‘লেখাপড়া না করায় অনেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না’
স্টাফ রিপোর্টার : ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি এবং রেজিস্ট্রেশন করা নিয়মিত প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছেন না। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন ঝরে পড়ার এ হার ৩৬ দশমিক ৪৩ শতাংশ। শিক্ষাবিদরা এটিকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করলেও ভিন্ন কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে পরীক্ষা দিতে তাদের লেখাপড়াটা করতেই হবে। তারা ঠিকঠাক পড়ালেখা না করায় এবার পরীক্ষা দিচ্ছে না।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেসকো আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়ার সংখ্যাটা এসএসসির পর এইচএসসি বা দাখিলের পর আলিমে... এটার একটা স্বাভাবিক গতি ছিল। অনেক মেয়ের বিয়ে হয়ে যায়, অনেক ছেলেরা কাজে চলে যায়। এটার একটা সাধারণ মার্জিন (সীমা) সবসময় ছিল। এবার সেটা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। কারণ, শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে পরীক্ষা দিতে হলে লেখাপড়া করতেই হবে। অনেকে এবার ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেনি বিধায় ফরম পূরণ করেনি, পরীক্ষায়ও বসেনি।
তিনি বলেন, তারপরও আমরা এটা নিয়ে ভাবছি, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। ক্লাসরুমে শিক্ষকরা যাতে ভালোভাবে পড়াতে পারেন, মনিটরিং করতে পারেন, সেই কাজটা আমরা বাড়িয়ে দেবো। সিলেবাস, কারিকুলাম ও সময়- সবকিছু আমরা সুন্দরভাবে সাজিয়ে দেবো। যেন আগামী দিনে এমন ভয়াবহ হারে ড্রপ আউট (ঝরে পড়া) না ঘটে। এ ঝরে পড়াটা আমাদের কাছে লক্ষ্যণীয়। এটা নিয়ে আমরা কাজ করবো।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করে ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৪ লাখ ৯১ হাজার ৯৩২ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়। নিয়মিত শিক্ষার্থী হিসেবে তারা রেজিস্ট্রেশন করে। তবে তাদের মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় বসছে না; শতাংশের হিসাবে যা ৩৬ দশমিক ৪৩ শতাংশ।
দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের তথ্যমতে, এসএসসি পাস করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভর্তি ও রেজিস্ট্রেশন করে ১১ লাখ ৮৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী। এক বছর পর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে তাদের মধ্যে ফরম পূরণ করেছে ৭ লাখ ৯৪ হাজার ৪৭৭ জন। আর নিয়মিত শিক্ষার্থী হওয়া সত্ত্বেও ফরম পূরণ করেনি ৩ লাখ ৯১ হাজার ৯৮৪ জন। শতাংশের হিসাবে ফরম পূরণ না করা শিক্ষার্থীর হার ৩৩ দশমিক শূন্য ৪ শতাংশ।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পাস করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তি এবং রেজিস্ট্রেশন করে এক লাখ ৩৯ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। তবে চলতি বছরের আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ৭৮ হাজার ২৬৯ জন। আর ফরম পূরণ করেনি ৬১ হাজার ৬৬০ জন। শতাংশের হিসাবে এ হার ৪৪ দশমিক শূন্য ৭ শতাংশ।
কারিগরি বোর্ডের অধীন ২০২৪ সালে এসএসসি পাস করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করে এক লাখ ৬৫ হাজার ৫৪২ জন। তাদের মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মাত্র ৭৫ হাজার ১৯৭ জন। আর ঝরে গেছেন ৯০ হাজার ৩৪৫ জন। কারিগরিতে রেজিস্ট্রেশন করা নিয়মিত শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ৫৪ দশমিক ৫৮ শতাংশ।
উদ্বেগজনক হারে ঝরে পড়া নিয়ে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বুধবার (১ জুলােই) জাগো নিউজকে বলেন, ‘ঝরে পড়াটা নতুন নয়। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো- ঝরে পড়ার হারটা অস্বাভাবিকভাবে বাড়ছে। এটা হঠাৎ এবার এত বাড়লো কেন? আগামী বছরগুলোতেও কি এ ধারা অব্যাহত থাকবে? সরকারের পদক্ষেপটা কী?’
রাশেদা কে চৌধূরী বলেন, ‘আগে মেয়েরা ঝরে পড়তো। সামাজিক কারণ ছিল, অর্থনৈতিক কারণ ছিল। এখন মেয়েদের সঙ্গে সঙ্গে ছেলেদের ঝরে পড়াটাও উদ্বেগজনক। তারা কিশোর গ্যাংয়ে জড়িয়ে যাচ্ছে...অস্থির রাজনীতিতে জড়িয়ে ছাত্রজীবন হারিয়ে ফেলছে। এসব নিয়ে কথা বলার উপায়ও আবার নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের স্থির হতে হবে, ভাবতে হবে এবং সমস্যা নিরসন করতে হবে। ওদের (ছাত্র-ছাত্রী) মনোজগতে স্থিরতা আনতে হবে। সরকার, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী সবাইকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে।’
(ওএস/এএস/জুলাই ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ
- দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
- সিলেটে পাকবাহিনীরা ৮৭ জন নিরীহ নিরপরাধ লোককে হত্যা করে
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








