কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের
স্টাফ রিপোর্টার : সরকারি সাত কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশ জারির সুনির্দিষ্ট রোডম্যাপ আগামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে স্পষ্ট না করলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (২০২২-২৩) শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, উচ্চশিক্ষা সিন্ডিকেট সরকারি সাত কলেজকে মানহীন শিক্ষা দিয়ে বছরের পর বছর শিক্ষার্থীদের রাজপথে রেখেছে।
তিনি বলেন, সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে বিভিন্ন সময়ে রাজপথে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, সেখানে শিক্ষকদের কোনো সিমপ্যাথি ছিল না। কখনোই তারা শিক্ষার্থীদের পক্ষে গিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেননি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যখনই উচ্চশিক্ষার প্রশ্নে রাজপথে গিয়ে সরকারকে যৌক্তিকতা বুঝিয়ে একটি চূড়ান্ত সমাধানের পথে হাঁটছে, ঠিক সেই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা বিভিন্ন ধরনের অনৈতিক উসকানি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন।
আব্দুর রহমান বলেন, উচ্চশিক্ষা একটি আপেক্ষিক বিষয়। এখানে জ্ঞানের উৎপত্তি এবং বিকাশ শব্দটি সম্পৃক্ত থাকে। বৃহত্তর শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু আমাদের শিক্ষকেরা বছরের পর বছর শিক্ষা মন্ত্রণালয় ও রাজনৈতিক ব্যক্তিদের ম্যানেজ করে সরকারি সাত কলেজে তারা থেকে যাচ্ছেন। এ নিয়েও আমাদের কোনো আক্ষেপ নেই। কিন্তু কষ্ট লাগে, যখন ক্লাসরুমে যখন শিক্ষকরা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লেকচার দেন না।
তিনি আরও বলেন, শিক্ষক শব্দের বিরুদ্ধে আমরা কখনোই দাঁড়াইনি। এই শব্দের বিরুদ্ধে কখনো দাঁড়ানো সম্ভব নয়। তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়। কিন্তু যে সিন্ডিকেট শিক্ষার গুণগত মানের বিরুদ্ধে, আমরাও তাদের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, সরকারি সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ হয়ে গেলে যেহেতু সামষ্টিক সমস্যাগুলো মিটে যায়, সেহেতু আগামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে অধ্যাদেশের সুস্পষ্ট রোডম্যাপ সকলের সামনে স্পষ্ট করতে হবে। তা না করলে এই শহরে সাত কলেজের শিক্ষার্থীরা বিগত সময়ের মতো ভয়ংকরভাবে রাস্তায় নামবেন।
তিনি আরও বলেন, আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। শিক্ষার অধিকারের জন্য রক্ত দিতে দিতে আমাদের রক্তও এখন আর বের হতে চায় না। কাজেই চূড়ান্ত সমাধান অধ্যাদেশের মাধ্যমে পরিষ্কার করতে হবে।
এ সময় সরকারি সাত কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তারা ঢাকা কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে বিক্ষোভ করেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








