পরিবহন ধর্মঘটেও হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা
স্টাফ রিপোর্টার : শুক্রবার শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা৷ এদিন সকাল ১০টায় বাণিজ্য অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ নিয়ে সাত কলেজের নিয়ন্ত্রক ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরিবহন ধর্মঘট হলেও পরীক্ষা হবে। পরীক্ষা না হওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা না হলে ব্যাপক আকারে প্রচার-প্রচারণা করে জানিয়ে দেওয়া হতো।
এবার সাত কলেজের বাণিজ্য ইউনিটের মোট ৫ হাজার ৩১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭০০টি।
ভর্তি পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সাত কলেজ প্রশাসন৷
এ বিষয়ে জানতে চাইলে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের উপাচার্য অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, পরীক্ষা আয়োজনে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পরীক্ষা গ্রহণ করা হবে। আমরা আশা করছি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবো।
এদিকে পরিবহন ধর্মঘটে পরীক্ষা হবে কি না সে বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামাল বলেন, ‘পরীক্ষা না হওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা হবে৷’
একই রকম সিদ্ধান্তের কথা জানান ঢাবি ভিসি।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা হবে। এটা নিয়ে সন্দেহের কিছু নাই। পরীক্ষা না হলে ব্যাপক আকারে প্রচার-প্রচারণা করে জানিয়ে দেওয়া হতো। এখন পর্যন্ত যেহেতু জানায়নি, সেহেতু পরীক্ষা যথাসময়েই হবে।
এর আগে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা ১৫ মিনিটে ঢাবি ভিসি ঢাকা কলেজ কেন্দ্রে সাত কলেজের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এ খাতের মালিক-শ্রমিকরা।
গণপরিবহন বন্ধ বা ধর্মঘট নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে বাস মালিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চারজন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
(ওএস/এএস/নভেম্বর ০৫, ২০২১)
পাঠকের মতামত:
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








