E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী

২০২৬ জুলাই ০১ ১৮:২৯:২৩
দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : বৃহস্পতিবার (২ জুলাই) থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি' ২০২৬ পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিবে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। আগামীকাল বৃহস্পতিবার ( ২ জুলাই) থেকে শুরু হবে এই এইচএসসি পরীক্ষা।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি পরীক্ষা কেন্দ্রে ৬৬৫টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৫৪ হাজার ৪৩৬ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৫৯ হাজার ৪৩ জন। এবারে ছেলে পরীক্ষার্থীর চেয়ে, ৪ হাজার ৬০৭ জন মেয়ে পরীক্ষাটি বেশি রয়েছে।

তিনি আরো জানান, মোট পরীক্ষার্থীদের মধ্য বিজ্ঞান বিভাগ থেকে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন বলেন, 'এ বছর নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ১৭৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২৯ হাজার ৬৩৯ জন ও মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন রয়েছে।

তিনি বলেন, মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৩ হাজার ১৭৬ জন, অনিয়মিত ২৯ হাজার ৬৩০ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৬৭০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে বিজ্ঞান বিভাগে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষায় অংশ নেবেন।

এবার রংপুর বিভাগের আট জেলার ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ জানান, এবারে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের সচিব তার কক্ষে বসে থেকে, প্রত্যেকটি পরীক্ষা কক্ষের চিত্র পর্যবেক্ষণ করতে পারবেন। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে সংশ্লিষ্ট জেলার, জেলা প্রশাসক, পরীক্ষা কেন্দ্রের বাহিরে ২শ’ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশের ওপর ১৪৪ ধারা কার্যক্রম জারি থাকবে। এ জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সচিবগণ মাইকিং করে জনসচেতনায় এ ধরনের প্রচারণা চালাচ্ছেন।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার চলাকালীন কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রে গুলো নিয়মিত পরিদর্শনে দায়িত্ব পালন করবেন। এছাড়াও বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই ঝটিকা ভিজিলেন্স টিমগুলো বোর্ডর সবগুলো পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, এবারে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইসএসসি পরীক্ষা সম্পন্ন করতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

(এসএস/এসপি/জুলাই ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test