‘এসএসসি পরীক্ষা ডিসেম্বরে হতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার’
স্টাফ রিপোর্টার : জানুয়ারি থেকে ডিসেম্বর শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি এবং এইচএসসির মতো পাবলিক পরীক্ষা নেওয়ার বিষয়ে আবার নিজের চিন্তার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
এসএসসি পরীক্ষা এগিয়ে আনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সরকার জানুয়ারি-ডিসেম্বর সেশন পুরোপুরি কার্যকর করার চেষ্টা করছে।
আগামী বছরগুলোতে পরীক্ষা আরও সঠিক সময়ে এবং এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে যাতে শিক্ষার্থীদের এক বছর সময় নষ্ট না হয়।
বিগত কয়েক বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়ে আসছে।
তবে করোনা ভাইরাসের কারণে বিগত সরকারের চালু করা সেই নিয়মে ছেদ ঘটে। এবছরও এসএসসি এপ্রিলে এবং এইচএসসি জুলাইয়ে পরীক্ষা নেওয়ার হবে।
শিক্ষামন্ত্রী বলেন, সেশন যদি জানুয়ারি থেকে ডিসেম্বর হয় তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে চাই। এসএসসিতে এক বছর এবং এইচএসসিতে আরেক বছর সময় নষ্ট হয়। আমরা এই সময়টাকে কাজে লাগাতে চাই।
শিক্ষাবোর্ডগুলো ডিসেম্বরে আরেকটি এসএসসি পরীক্ষা নিতে প্রস্তুত বা সক্ষম কিনা- প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় বা আমরা প্রস্তুত কিনা সেটা বিষয়। এসময় শিক্ষা বোর্ড কর্মকর্তাদের আটিটি বোনাস নেওয়ার সমালোচনা করেন শিক্ষামন্ত্রী।
কোন বছরের ডিসেম্বর থেকে এসএসসি পরীক্ষা চালু হবে- জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক পরীক্ষা যে সময়ে হয় সেই সময়ে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসি পরীক্ষা ডিসেম্বরে হতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার।ডিসেম্বরে পরীক্ষা না হলে বোর্ড শাস্তি পাবে, শিক্ষকরা শেষ করতে না পারলে তারা শাস্তি পাবে।
এর আগে ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাইসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেয়ার বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
ওই দিন এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে যে বছর দশম শ্রেণির ক্লাস শেষ করে তার পরবর্তী বছর এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পায় এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও একই অবস্থার সম্মুখীন হয়। এরফলে ওই শিক্ষার্থীর শিক্ষাজীবনের প্রায় দুইবছর সময় তার শিক্ষাজীবন থেকে হারিয়ে যায়। এই বিষয়টি শিক্ষার্থীদের জীবনে ও আমাদের জাতীয় জীবনে একটা বড় রকমের ক্ষতি। এই প্রেক্ষিতে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
(ওএস/এএস/এপ্রিল ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- কাপাসিয়ায় বইতে শুরু করেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী হাওয়া
- সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা
- রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বসতবাড়িতে হামলা
- শ্যামনগরে মায়ের ওপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা
- নড়াইলে ২৮০টি প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে
- বাপ্পী যুবদল কেন্দ্রীয় কমিটিতে, মুকসুদপুরে আনন্দ মিছিল
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
- ধূমকেতু এক্সপ্রেসে প্রায় কোটি টাকার হেরোইন উদ্ধার
- বাংলাদেশ-ভারত সম্পর্ক: সীমান্ত যখন আস্থার সংকটে
- নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
-1.gif)







