এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
যশোর প্রতিনিধি : এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল রবিবার (১২ মে) প্রকাশ করা হয়েছে। এতে যশোর শিক্ষা বোর্ড পাশের হারে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। এ বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ।
এদিকে এ দিন দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরে এসএসসি-২০২৪ এর ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর কতৃপক্ষ।
সংবাদ সম্মেলনে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, যশোর বোর্ডে চলতি বছর পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। সারাদেশের সকল বোর্ডের পাসের হার বিশ্লেষণ করে আমরা পেয়েছি যে আমাদের যশোর বোর্ড এবছর সেরা হয়েছে।
তিনি জানান, এবছর যশোর বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন। এর আগে গত বছর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৬১৭ জন। জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় এ বছর বেশি। এছাড়া গত বছর পাসের হার ছিল ৮৬ দশমিক ১৭ শতাংশ। এদিকে খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে প্রথম হয়েছে সাতক্ষীরা। সাতক্ষীরা জেলায় পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ। এবং সবচেয়ে কম পাসের হার মেহেরপুর ৮৪ দশমিক ৯৬ শতাংশ।
তিনি আরও জানান, ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ১ লাখ ৬০ হাজার ৯২৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৪৮ হাজার ৫৭৭ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী পাশ করেছে ৭১ হাজার ৭৯১ জন ও মেয়ে শিক্ষার্থী পাস করেছে ৭৬হাজার ৭৮৬ জন।
সরজমিনে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে অনেক এসএসসি পরিক্ষার্থী অভিভাবকদের সাথে নিয়ে সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি ও মিষ্টি মুখ করতে বিদ্যালয়ে এসেছেন। কেউ কেউ বাসা থেকেই ইন্টারনেট ও মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে ফলাফল পেয়েও সাফল্যের উল্লাস করতে বিদ্যালয়ে এসেছেন। শিক্ষার্থীদের সাফল্যে একে অপরকে মিষ্টি মুখ করাতে ব্যস্ত হয়ে পড়েন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হক ইমি বলেন, পরীক্ষায় প্রশ্ন সহজ না থাকলেও নিজের মেধা ও বুদ্ধি দিয়ে ভালো একটা রিজাল্ট করেছি। এ রিজাল্টে নিজের চেষ্টা ও বাবা-মায়ের সবচেয়ে বেশি অবদান।
অপর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, গণিত পরীক্ষা কঠিন হলেও জিপিএ -৫ পেয়েছি এতে অনেক খুশি। স্কুলের শিক্ষকদের চেষ্টা ও নিজের প্রচেষ্টায় এ রিজাল্ট। ভবিষ্যৎ এ একজন ভালো মানুষ হয়ে দেশের সেবা করতে চাই।
(এসএমএ/এএস/মে ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
-1.gif)







