‘শিক্ষা গ্রহণ না করায় বাঙালি মুসলমান সমাজ ১শ' বছর পিছিয়ে গেছে’
স্টাফ রিপোর্টার : বাংলা একাডেমি'র সভাপতি বিশিষ্ট চিন্তক ও লেখক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, "ব্রিটিশরা আসার পর স্কুল-কলেজের শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকায় বাঙালি মুসলমান সমাজ ১০০ বছর পিছিয়ে যায়। সামনে এগিয়ে যাওয়ার জন্য বই পড়া তথা শিক্ষার বিকল্প নেই।'
শুক্রবার বিকেলে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত বুক অলিম্পিয়াডের জাতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুক অলিম্পিয়াড বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি লেখক ও গণমাধ্যমকর্মী মাহফুজ ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বুদ্ধিজীবী গবেষক ও লেখক ড. কাজল রশীদ শাহীন, বুদ্ধিজীবী লেখক ও সংগঠক নাহিদ হাসান, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, 'এবং বই'য়ের সম্পাদক ও লেখক ফয়সাল আহমেদ এবং 'স্বরে অ' প্রকাশনীর প্রকাশক আবু বকর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বুক অলিম্পিয়াড বাস্তবায়ন জাতীয় কমিটির সাধারণ সম্পাদক সেঁজুতি হাসান।
বুক অলিম্পিয়াডের মধ্যমে দেশ সেরা পাঠক হিসেবে জাতীয় পর্বে প্রথম স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা আক্তার মিম, দ্বিতীয় স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিতা বিশ্বাস এবং তৃতীয় স্থান অধিকার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আক্তার।
বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং বই তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের বই দিয়ে বরণ করে নেয়া হয়। বিষয় ভিত্তিক পরীক্ষা, লেখক কথন, উপস্থিত কুইজ, অনুভূতি প্রকাশসহ বই বিষয়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এসব পর্বে বক্তব্য রাখেন পরিবেশ বিষয়ক লেখক ও গবেষক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এবং কবি ও কথাসাহিত্যিক মনোয়ার লিটন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থাপনা করেন বুক অলিম্পিয়াডের যুগ্ম সাধারণ সম্পাদক কে এইচ খান রোহান, সদস্য সৌরভ মন্ডল এবং সাদিয়া আফরিন।
সারাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের সহস্রাধিক শিক্ষার্থীরা বাছাই পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করেন। বাছাই পর্বে উত্তীর্ণ শতাধিক বিজয়ীকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব।
অলিম্পিয়াডে প্রতিযোগিতার জন্য নির্বাচিত বই আল মাহমুদের ছড়া-কিশোরকবিতাগ্রন্থ 'পাখির কাছে ফুলের কাছে', বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'আম আঁটির ভেঁপু', জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ 'বনলতা সেন', হুমায়ূন আহমেদের উপন্যাস 'ময়ূরাক্ষী', মাহফুজ ফারুকের লেখা 'বুকপিডিয়া' এবং ইমরান মাহফুজ সম্পাদিত লিটলম্যাগ 'কালের ধ্বনি'র জুলাই অভ্যুত্থানে আহত কবি ও লেখক সংখ্যা পাঠ শেষে প্রতিযোগিতায় অংশ নেন।
(ওএস/এএস/জুন ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








