দিনাজপুর বোর্ডে ৪৩ কলেজে পাশ করেনি কেউ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার চরম বিপর্যয় ঘটেছে। শুধু পাশের হার আর জিপিএ -৫ নয়, এবার ৪৩টি কলেজ থেকে পাশ কেউই। ২০২৪ সালের যেখানে ফলাফলে শূন্য পাশের হার কলেজের সংখ্যা ছিল ২০টি। এবার শূন্যচল ফলাফল কলেজে সংখ্য ৪৩ টি। আর কেউ পাশ করেনি এই ৪৩ টি কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ১৮২ জন।
আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এই ফলাফলের নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার নীলফামারী জেলার ১০টি, কুড়িগ্রাম জেলার ৯টি, দিনাজপুর জেলার ৪টি, ঠাকুরগাঁও জেলার ৬টি, লালমনিরহাট জেলার ৫টি, রংপুর জেলার ৪টি, গাইবান্ধা জেলার ২টি ও পঞ্চগড় জেলার ৩টি কলেজে কেউ পাশ করেনি।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৭ দশমি ৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে পাশের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২০ দশমিক ০৭ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। বেড়েছে শূন্য পাশের কলেজের সংখ্যাও।
দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এরমধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডে কেউ পাশ না করা (ফলাফল শূন্য কলেজগুলো হলো, নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোলমুন্ডা আদর্শ কলেজ, কিশোরগঞ্জ উপজেলার নয়ন খাল স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা উপজেলার নাউতারা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গাইখারিবাড়ী মহিলা কলেজ, জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা সীমান্ত কলেজ, সৈয়দপুর উপজেলার সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজ, নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ শ্রীজনশীল কলেজ।
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ, টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ, রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরি হাট কলেজ, নাগেশ্বরী উপজেলার ছিলা খানা মডেল কলেজ, সমাজ কল্যালন মহিলা কলেজ, কুটি পয়ড়া ডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন কলেজ, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা স্কুল ও কলেজ।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দার মহিলা কলেজ, আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুল অ্যান্ড কলেজে, ঠাকুরগাঁও নিউ মডেল কলেজ, রানীশংকৈল উপজেলার গোগর কলেজ, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ, পীরগঞ্জ উপজেলার কতিয়ারপুর শহীদ সালাহউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট কলেজ, বিরামপুর উপজেলার বেফারিটোলা আদর্শ কলেজ, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ, হাতীবান্ধা উপজেলার আমিনুর রহমান কলেজ, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, শিয়াল খোওয়া কলেজ।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ, গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজ, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ।
পঞ্চগড় জেলা বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, তেতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজ।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঘাগোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ।
(এসএস/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








