সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
স্টাফ রিপোর্টার : সব হানাহানি বন্ধ করে সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বুধবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। নতুন সরকারের কাছে বেশকিছু দাবি তুল ধরে সোহেল তাজ বলেন, ‘আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেশের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে হবে।
তিনি বলেন, সরকার প্রশাসনসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি, হত্যা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও বাঁচার অধিকার আছে। এটা আমাদের মনে রাখতে হবে।’
তিনি বলেন, ‘যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল, তার দিকে নজর দিতে হবে। আমাদের মতে ভিন্নতা থাকবে। ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে। আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি, দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক। সাম্য আর ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। এজন্য বিচারব্যবস্থা, প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব পেশাদার বাহিনী হিসেবে করে গড়ে তুলতে হবে।’
সাবেক এই স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষাব্যবস্থা বাস্তব উপযোগী করতে হবে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। মানুষের কথা বলার অধিকারসহ সব মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে। গুম হত্যা বন্ধে আন্তরিক হতে হবে।’
তিনি বলেন, এ অরাজকতা বন্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারাবে। সম্মিলিতভাবে সবস্তরের মানুষকে নিয়ে আমরা যদি এ সংকট মোকাবিলা না করি, তাহলে বাংলাদেশ গভীর সংকটে পড়বে। যে ক্ষতি হয়েছে, তা কোনো দিন পূরণ করা সম্ভব নয়। কিন্তু এখনই সব প্রতিহিংসার অবসান ঘটাতে হবে। আর যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই।
অভিমানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোভনীয় পদ ছেড়ে যাওয়া এ নেতা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের একটি বার্তা স্পষ্ট, বাংলাদেশের কোনো শাসকই ইচ্ছা খুশি মতো দেশ চালাতে পারবে না। দেশের সুশাসন প্রতিষ্ঠিত না হলে আবারও দেশের তারুণ্য গর্জে উঠবে। কোনো শাসকের অন্যায় মেনে নেবে না দেশের ছাত্র-জনতা। সব হানাহানি বন্ধ করে আসুন সম্মিলিতভাবে দেশকে নতুন করি গড়ি। বাংলাদেশ আমাদের সবার।’
(ওএস/এএস/আগস্ট ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’
- রংপুরে মুক্তিবাহিনীর দুর্নিবার গতির সামনে পাক হানাদাররা বেসামাল হয়ে পড়ে
- সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীসহ দুইজনের ফাঁসি
- শীতের আমেজে মুখর আদমদীঘির শাওইল তাঁতপল্লী, সুতার দামে হতাশ তাঁতিরা
- পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
- টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা
- ফেসবুকে অপপ্রচার রোধে গোপালগঞ্জে মতবিনিময় সভা
- ‘যে দলের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়েছে, সে নাকি আবার ফিরে আসবে’
- যৌন পল্লীতে আটকে রেখে দেহ ব্যবসা ও পৈশাচিক নির্যাতন, দুইজনের যাবজ্জীবন
- অভিনেতা সোহেল খানের জানাজা নিজবাড়ি রাজাপুরে সম্পন্ন
- চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- শকুন বিলুপ্তি রোধে সুন্দরবনে শুরু দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
- নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের
- ঈশ্বরদীতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমল ৩.২ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট
- নারী নির্যাতন বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাপ্তাই ইউএনও
- শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও স্বদেশ প্রত্যাবর্তনের প্রশ্ন
- ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি
- ১৬ ডিসেম্বর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ভূ-রাজনৈতিক সমীকরণ
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- দেশের বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
- দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
-1.gif)








