যশোর বোর্ডে এইচএসসির ফলে চরম বিপর্যয়: পাসের হার নেমে ৫০.২০ শতাংশ
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর শিক্ষা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫০.২০ শতাংশ, যা বোর্ডের ইতিহাসে স্মরণকালের মধ্যে সর্বনিম্ন। সারাদেশের শিক্ষাবোর্ডগুলোর মধ্যে পাসের হারে যশোর বোর্ডের অবস্থান প্রায় তলানিতে ঠেকেছে। যদিও বোর্ড কর্মকর্তারা এই ফলকে 'বিপর্যয়' বলতে নারাজ। তাদের দাবি, ভেন্যু কেন্দ্র প্রত্যাহার করে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণের কারণেই ফল এমন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। বোর্ডের আওতাধীন ১০ জেলা থেকে ১ লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ৫৬ হাজার ৫০৯ জন।
পাসের হার তলানিতে নামলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৫ হাজার ৯৯৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ৩৮১ জন, মানবিক বিভাগ থেকে ২ হাজার ১৭৯ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৪৩৫ জন সর্বোচ্চ গ্রেড পেয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ২১ হাজার ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ হাজার ৯৩১ জন। মানবিক বিভাগে ৭৮ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৩ জন। ব্যবসা শিক্ষা বিভাগে ১২ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৫৭৫ জন।
ফলাফল ঘোষণার সময় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, "আমরা পরীক্ষা প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছি। প্রশ্ন ফাঁস রোধ এবং অসদুপায় বন্ধে ভেন্যু কেন্দ্রগুলো প্রত্যাহার করে মূল কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত মেধা যাচাই হয়েছে এবং পাসের হার কিছুটা কমেছে।" তবে সমালোচকরা বলছেন, পাসের হার ৫০ শতাংশের আশেপাশে নেমে আসাটা একটি বোর্ডের জন্য 'বিপর্যয়'-ই বটে।
মোট কৃতকার্য ৫৬ হাজার ৫০৯ জনের মধ্যে জিপিএ-৪ থেকে ৫-এর নীচে ১৯ হাজার ৩০ জন, জিপিএ-৩.৫ থেকে ৪-এর নীচে ১৪ হাজার ৩৬ জন, জিপিএ-৩ থেকে ৩.৫-এর নীচে ১১ হাজার ১৫৪ জন, জিপিএ-২ থেকে ৩-এর নীচে ৬ হাজার ১৫৮ জন এবং জিপিএ-১ থেকে ২-এর নীচে ১৩৬ জন রয়েছে।
জেলা পর্যায়ে পাসের হারে এবার শীর্ষে রয়েছে যশোর জেলা (৫৮.২৫ শতাংশ)। এরপর রয়েছে খুলনা (৫৩.৯৮ শতাংশ) এবং সাতক্ষীরা (৫২.৬৪ শতাংশ)। অন্যদিকে, সর্বনিম্ন পাসের হার মাগুরা জেলায় (৩৭.৪৬ শতাংশ)। এছাড়া, বাগেরহাটে ৪১.৮৫ শতাংশ, কুষ্টিয়ায় ৪৮.৮৫ শতাংশ, চুয়াডাঙ্গায় ৫০.৩৫ শতাংশ, মেহেরপুরে ৪৮.৫১ শতাংশ, নড়াইলে ৪৬.৪৬ শতাংশ এবং ঝিনাইদহে ৪৫.০৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
(এসএ/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








