পঞ্চগড় মুক্তাঞ্চল: নৈসর্গিক প্রকৃতির রূপসী কন্যা
রহিম আব্দুর রহিম
দেশের উত্তর সীমান্ত জেলা পঞ্চগড়। জেলার ভৌগোলিক অবস্থান অন্যান্য সীমান্ত জেলার মত নয়। ৫টি প্রশাসনিক উপজেলা, ৪৩টি ইউনিয়ন, ৩টি পৌরসভা নিয়ে গঠিত পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক।জেলার তিন দিকে ভারত। এর মাঝেই অবস্থান সীমান্তের রূপসী কন্যা পঞ্চগড় জেলা। আজ থেকে প্রায় শত বছর আগে এই ভূখণ্ডের সৌন্দর্য-পরিমন্ডল প্রাণান্ত ও উজ্জ্বীবিত ছিল প্রতিবেশী দেশ ভারত থেকে সৃষ্ট ৩৩টি প্রবাহমান নদীর গতিপথের কলকল ছলছল শব্দে। যে নদী পথেই বৃটিশ ও পাকিস্তান আমলের জনযোগাযোগের বড় মাধ্যম ছিল পালতোলা বা দাঁড়টানা নৌকা, ছিল স্টীমারের মত যান্ত্রিক জলযানও। আস্তে আস্তে সেই স্বর্গময় প্রকৃতি বিলীন হয়ে পড়েছে।সারা দেশের সেকালের সেই সৌন্দর্যময় প্রকৃতি এখন আধুনিকতার ছোঁয়ায়, কয়েক ধাপ রূপ লাবণ্যের পরিবর্তন হয়েছে। আগের মত নেই প্রকৃতির যশ-জৌলুশ,রূপ-রস। তবে পঞ্চগড়ের প্রকৃতিতে নেতিবাচক প্রভাব পড়েনি; রবং নতুন মাত্রা যোগ হয়েছে। সমতল ভূমিতে সবুজ চা বাগানের মায়াবী প্রকৃতি মানবমনের মানসিক সুস্থতা বৃদ্ধি করেছে। এখনও স্রোতস্বীনি করতোয়া ও চাওয়াই নদীর কলতান মনে করিয়ে দেয় দেশটি সত্যই নদীমাতা, এটাই সোনার বাংলা, আমাদের প্রাণের স্পন্দন, বেঁচে থাকার অবলম্বন।
ঈদ, পূজাপার্বণে প্রকৃতির সন্ধানে প্রকৃতি প্রেমীরা একজেলা থেকে অন্য জেলা,নিজ দেশে থেকে ভীনদেশ ভ্রমণ করেন,করে আসছেন, উপভোগ করছেন, স্রষ্টার সৃষ্টি। ঈদুল আযহায় প্রতিবছর ন্যায় এবারও হয়তবা যুবক-যুবতী, তরুণ-তরুণী, শিশু-কিশোর, বয়ঃবৃদ্ধরা তার মাতৃভূমির প্রাকৃতিক ঘ্রাণ নিতে মেতে উঠবে। এবার ঈদে পঞ্চগড়ে এরকম একটি প্রকৃতি নির্ভর স্থান বাছাই করতে পারেন।যেখানে গেলে মন প্রাণ ভরে উঠে প্রকৃতির মায়াবী টানে।
পঞ্চগড় জেলা শহর থেকে ১৫কিলোমিটার উত্তরে,পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের শেষ উত্তর-পশ্চিম প্রান্ত এবং সাতমেড়া ইউনিয়নের শেষ পূর্ব-উত্তরের 'একাত্তরের মুক্তাঞ্চল।' এলাকাটি ভারত থেকে বয়ে আসা চাওয়াই নদীর দু'ধারের সবুজ-শ্যামলীতে স্নান করা একটুকরো ভূস্বর্গ বলেই আপনার মনে হবে।পুরাতন চাওয়াই ব্রীজটি পরিত্যক্ত, ফলে এই ব্রীজে দাঁড়িয়ে চাওয়াই নদীর দু'ধারের প্রকৃতি-পরিবেশও উপভোগ করতে পারবেন। পাশে নির্মিত নতুন চাওয়াই ব্রীজ, যথেষ্ট দৃষ্টি নন্দন। নদীর কিনারাই দাঁড়িয়ে উত্তরদিকে যতদূর চোখ যায়, তাঁকিয়ে দেখুন,ওপারে প্রতিবেশী দেশ ভারতের জলপাইগুড়ি জেলার গ্রামীণ বাংলার প্রকৃতি।
এপারের যেদিকেই তাঁকাবেন, ডানে-বামে, পেছনে সে কি অপূর্ব দৃশ্য! এযেনো, সবুজ-শ্যামলে ভরা পল্লী কবির গ্রামবাংলা, জীবনানন্দের রূপসী বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলা,আপনার -আমার এবং আমাদের স্বর্গীয় বাংলা। বিকাল ৫টা থেকে সূর্যাস্তমিত হবার পূর্ব মুহুর্ত পর্যন্ত যেকোন সময় এই স্বর্গে সপরিবারে আসতেই পারেন। নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই,পঞ্চগড় শান্তিপ্রিয় এলাকাকে।এছাড়া পাশেই রয়েছে অমরখানা বিজিবি ক্যাম্প।
এপারে বাংলাদেশের, ওপারে ভারতের সবুজ চা বাগান,নয়ন-মন জুড়িয়ে যাবে।নদীর স্রোতধারা, দুদেশের সীমান্তের প্রকৃতি; এযেনো সৌন্দর্যের মহাসমুদ্রে লুকিয়ে থাকা প্রকৃতির এক রহস্যঘেরা 'রূপসী কন্যা একাত্তরের মুক্তাঞ্চল!' ও হ্যা! আসল কথা বলাই হয়নি,পঞ্চগড়-তেঁতুলিয়া হাইওয়ে সড়ক উন্নয়নের নামে 'সড়ক বিভাগ যে নির্লজ্জ কাজ করছে, তাতে করে এই রাস্তাটি স্থায়ী মরণ ফাঁদে পরিনত হয়েছে। বিগত ছয় মাসের ব্যবধানে প্রায় ৪৬জনের প্রাণ গেছে।
প্রকৃতি প্রেমিরা মনে রাখবেন, আপনি বেঁচে আছেন বলেই,প্রকৃতি আপনার আপন হয়ে দাঁড়িয়েছে।অতএব, সাধু সাবধান, চলার পথে। তরুণ বাইকারদের মনে রাখতে হবে, "এই প্রকৃতি আপনার, আপনিই প্রকৃতির। আপনি বেঁচে থাকলেই প্রকৃতি আপনার মত মহামানবের সাণিধ্য পাবে; মৃত্যু অবধারিত জেনেও, চলার পথের ক্ষণিক রাজা হওয়া যাবে না। ক্ষণকালের রাজা বেশীক্ষণ টিকে না।কারো রাস্তায় মৃত্যু হোক এটা কোনভাবেই কাম্য নয়। অতএব গাইতে থাকুন রবীন্দ্র নাথের অমর কবিতা,র"মরিতে চাহি না আমি সুন্দর ভুবন।" দেখতে থাকুন কবির, "এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি,সকল দেশের রাণী সেজে আমার জন্মভূমি।"
লেখক: শিক্ষক, কলামিস্ট, নাট্যকার ও শিশু সাহিত্যিক।
পাঠকের মতামত:
- শরতের কবিতা
- জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
- নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
- মধুমতীর ভাঙনে দুই সপ্তাহে বিলীন ১৫০ বসতভিটা
- নড়াইল থেকে বিশ্বমঞ্চে তানজিম, শিশু শান্তি পুরস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- হামে কাঁপছে যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে জরুরি অবস্থা
- ‘ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়’
- আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’র জয়জয়কার, প্রথম পুরস্কার পেলেন তুষি
- হুথিদের কাছ থেকে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেন সরকারের
- অধিনায়কত্ব হারালেন সালমান, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান
- দল চাইলে মেয়র নির্বাচন করতে প্রস্তুত ইশরাক হোসেন
- ‘সিন্ডিকেট ভাঙতে সাব-রেজিস্ট্রার বদলি লটারিতে’
- ‘শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে’
- ‘তেলের দাম কমলে সরকার অবশ্যই সমন্বয় করবে’
- শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
- দুর্গাপূজায় শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা
- মুক্তিসেনারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য হস্তগত করে
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- অধিনায়কত্ব হারালেন সালমান, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ‘ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়’
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’র জয়জয়কার, প্রথম পুরস্কার পেলেন তুষি
-1.gif)








