E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১ হাজার ৯৩৭ 

২০২৬ জুলাই ০২ ১৯:৩০:২৭
দিনাজপুরে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১ হাজার ৯৩৭ 

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদিন অনুপস্থিত ছিল, ১ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর প্রফেসর মো. বোরহান উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পরীক্ষায় ৯১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় ঠাকুরগাঁয়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষায় ১ হাজার ৯৩৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ১৩ শতাংশ।

দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, রংপুরে ৩৭৯ জন, গাইবান্ধায় ৩৩৪, নীলফামারীতে ২৩২, কুড়িগ্রামে ২০৪, লালমনিরহাটে ১৩৪, দিনাজপুরে ৩৬৬, ঠাকুরগাঁয়ে ১৬০ ও পঞ্চগড় জেলায় ১২৮ জন। এছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

(এসএস/এসপি/জুলাই ০২, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test