‘ফেসবুক-নির্ভর হলে হবে না, এটা ইনস্ট্যান্ট কফির মতো’
স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফেসবুক-নির্ভর হলে হবে না। ফেসবুক হয়ে গেছে ইনস্ট্যান্ট কফির মতো।
রবিবার (২৬ এপ্রিল) ইউজিসিতে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
‘গতকাল থেকে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে।
মন্ত্রণালয় থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। আপনারা এখন পর্যন্ত কতজনকে আটক করতে পেরেছেন এবং এটা আসলে কি চিহ্নিত করতে পেরেছেন?’—সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি তো আমার সব মিডিয়া ভাই-বোনদের জিজ্ঞেস করতে পারি, আপনাদের ইনফরমেশনটা কী? মূলত, আমরা তো আপনাদের অপেক্ষায় থাকি।
কিন্তু গুজব ছড়ায় কে? আপনাদের সতীর্থরাই তো। আমি আশা করব, গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে নেওয়া হয়।
এটা আপনারা ইতোমধ্যে জেনেছেন।’
‘বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ছড়ানো হচ্ছে’— এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এভাবে ম্যানিপুলেট করছে, গুজব ছড়াচ্ছে। এটা আপনারও দায়িত্ব রয়েছে, একটি নিউজ দেওয়ার আগে সেটিকে ভেরিফাই করার। আপনাদের সবারই দায়িত্বটা আছে। আপনারা দায়িত্ব পালন করেন। আর আমরা আপনাদের কথা শুনে, আমরাও সচেতন রয়েছি। আমরাও এগুলো দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, নেওয়া হয়েছে, নেওয়া হবে। তবে গুজব যেন না ছড়ায়, সেজন্য আপনাদের প্রতি আমার আহ্বান রইল।’
‘শিক্ষার্থী এবং অভিভাবকদের কী বলে আপনি আশ্বস্ত করবেন যে পরীক্ষাটা সুষ্ঠুভাবে হচ্ছে’— জানতে চাইলে এহছানুল হক মিলন বলেন, ‘আমরা তো ননস্টপ বলে যাচ্ছি যে আমাদের সব চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য। এই গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি। বিশেষ করে, আপনারা মিডিয়া যদি সচেতন হন, তাহলে এটা হতো না। পার্টিকুলারলি কালকে কি একটি মিডিয়া এটা করেনি? পার্টিকুলারলি এই মিডিয়ার কি দায়িত্ব ছিল না এটাকে ভেবে দেখা, খুঁজে দেখা, সত্যতা যাচাই করা?’
‘আর ফেসবুকের ওপর নির্ভর হলে হবে না। ফেসবুক হয়ে গেছে ইনস্ট্যান্ট কফির মতো। তাই না? ইনস্ট্যান্ট বের হচ্ছে, ইনস্ট্যান্ট মন্তব্য হচ্ছে। আমরা তো এটা দেখতেই পাচ্ছি। কফি তো খেতে একটু সময় লাগে, ঠান্ডা হতে হয়, কিন্তু তা তো হচ্ছে না। যেভাবে আবার অন্যান্য মিডিয়া, কয়েকটি মিডিয়া সেই ভিডিওগুলোকে আবার রেকর্ড করে পুনঃপ্রচার করছে এবং তাদের পারসোনাল ফেসবুকে করছে; ওই টেলিভিশন এটাকে উইথড্র করার পরেও, গুজব নিশ্চিত হওয়ার পরেও ওরা করেছে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে।’
মন্ত্রী বলেন, সবাইকেই সচেতন হতে হবে। তা না হলে এই বিষয়গুলো চলতেই থাকবে এবং ছাত্র-ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। আমি আশা করব যে, এই ক্ষতি আমাদের কারণে যেন না হয়, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








