বুধবার সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : অসম কমিটি প্রত্যাখ্যান করে আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ, প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সভাপতি মো. মাশফিক ইসলাম।
তিনি বলেন, প্রায় দেড়শ বছরের গৌরবময় ইতিহাস নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে কাজ করে আসছে। অথচ সম্প্রতি ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ কর্তৃক উত্থাপিত তিন দফা দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য চরম ক্ষতিকর। এ দাবির উদ্দেশ্য আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কাগজে-কলমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ ৩৩ শতাংশ হলেও বাস্তবে তা ১৫–১৭ শতাংশের বেশি নয়। ফলে চাকরি জীবনের শেষ পর্যায়েও অনেকে সহকারী প্রকৌশলী পদে উন্নীত হতে পারেন না।
মাশফিক ইসলাম অভিযোগ করেন, প্রকৌশল অধিকার আন্দোলন নিয়মিত মিথ্যাচার করছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈধ পরিচয় ব্যবহারে বাধা দিচ্ছে, যা গেজেট বহির্ভূত ও দেশের আইনের পরিপন্থী।
তিনি আরও জানান, গত ২৭ আগস্ট সরকার একটি ৮ সদস্যবিশিষ্ট কমিটি এবং ১৪ সদস্যবিশিষ্ট ওয়ার্কিং কমিটি গঠন করে। সেখানে বিএসসি প্রকৌশলীদের প্রতিনিধি সংখ্যা বেশি রাখা হয়েছে, অথচ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি কম। ৭ সেপ্টেম্বরের বৈঠকেও সমান প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও বিএসসি প্রকৌশলীদের পক্ষ থেকে ৮ জন অংশ নেন, যাদের বেশিরভাগই অছাত্র। এমনকি ১৫ সেপ্টেম্বর প্রকাশিত সিডিউলেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তুলনায় বিএসসি প্রকৌশলীদের সংখ্যা অনেক বেশি রাখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, পুরো কমিটি গঠনের উদ্দেশ্য ছিল কেবল বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবি বাস্তবায়ন করা। সেই দাবির এক বিন্দুও বাস্তবায়নের চেষ্টা করা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তা মেনে নেবে না।
কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, তাদের উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি। এর মধ্যে রয়েছে-ক্রাফট ইনস্ট্রাক্টরদের ট্রেড বিন্যাস ও নাম পরিবর্তন করে নিয়োগ বিধি প্রকাশ, কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং সেক্টরের অভ্যন্তরীণ সমস্যার সমাধান। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








