বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে প্রাথমিক বৃত্তি
অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে এক সঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে সরকারি প্রাথমিক বৃত্তি। যা রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা। এক মায়ের গর্ভে জন্ম নেওয়া ওই মেধাবী ৩ বোন উপজেলার জোনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্ত ৩ বোনের নাম তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান। তাদের বাড়ি উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকায়। বর্তমানে তারা ৩ জনই জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
তাদের পিতা রেজাউল করিম সরকার জানান, তাদের এক সাথে জন্ম হয় এবং এক সাথে বেড়ে উঠা। ছোট বেলা থেকেই তিন বোনেরই লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে আসছি। আমি নিজেও তাদেরকে যতটুকু পারি সময় দেই। তাছাড়া তাদের মাও উচ্চ শিক্ষিত এবং মেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ঠ খেয়াল রাখে। সবচেয়ে বড় বিষয় তারা নিজেরা আগ্রহ নিয়ে নিয়মিত লেখাপড়া করে ও একে অপরকে সহযোগিতা করে। আল্লাহ তায়ালার রহমত, স্বজনদের অনুপ্রেরণা, তাদের আপ্রাণ প্রচেষ্টা আর শিক্ষকদের দিক নির্দেশনাই তাদের এ সাফল্যের মূল চাবিকাঠি।
জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন কেয়া বলেন, তারা ছোট বেলা থেকেই পড়াশুনায় বেশ ভাল। তারা যথেষ্ঠ ভদ্র ও বিনয়ী। তাদের এমন সাফল্যে আমরা সবাই খুবই খুশী। আগামীতে তারা আরও ভাল ফলাফল করবে বলেই আমাদের প্রত্যাশা।
জোনাইল এমএম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, তারা তিনজনই আমাদের বিদ্যালয়ের অধ্যায়নরত। আশা করি তারা ভবিষ্যতে এই ধারা অভ্যাহত রাখবে।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, এটি একটি বিরল ঘটনা বলা চলে। আমি তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
(এডিকে/এসপি/জুলাই ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- শিশুদের মুখে খাবার তুলে দিতে না খেয়ে থাকছে বড়রা
- ‘রাজপথ কাউকে ইজারা দেয়নি বিএনপি’
- ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই’
- ‘কোম্পানি আইন সংশোধনে ব্যবসায়ীদের যত সময় প্রয়োজন, দেওয়া হবে’
- রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘সাহসও নেই, লড়াইয়ের মানসিকতাও নেই’
- ‘ইউপি নির্বাচন উপজেলা ভিত্তিক হবে’
- ‘কাতারে হামলা করেছি’
- ‘ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য’
- প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ
- মুক্তিযোদ্ধারা জগদলহাট দখল করে
- সাতক্ষীরার আবাদেরহাটে জমি দখল-পাল্টা দখলের প্রতিযোগিতা
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: চার মাসে আক্রান্ত ১১৮৫, মৃত্যু ১২
- ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
- গ্রেপ্তারকৃত সোবহানের রিমাণ্ড শুনানি সোমবার
- বাগেরহাটে নিহতের মোবাইলের সূত্র ধরেই তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ পেল ওয়ালটন
- মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- ধাত্রী থেকে যেভাবে জলবায়ু-সহিষ্ণু চাষি হলেন রেনুকা
- প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- ‘সাহসও নেই, লড়াইয়ের মানসিকতাও নেই’
- ‘কাতারে হামলা করেছি’
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
-1.gif)








