পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন
দিনাজপুরে প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা
শাহ্ আলম শাহী, দিনাজপুর : সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সিসিটিভি ক্যামেরার আওতায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে আগামিকাল (২১ এপ্রিল) থেকে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করবেন এক লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী। যার মধ্যে ছেলে ৯২ হাজার ২৬৯২ জন ও মেয়ে ৮৯ হাজার ১৬২ জন। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম।
দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা: তৌহিদুল ইসলাম বলেন,এবারের এসএসসি পরীক্ষা একেবারে ভিন্ন ভাবে নেওয়া হবে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সিসিটিভি ক্যামেরার আওতায় অনুষ্ঠিত হবে পরীক্ষা। প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকবে সিসিটিভি ক্যামেরা। এ নিয়ে শিক্ষামন্ত্রী মহোদয় দিনাজপুরে এসে আমাদের নিয়ে মিটিং করেছদন, দিক-নির্দেশনা দিয়েছেন। তা বাস্তবায়নে আমরাও প্রতিনিয়ত প্রতিনিয়ত মিটিং করছি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম আরো জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে প্রতিটি পরীক্ষার কক্ষ পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষক বা পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা পরিচালনায় বোর্ডের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে, তারা যেকোনো কেন্দ্রে আকস্মিক পরিদর্শন চালাবে।
এছাড়া প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। পরীক্ষার চলাকালীন ফটোকপি ও কম্পিউটার দোকানগুলো বন্ধ থাকবে এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে,
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি বিদ্যালয়ের ২৮৩টি পরীক্ষা কেন্দ্রে এক লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী এক লাখ ৩৭ হাজার ২৮৬, অনিয়মিত ৪৪ হাজার ৩৭৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন।
বিজ্ঞান বিভাগে মোট ৯৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২ হাজার ৮৩১ জন ও ছাত্রী ৪৬ হাজার ৮৪০ জন। মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৫০৪ জন ও ছাত্রী ৪১ হাজার ৭০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৩৫৭ জন ও ছাত্রী ৬১৮ জন।
আগামিকাল মঙ্গলবার থেকে সারাদেশে সঙ্গে একযোগে দিনাজপুরেও শুরু হবে এসএসসি পরীক্ষা। আর শেষ হবে আগামি ২০ মে।
প্রসঙ্গত, গত বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিলো এক লাখ ৮২ হাজার ৪২০ জন। এবার কমেছে ৫৬৬ জন পরীক্ষার্থী। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার ১৮ তম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষাবোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২০০৯ সালে প্রথম অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা।
(এসএস/এসপি/এপ্রিল ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- কাপাসিয়ায় বইতে শুরু করেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী হাওয়া
- সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা
- রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বসতবাড়িতে হামলা
- শ্যামনগরে মায়ের ওপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা
- নড়াইলে ২৮০টি প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে
- বাপ্পী যুবদল কেন্দ্রীয় কমিটিতে, মুকসুদপুরে আনন্দ মিছিল
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
- ধূমকেতু এক্সপ্রেসে প্রায় কোটি টাকার হেরোইন উদ্ধার
- বাংলাদেশ-ভারত সম্পর্ক: সীমান্ত যখন আস্থার সংকটে
- নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
-1.gif)







