জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু
স্টাফ রিপোর্টার : আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম চালু করা হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, দেশীয় পণ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া এবং মেড ইন বাংলাদেশ উদ্যোগকে শক্তিশালী করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, জুলাই মাসের শুরু থেকে প্রতি মাসে দুটি করে উপজেলায় এ কার্যক্রম চালু হবে। প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয় বাছাই করে প্রথমে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ ও ড্রেস বিতরণ করা হবে।
পরে ধাপে ধাপে অন্য শ্রেণিতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
তিনি জানান, স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কোন কোন বিদ্যালয়ে কার্যক্রম শুরু হবে তা নির্ধারণ করবে।
প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর কাছে পাটের ব্যাগ ও এক লাখ শিক্ষার্থীর কাছে স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, এর মাধ্যমে ধনী-দরিদ্র বৈষম্য কমানো, দেশীয় শিল্পকে উৎসাহ দেওয়া এবং পরিবেশবান্ধব নীতি বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম বিস্তৃত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম।
(ওএস/এএস/এপ্রিল ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- কাপাসিয়ায় বইতে শুরু করেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী হাওয়া
- সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা
- রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বসতবাড়িতে হামলা
- শ্যামনগরে মায়ের ওপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা
- নড়াইলে ২৮০টি প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে
- বাপ্পী যুবদল কেন্দ্রীয় কমিটিতে, মুকসুদপুরে আনন্দ মিছিল
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
- ধূমকেতু এক্সপ্রেসে প্রায় কোটি টাকার হেরোইন উদ্ধার
- বাংলাদেশ-ভারত সম্পর্ক: সীমান্ত যখন আস্থার সংকটে
- নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
-1.gif)







