E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার 

২০২১ নভেম্বর ২৩ ১৮:৫৫:৩৮
বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২১ আগামী শুক্রবার (২৬ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। 

সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে ৩০৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৩ হাজার ১ শত ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পুরুষ পরীক্ষার্থী ৫২ হাজার ৫ শত ২৬ জন এবং নারী ৩০ হাজার ৬ শত ৮ জন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ হতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেসবাহ উদ্দিন জানায়, প্রতিবারের মতো এবারও, প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হবে।

এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর ২০২১ পরীক্ষা শেষ হবে।

(এস/এসপি/নভেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test