এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ ডিসেম্বর
স্টাফ রিপোর্টার : এসএসসি ও সমমান পরীক্ষার ফল চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। তবে সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হতে পারে। একইদিন বিনামূল্যে বই বিতরণের অনুষ্ঠানও রয়েছে।
এর আগে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ধরে নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করায় আগামী ৩০ ডিসেম্বর এ ফল প্রকাশ হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গেছে। তবে প্রধানমন্ত্রী সময় দিলে তারও আগে ২৯ ডিসেম্বরও প্রকাশ করা যেতে পারে।
এ বিষয়ে রবিবার (২৬ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা ফল প্রকাশের জন্য সার্বিকভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী সম্মতি দিলে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যেকোনো দিন তারিখ নির্ধারণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিকভাবে ৩০ তারিখের কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি।
তবে ২৮ তারিখের পর এ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের সময় বাড়ানোয় ২৮ ডিসেম্বরের আগে ফলাফল প্রকাশ করা যাচ্ছে না। মালদ্বীপ সফর শেষে ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে ৩০ ডিসেম্বর তিনি আগামী শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিন ফলাফল প্রকাশ করা হবে।
করোনার প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি। পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর। সে হিসেবে গত সপ্তাহেই এক মাস পূর্ণ হয়েছে।
(ওএস/এসপি/ডিসেম্বর ২৬, ২০২১)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








