আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
তপু ঘোষাল, সাভার : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না শিখতে, কচুরিপানা পরিষ্কার দেখতে বিদেশে যেতেন। সেই দিন শেষ হয়ে গেছে।’
আজ শনিবার সকালে সাভারের নলাম এলাকায় গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সিলেবাস ও কারিকুলাম সংশ্লিষ্ট কমিটি সমন্বিতভাবে প্রণয়ন করছে। সরকারের লক্ষ্য হলো দুই বছরের কোর্স দুই বছরেই শেষ করা। ১২ বছরের শিক্ষাজীবন, অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। কোনও সেশনজট থাকতে পারবে না। শিক্ষার্থীদের মূল্যবান সময় অযথা নষ্ট করা যাবে না। অর্থাৎ জাতি যেন ডেমোগ্রাফিক ডিভাইনড থেকে পিছিয়ে না থাকে, সেই ব্যবস্থাই করা হচ্ছে। স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, ডিবেট, লার্নিং উইথ হ্যাপিনেসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এটিই সরকারের মূল উপাদান, যা মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি পছন্দ করেন। তিনি এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা শিক্ষাকে আনন্দময় হিসেবে গ্রহণ করবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকেই লার্নিং উইথ হ্যাপিনেস, স্পোর্টস ও কালচার অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শ ধাপে ধাপে সব শ্রেণির পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রকৃত ও নির্মোহ ইতিহাসও কালানুক্রমিকভাবে পাঠ্যপুস্তকে দেওয়া হচ্ছে। এবারের পাঠ্যপুস্তকে অনেকাংশে পরিমার্জন আনা হয়েছে। অল্প সময়ের মধ্যে পুরো কারিকুলাম পরিবর্তন করা সম্ভব নয়। এটি বললেই পরিবর্তন হয়ে যায় না; এর জন্য সময় লাগে। সরকার সেইভাবেই এগোচ্ছে, যাতে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তন করা যায়।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষকদের মানোন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো বাড়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নতুন মডেলে এগুলো পরিচালনা করা হচ্ছে।’
সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈষম্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী রবিবার বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করা হবে, যা বিগত সরকার চালু রাখেনি। এবার বেসরকারি স্কুলগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সাময়িকভাবে বেসরকারি স্কুলকে ২০ শতাংশ এবং সরকারি স্কুলকে ৮০ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে। শিক্ষা সবার অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘিত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে সবার জন্য সাম্যের ভিত্তিতে শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’
ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনও জটিলতা হয়নি। অতীতে এ ধরনের অবস্থা দেশে ছিল। একজন অপারেটর ব্যক্তিগত হিরোইজম দেখানোর জন্য আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই ফল প্রকাশ করে দিয়েছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও ইনডিসিপ্লিন বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনা আর ঘটবে না এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
তিনি বলেন, ‘সরকার আনুষ্ঠানিকভাবে সব ফল একসঙ্গে প্রকাশ করতে চায়। সব ফলের কমপাইলেশন সম্পন্ন না করে একটি ফল আলাদাভাবে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। অনেকগুলো ফল একসঙ্গে প্রকাশ করতে হয়। সেখানে একটি ফল আগে প্রকাশ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এর আগে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
(জি/এসপি/জুলাই ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








