্য্য, বিষ্ণু গোপ, রিনা সাহা, দীপিল নাথ, রামদাস ঘরামী, অঞ্জন ভট্টাচার্য্য, পরেশ সাহা, কৃষেন্দু রুদ্র প্রমুখ। অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া থেকে টেলিফোনে শুভেচ্ছা জানান ত্রিপুরা ও মেঘালয়ের সাবেক গভর্নর ড. তথাগত রায়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জিত ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, অসীম সাহা, পার্থ সাহা, নিতাই পাল, ডাঃ টমাস দুলু রায়, গোপন সাহা, পিনাকী তালুকদার, শুক্লা ভৌমিক, বুল্বুল ভৌমিক, শিবু পোদ্দার, শিবু শর্মা, ধ্রুব চক্রবর্তী, পরিমল, ঝুমুর ভট্টাচার্য্য, দীনেশ মজুমদার, সুমি ও সুজন, সুমিত্রা সেন, গণেশ ভৌমিক, রঞ্জন ভট্টাচার্য্য, অনিন্দিতা ভট্টাচার্য্য, সুকান্ত দাস টুটুল, প্রদীপ কুন্ডু, আশীষ পাল, আশীষ রায়, জয়দেব গাইন, শক্তি গুপ্ত, ইন্দ্রজিৎ সরকার, রণেশ চক্রবর্তী, অনুপ কুমার, ও ড. চন্দন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিতাংশু গুহ। নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
(এসজি/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ডিজিটাল যুগে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিতের প্রত্যয়ে কাপ্তাইয়ে তথ্য অধিকার দিবস উদযাপিত
- আশাশুনিতে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, ভাঙন রোধে কাজ করছেন স্থানীয়রা
- মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত
- শ্রীনগরে ব্যাংক কর্মকর্তার অর্থ লোপাটের শতাধিক অভিযোগ জমা
- একদল কিশোরকে আটক করে শপথ পড়িয়ে মুক্তি দিলো পুলিশ
- বয়ারচরে আজিমুশ্বান মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
- কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আক্ষা দিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ আজমুল হক
- কাপ্তাইয়ে কুখ্যাত মাদক কারবারি হোছনা আরা ও তার সহযোগীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে বেল গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
- সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
- ইতিহাস গড়লেন টেইলর সুইফট, পপসম্রাজ্ঞী ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার
- স্বর্ণের দাম কমেছে
- ভালো নেই গোলরক্ষক ভোজিনিয়া
- ‘অপরিকল্পিত সড়ক ও দখলে বিপন্ন কক্সবাজারের প্রকৃতি’
- ‘সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না’
- ‘বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে’
- ভারতে বন্যা-ভূমিধসে ৫৬ জনের মৃত্যু
- ‘জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে’
- 'রাষ্ট্রপতি কৃষি পুরস্কার' চালুর উদ্যোগ
- নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
- ‘ডি থ্রি ট্রফি’ নামে উদ্বোধন হলো বিসিবির নতুন টুর্নামেন্ট
- নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে
- মুক্তিবাহিনীর একটি শক্তিশালী দল কায়েমপুর পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ঢাকায় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে’
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- অন্ধ মানুষ
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- কাপ্তাইয়ে কুখ্যাত মাদক কারবারি হোছনা আরা ও তার সহযোগীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
-1.gif)








