দক্ষতা বাড়ানোর উপায় প্রশিক্ষণ : শিক্ষা সচিব
স্টাফ রিপোর্টার : প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।
আজ শুক্রবার সকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) মেইন ক্যাম্পাসে “প্রজেক্ট প্রসেসিং, এপ্রাইজাল এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (পিপিএস)” শীর্ষক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে মাধ্যমিক ও উচ্চ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা অংশ নিচ্ছেন।
স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি হিট প্রজেক্টের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। তিনি এই প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সবাইকে ধারণা প্রদান করেন এবং প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এরপর বক্তব্য রাখেন ইএসসিবি’র রেক্টর, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম। সঞ্চালনা করেন ইএসসিবি’র ফ্যাকাল্টি ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড. তাওহীদ হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম, যুগ্ম সচিব (পরিকল্পনা) আহমেদ শিবলী এবং গজারিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্প পরিচালক ও প্রকল্প কার্যক্রমে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে এই আয়োজনকে সময়োপযোগী বলে অভিহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব রেহানা পারভীন বলেন, “সরকারি প্রকল্পসমূহের সফল বাস্তবায়নে দক্ষ প্রকল্প পরিচালকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিপিএস বিষয়ক এই প্রশিক্ষণ তাদেরকে কার্যকরভাবে প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সহায়তা করবে।”
প্রশিক্ষনটির ব্যাবস্থাপনায় সহায়তা করে ইএসসিবি এর সেকশন অফিসার মাহবুবুর রহমান খান। সুন্দরভাবে প্রশিক্ষণ পরিচালনায় সহায়তা করায় ইএসসিবি এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দদের ধন্যবাদ জানান ইএসসিবি’র ফ্যাকাল্টি ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড. তাওহীদ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ফটোসেশন অনুষ্ঠিত হয় এবং পরে শুরু হয় প্রশিক্ষণ পর্ব। তিন দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণের সব কার্যক্রম হিট প্রজেক্টের কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) পরিদর্শন ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








