‘নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে’
স্টাফ রিপোর্টার : ২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, নতুন কারিকুলাম করা হচ্ছে না। বর্তমানে যে কারিকুলাম রয়েছে, সেটিই সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন চারটি পাঠ্যবইয়ের কাঠামো চূড়ান্ত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
ড. মাহদী আমিন বলেন, ‘একটা বিষয় পরিষ্কার করা দরকার। অনেকে বলেন, আমরা নতুন কারিকুলাম করছি। না, আমরা নতুন কারিকুলাম করছি না। বর্তমান কারিকুলামে প্রয়োজনীয় পরিমার্জন, পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন—অর্থাৎ ব্যাপক পরিসরে পরিমার্জনের কাজ করছি।’
প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের চেয়ে কারিকুলামের সংস্কার বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বহু বছর ধরে স্পষ্ট করে বলে আসছেন, তিনি কেবল ইট-পাথরের অবকাঠামোতে বিনিয়োগ করতে চান না। তার মূল লক্ষ্য এমন একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষকরা দক্ষ হবেন এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের যোগ্যতা অর্জন করতে পারবে।’
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া শিক্ষা সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/জুলাই ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- শিশুদের মুখে খাবার তুলে দিতে না খেয়ে থাকছে বড়রা
- ‘রাজপথ কাউকে ইজারা দেয়নি বিএনপি’
- ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই’
- ‘কোম্পানি আইন সংশোধনে ব্যবসায়ীদের যত সময় প্রয়োজন, দেওয়া হবে’
- রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘সাহসও নেই, লড়াইয়ের মানসিকতাও নেই’
- ‘ইউপি নির্বাচন উপজেলা ভিত্তিক হবে’
- ‘কাতারে হামলা করেছি’
- ‘ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য’
- প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ
- মুক্তিযোদ্ধারা জগদলহাট দখল করে
- সাতক্ষীরার আবাদেরহাটে জমি দখল-পাল্টা দখলের প্রতিযোগিতা
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: চার মাসে আক্রান্ত ১১৮৫, মৃত্যু ১২
- ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
- গ্রেপ্তারকৃত সোবহানের রিমাণ্ড শুনানি সোমবার
- বাগেরহাটে নিহতের মোবাইলের সূত্র ধরেই তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ পেল ওয়ালটন
- মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- ধাত্রী থেকে যেভাবে জলবায়ু-সহিষ্ণু চাষি হলেন রেনুকা
- প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- ‘সাহসও নেই, লড়াইয়ের মানসিকতাও নেই’
- ‘কাতারে হামলা করেছি’
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
-1.gif)








