প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ইমা এলিস, নিউ ইয়র্ক : বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ছিলো যুক্তরাষ্ট্রে কৃতজ্ঞতাজ্ঞাপন দিবস বা থ্যাঙ্কস গিভিং ডে। থ্যাঙ্কস গিভিং ডে'র অর্থ কৃতজ্ঞতাজ্ঞাপন বা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন দিবস। প্রতিবছর নভেম্বর মাসের চতুর্থ বা শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে সরকারিভাবে থ্যাংকস গিভিং ডে উদযাপন করা হয়। দিবসটিতে ধনী-গরিব সবাই মেতে ওঠে ঐতিহ্যবাহী টার্কি ভোজে। পারিবারিকভাবে প্রতিটি ঘরেই চলছে টার্কির মধ্যাহ্নভোজ আর নৈশ্যভোজ। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)-এর তথ্যানুসারে মার্কিনিরা শুধুমাত্র থ্যাঙ্কসগিভিং ডেতে প্রায় ৪ কোটি ৬০ লাখ (৪৬ মিলিয়ন) টার্কি খেয়ে থাকেন। বিশেষ করে থ্যাংকসগিভিং (Thanksgiving) উপলক্ষে বিপুলসংখ্যক টার্কি খাওয়া হয়।
এটি প্রতি বছর বেড়ে ওঠা মোট টার্কি সংখ্যার প্রায় ২১ শতাংশ। যা স্পেনের সমগ্র জনসংখ্যার মতো। অর্থাৎ মার্কিনিরা ছুটির সময় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড টার্কি খায়। ন্যাশনাল টার্কি ফেডারেশন রিপোর্ট অনুযায়ী প্রায় ৮৮ শতাংশ মার্কিনি থ্যাঙ্কস গিভিংয়ের জন্য টার্কি খায়।
ন্যাশনাল টার্কি ফেডারেশনের মতে প্রতি বছর আমেরিকানরা ৯০ মিলিয়ন টার্কি খেয়ে থাকেন। এর মধ্যে শুধুমাত্র থ্যাঙ্কস গিভিং ডে টার্কি খাওয়া হয় ৪ কোটি ৬০ লাখ ৫ কোটি (৪৬ মিলিয়ন)। বড়দিনে খ্রিষ্টমাসে ২ কোটি ২০ লাখ (২২ মিলিয়ন) এবং ইস্টার সানডে'তে ১ কোটি ৯০ লাখ (১৯ মিলিয়ন।
থ্যাংকসগিভিং দিবসের ইতিহাস
১৬২১ সালের এক হেমন্তে আমেরিকার আদি জনগোষ্ঠীর সঙ্গে প্রধানত ইংল্যান্ড থেকে আগত যাজকদের এক শুভক্ষণে পরস্পরের মধ্যে উৎপাদিত শষ্য এবং পণ্য বিনিময়ের মধ্য দিয়ে 'থ্যাংকস গিভিং' উৎসবের সূত্রপাত হয়। এর ধারাবাহিকতায় ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সেদিনের সেই বন্ধুত্ব এবং শান্তির অমিয়বাণী আমেরিকাবাসীর অন্তরে ধারণ করতে রাষ্ট্রীয়ভাবে দিনটিকে 'থ্যাংকস গিভিং হলি ড' হিসেবে ঘোষণা করেন। সেই থেকে প্রতিবছর বন্ধুত্ব ও সংহতি প্রকাশের ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণীয় বরণীয় করে তুলতে নানা আয়োজনে মেতে উঠে সমগ্র যুক্তরাষ্ট্র। দিনটি আমেরিকায় সরকারি ছুটির দিন। একই আমেজে পার্শ্ববর্তী দেশ কানাডায় এ দিনটি পালন করা হয় প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার।
যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ টার্কি বিক্রি
গত দু'সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ মিলিয়ন টার্কির বেচাকেনা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষ অর্থাৎ যাদের টার্কি কেনার সাধ্য নেই, তারাও টার্কি সংগ্রহ করেছে ফুড শেয়ার নামক একটি সংস্থা থেকে। থ্যাঙ্কস গিভিংয়ে যেন টার্কি না খেলেই নয়। তাই টানা চার দিনের ছুটি পেয়ে সকলেই ছুটছে এক স্থান থেকে অন্য স্থানে নিকটজনের সাথে দেখা করতে। আকাশ ও সড়ক পথে যাত্রীদের প্রচন্ড ভিড়। গত তিন দিন ধরে হাজার হাজার যাত্রী যাতায়াত করছে।
থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে ভ্রমণকারীদের উপচেপড়া ভিড়
যুক্তরাষ্ট্রে প্রতি বছর সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেন থ্যাঙ্কস গিভিংয়ের ছুটিতে। বিশেষ করে আকাশ পথে আভ্যন্তরিন বিমানের টিকেট বিক্রি হয় দ্বিগুন। প্রতি বছর বিমান যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ার ফলে গত বছর থেকে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিশট্রেশন (টিএসএ) নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে ১২ বছরের কম বয়সী শিশু-কিশোর ও বয়স্কদের বিমানে ভ্রমনকালে সিকিউরিটি চেকিংয়ে জুতা খুলতে হবে না। গত বছর দেয়া এ ঘোষনায় এখনও বলবৎ রয়েছে, তা শুনে বিমানবন্দর গুলোতে আগত যাত্রীরা কিছুটা খুশি হয়ে উঠেন। এ আইন আর কতদিন বলবত থাকবে সেটাই এখন দেখার বিষয়।
থ্যাংকসগিভিং উদযাপনে শামিল বাংলাদেশি আমেরিকানরাও
এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরাও ঘরে বসে নেই। হালাল টার্কির খোঁজে তারাও ছুটছেন স্থানীয় গ্রোসারির দোকানগুলোর। প্রতি বছরের ন্যায় এবারও গ্রোসারি দোকানগুলো হালাল টার্কি সংগ্রহে ভিড় জমেছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস,ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা, টেক্সাস, ম্যারিল্যান্ড, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি ও মুসলমান মালিকানাধীন গ্রোসারির দোকানগুলোতে প্রচুর পরিমানে হালাল টার্কি বিক্রি করেছে। গত তিন দিন ধরে উক্ত দোকানগুলোতে দেদারছে চলছে হালাল টার্কির বেচাকেনা।
থ্যাংকসগিভিংয়ের পরই শুরু ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার ধুম
থ্যাংকস গিভিং ডে'র পরের দিনকেই 'ব্লাক ফ্রাইডে' বলা হয়ে থাকে। এ দিনের জন্যও মানুষের অপেক্ষার কমতি নেই। একবছর ধরেই অপেক্ষার প্রহর গুণতে থাকে আমেরিকার দুই তৃতীয়াংশ মানুষ। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন কম দামে ভালো একটা কিছু কেনার জন্য দিন অপেক্ষায় থাকে। প্রায় দুই সপ্তাহ আগে থেকেই টিভি ও সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া তাদের পণ্যের মূল্যহ্রাসের তালিকা। শতকরা ৫০ থেকে ৭০ শতাংশ মুল্যহ্রাস করা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির। তবে এই দিনে অনেকের চাহিদা ইলেক্ট্রোনিক্স দ্রব্য। এর মধ্যে টিভি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার, আইফোন, আইপ্যাড ইত্যাদি দ্রব্যের প্রতি মানুষের বেশি চাহিদা। বৃহস্পতিবার রাত ১২টা থেকে দোকানের সামনে লাইন ধরে অপেক্ষা করে ভোর ৬টায় পর্যন্ত অপেক্ষা করেন দোকানে প্রবেশের।
(আইএ/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর
- সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
- ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?
- ৫০ হাজার টাকা ঋণ, পরিশোধ সাড়ে ৬ লাখ: তবুও জেলে জীবন, দুই সন্তান নিয়ে অসহায় পলি
- সালথায় মহিলা দলের বিক্ষোভ মিছিল
- শনিবার কুড়িগ্রামে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- বাগেরহাট ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা সেবা
- মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
- বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে আলোচনা ও মতবিনিময়
- ‘তারেক রহমানের সরকার নির্বাচিত সরকার’
- ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক মুকুলের দু'টি কিডনিই নষ্ট
- বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
- অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
- জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক
- প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
- বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা
- জাতীয় প্রাণিসম্পদে ঈশ্বরদীর আরআরপি এগ্রো ফার্মসের সাফল্য
- ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা
- গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
- ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা
- কাপ্তাইয়ে ৪৫০টি অবৈধ মৃত্তিঙ্গা বাঁশ আটক
- বাড়লো সোনার দাম, ভরি এক লাখ ৯৮ হাজার ৯২৯ টাকা
- ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের 'ইত্যাদি'
- দাম বাড়ল সয়াবিন তেলের
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা
- ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- বর্ষায় সৌন্দর্য চর্চার নতুন নিয়ম
- মাঠে দর্শকের অভাব, ফ্রি টিকিট দেবে পাকিস্তান
- অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
- জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক
- অনন্যা শীর্ষদশ সম্মাননা পেলেন ১০ নারী
- ‘আজিজ গংরা আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি তাদের ফাঁসি চাই’
- নীতিগল্প
২৭ নভেম্বর ২০২৬
- বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
- অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
- জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক
- প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
-1.gif)








